রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

প্রথম আলোর ফ্যাসিস্ট ভূমিকা জাগ্রত হচ্ছে : জিএমপি কমিশনার

আগস্ট ২৭, ২০২৫
A A
Share on FacebookShare on Twitter

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার মো. নাজমুল করিম খান বলেছেন, ‘গাজীপুরকে একটি নিরাপদ শহর হিসেবে গড়ে তুলতে আমরা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছি। কিন্তু এত প্রচেষ্টার পরও যখন আমাদের বিরুদ্ধে নেতিবাচক প্রতিবেদন প্রকাশিত হয়, তা মর্মাহত করে।’ প্রথম আলোর সিরিজ প্রতিবেদন নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন জিএমপি কমিশনার। 

নাজমুল করিম খান বলেন, ‘যদি সত্যিই কোথাও অনিয়ম থাকত, তা অন্যান্য গণমাধ্যমের নজরে পড়ত। কিন্তু কেবল একটি মিডিয়া, একটি পত্রিকার চোখেই বিষয়গুলো ধরা পড়ল, তারাই তিনটি সিরিজ করল, এটা সবাই বুঝতে পারে। আমি এর কোনো জবাব আসলে জানি না।’ 

গাজীপুরে অফিস করলেও জিএমপি কমিশনার কেন ঢাকায় থাকেন- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি যে বাসায় থাকি, সেটি গুলশানে ডিআইজি কোয়ার্টার। ঢাকার গুলশানে ডিআইজিদের জন্য একটি কোয়ার্টার হয়েছে, এটি আমার ব্যক্তিগত বাড়ি নয়। পুলিশ হেডকোয়ার্টার্সের মাধ্যমে একটি ফ্ল্যাট বরাদ্দ পেয়েছি। সেখানে আমার পরিবার থাকে এবং আমার বেতন থেকে নিয়মিত ভাড়াও কেটে নেওয়া হয়।’

জিএমপি কমিশনার আরও বলেন, ‘আমি রাস্তা বন্ধ করে মানুষের যাতায়াতে বিঘ্ন করব, এটা সম্ভব নয়। এটি যদি কেউ বলে থাকে… আমি জানি বলেছে (প্রথম আলো) উদ্দেশ্যমূলকভাবে।’ প্রথম আলো কেন পর পর তিনটি প্রতিবেদন করল, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি কারও দিকে আঙুল তুলতে চাই না। তবে আমি ফ্যাসিস্টের বিরুদ্ধে। যখন আমি ফ্যাসিস্টের বিরুদ্ধে যুদ্ধ করি, তখন প্রথম আলোর ভূমিকা আপনারা দেখেছেন, অন্যরা দেখেছে। এখন মনে হচ্ছে, তাদের সেই ভূমিকা জাগ্রত হচ্ছে, সেই ভূমিকায় অবতীর্ণ হচ্ছে।’

নিজের নিরাপত্তাব্যবস্থার বিষয়ে নাজমুল করিম খান বলেন, ‘আমি শুধু নই, আমার আগের কমিশনারও প্রটেকশন নিয়েছেন। আমি যেদিন দায়িত্ব নিতে এসেছি, সেদিনও টঙ্গী থেকে আমাকে প্রটেকশন দেওয়া হয়েছে। এখন যদি সরকার বলে, তুমি প্রটেকশন নিতে পারবে না, অবশ্যই কাল থেকে আমার প্রটেকশন থাকবে না। আমার পজিশনের কারণে আমি এটা পেয়েছি।’

প্রসঙ্গত, গত সোমবার স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘রাস্তা বন্ধ করে কর্মস্থলে যাতায়াতের কারণে গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কমিশনার মো. নাজমুল করিম খানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে।’

সম্পর্কিত খবর

আওয়ামী লীগ

খণ্ড-বিখণ্ড আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ কোন পথে?

সেপ্টেম্বর ১৩, ২০২৬
প্রধান সংবাদ

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী তা‌রেক রহমান

সেপ্টেম্বর ১৩, ২০২৬
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের কাছে কখনো আত্মসমর্পণ করবে না ইরান: মাসুদ পেজেশকিয়ান

সেপ্টেম্বর ১৩, ২০২৬

সপ্তাহের সেরা

  • সিরিয়াল যৌন নিপীড়ক শিক্ষককে নামমাত্র শাস্তি আর ছাত্রীদের বিয়েতেই টিসি হলি ক্রসে

    0 shares
    Share 0 Tweet 0
  • শর্তযুক্ত হেবা শরিয়তবিরোধী ও বাতিল: খতিব মুফতি আব্দুল মালেক

    0 shares
    Share 0 Tweet 0
  • রুশ এস-৪০০-এর চেয়েও শক্তিশালী তুর্কি রাডার মোতায়েনের প্রস্তুতি বাংলাদেশ বিমান বাহিনীর

    0 shares
    Share 0 Tweet 0
  • হলিক্রসে বিবাহিতদের ভর্তি নিষেধ! শিক্ষক দ্বারা ছাত্রী প্রেগন্যান্ট, জোরপূর্বক গর্ভপাত

    0 shares
    Share 0 Tweet 0
  • নাটোরে শ্মশান মন্দিরে ভাঙচুরের অভিযোগ, হাতেনাতে হিন্দু কিশোর আটক

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

খণ্ড-বিখণ্ড আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ কোন পথে?

সেপ্টেম্বর ১৩, ২০২৬

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী তা‌রেক রহমান

সেপ্টেম্বর ১৩, ২০২৬

বিশ্বনেতাদের চোখে ‘উন্নত ভারত’ পর্দার আড়ালে বস্তি

সেপ্টেম্বর ১৩, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version