সোমবার, জুন ২৯, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম আন্তর্জাতিক

পাকিস্তান ও ইরানের সেনাপ্রধানের ফোনালাপে কী আলোচনা হলো

আগস্ট ২৭, ২০২৫
A A
পাকিস্তান ও ইরানের সেনাপ্রধানের ফোনালাপে কী আলোচনা হলো
Share on FacebookShare on Twitter

পাকিস্তান ও ইরানের সেনাপ্রধান সীমান্ত সুরক্ষা ও সন্ত্রাসবাদ নির্মূলে যৌথ প্রচেষ্টা আরও জোরদার করার অঙ্গীকার করেছেন। মঙ্গলবার ফোনালাপে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির ও ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আবদুররহিম মুসাভি এ অঙ্গীকার দেন। খবর: দ্য ডন।

ইরানি দূতাবাসের বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তানের ফিল্ড মার্শাল মুনির এবং ইরানি সশস্ত্র বাহিনীর প্রধান মুসাভি অভিন্ন সীমান্ত সুরক্ষিত রাখতে ও সন্ত্রাসবাদ নির্মূলে প্রস্তুত রয়েছেন।

ইরানের রাষ্ট্রসংস্থা আইআরএনএ জানিয়েছে, মুসাভি বলেছেন, ইরান সন্ত্রাসবাদ নির্মূলে প্রতিশ্রুতিবদ্ধ এবং এ ক্ষেত্রে যৌথ প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন।

ফোনালাপে পাকিস্তানি সেনাপ্রধানও সীমান্ত সুরক্ষার বিষয়ে একমত হয়েছেন। তারা সীমান্তকে বন্ধুত্ব, ভ্রাতৃত্ব ও অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্র হিসেবে গড়ে তোলার প্রস্তাব দেন।

মুসাভি পাকিস্তানের তেহরানকে ইসরাইলের সঙ্গে ১২ দিনের যুদ্ধে সমর্থন করার ভূয়সী প্রশংসা করেন, আর মুনির ইরানের সহানুভূতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ফোনালাপটি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইসলামাবাদ সফরের কয়েকদিন পর অনুষ্ঠিত হয়। চলতি মাসের শুরুতে দুই দেশ সীমান্তে সন্ত্রাসবিরোধী কার্যক্রম জোরদার ও যৌথভাবে সীমান্ত সুরক্ষার বিষয়ে একমত হয়েছিল।

পাকিস্তান ও ইরানের প্রায় ৯০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। দীর্ঘদিন ধরে এই এলাকা নিষিদ্ধ গোষ্ঠী যেমন জইশ আল-আদল ও বেলুচিস্তান লিবারেশন আর্মির সক্রিয়তায় নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ ছিল। দুই দেশ যৌথভাবে সন্ত্রাসবাদ নির্মূল করে সীমান্ত এলাকায় শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে।

সম্পর্কিত খবর

আন্তর্জাতিক

বাংলাদেশ সীমান্তের কাছে জান্তা বাহিনীর ঘাঁটি দখলের দাবি আরাকান আর্মির

জুন ২৯, ২০২৬
আন্তর্জাতিক

আঞ্চলিক রাজনীতি ও বাণিজ্যের সমীকরণে কাছাকাছি আসছে ইরান-পাকিস্তান

জুন ২৯, ২০২৬
আন্তর্জাতিক

ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে চার দিনে প্রায় ১,০০০ মৃত্যু

জুন ২৯, ২০২৬

সপ্তাহের সেরা

  • আ. লীগের কেন্দ্রীয় কার্যালয় নির্মাণ করতে পাকিস্তানি নাগরিকের জমি ও সড়ক দখল!

    0 shares
    Share 0 Tweet 0
  • সামান্তা শারমীনকে ঘিরে সামাজিক মাধ্যমে বিতর্ক, উঠছে নানা প্রশ্ন

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘দাম্পত্য পরামর্শক’ চিকিৎসক দম্পতি সুষমা-কুশালের বিচ্ছেদ, নেপথ্যে কী?

    0 shares
    Share 0 Tweet 0
  • ডিআইজি বিপ্লব তালুকদার বরখাস্ত

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ঢাকার সরকারি তিন হাসপাতালে র‍্যাবের অভিযান, ১৩ দালাল আটক

জুন ২৯, ২০২৬

পাচার করা অর্থ ফিরিয়ে আনতে জোরালো উদ্যোগ নিতে হবে

জুন ২৯, ২০২৬

৩৬ দিনের কর্মসূচি ঘোষণা শিবিরের

জুন ২৯, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version