মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি বিএনপি

বৃদ্ধকে খুঁটিতে বেঁধে পেটালেন বিএনপি নেতা

আগস্ট ৩০, ২০২৫
A A
Share on FacebookShare on Twitter

সাতক্ষীরার তালায় চুক্তি ভঙ্গ করে অন্যের কাছে জমি বিক্রির করার অভিযোগ তুলে ভবেন্দ্র দাস (৫৯) নামে এক বৃদ্ধকে খুঁটিতে বেঁধে মারধরের অভিযোগ উঠেছে।

শুক্রবার (২৯ আগস্ট) সকালে উপজেলার খেশরা ইউনিয়নের বালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। খেশরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আহাদ গাজীর বিরুদ্ধে এ অভিযোগ করেছেন ভবেন্দ্র দাস (৫৯) নামের এক ব্যক্তি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তালার শ্রীমন্তকাটি গ্রামের ভবেন্দ্র দাস সাড়ে ৯ শতাংশ জমি বিক্রির জন্য প্রায় তিন মাস আগে একই উপজেলার বালিয়া গ্রামের আব্দুল আহাদের সঙ্গে ৬৮ হাজার টাকায় চুক্তি করেন। জমির মূল্য বাবদ কয়েকবারে আবদুল আহাদ গাজী ২৫ হাজার টাকা ভবেন্দ্র দাসকে পরিশোধ করেন। পরে চুক্তি ভঙ্গ করে জমি অন্যজনের কাছে বিক্রির করেন ভবেন্দ্র। তারপর মূল্য বাবদ দেওয়া টাকা ফেরত  চেয়ে ভবেন্দ্রকে ডেকে পাঠান বিএনপি নেতা আহাদ। ভবেন্দ্র আহাদের সঙ্গে দেখা করতে গেলে তাকে খুঁটিতে বেঁধে মারধরের ঘটনা ঘটে। পরে ভবেন্দ্র দাসের ভাতিজা স্বপন দাস ঘটনাস্থলে গিয়ে ২৫ হাজার টাকার মধ্যে ১৭ হাজার টাকা পরিশোধ  করেন এবং বাকি ৮ হাজার টাকা পরিশোধের প্রতিশ্রুতি দিয়ে ভবেন্দ্রকে ছাড়িয়ে আনেন।

ভবেন্দ্র দাস বলেন, নির্ধারিত সময়ে পুরো টাকা না দেওয়ায় তিনি গত ৭ আগস্ট ওই সাড়ে ৯ শতাংশ জমি দ্বিগুণ মূল্যে বালিয়া গ্রামের হারুনের কাছে বিক্রি করেছি। বিষয়টি বৃহস্পতিবার জানাজানি হলে শুক্রবার সকালে আব্দুল আহাদ আমাকে ডেকে পাঠান। সকাল ৭টার দিকে আমি তার বাড়িতে গেলে দুজনের মধ্যে তর্ক হয়। একপর্যায়ে আমাকে পিছমোড়া করে একটি খুঁটির সঙ্গে বেঁধে মারধর করা হয়। সকাল ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত বেঁধে রাখে।

ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আহাদ গাজী বলেন, ভবেন্দ্র আমার সঙ্গে চুক্তি করেও জমি লিখে দিতে টালবাহানা করছিলেন। পরে গোপনে অন্যের কাছে বিক্রি করে দেন। খবর পেয়ে তাকে ডাকা হয়। তবে ঘটনা জানাজানি হলে এলাকাবাসী তাকে রশি দিয়ে বেঁধে রাখে। এ ঘটনায় তিনিও ভুল করেছেন, আমিও ভুল করেছি। আমার অন্যায় হয়েছে।

তালা থানার খেশরা পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এস আই) মনজুরুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

সম্পর্কিত খবর

বিএনপি

জাবিপ্রবি শাখা ছাত্রদলের আহ্বায়ক নির্বাচিত হলেন কলেজ শিক্ষক!

আগস্ট ২৫, ২০২৬
আওয়ামী লীগ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার বাড়ি দখলের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

আগস্ট ২৪, ২০২৬
প্রধান সংবাদ

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬

সপ্তাহের সেরা

  • রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে সূরা ফাতহের ১০ নম্বর আয়াত পড়া হল , অর্থ কী

    0 shares
    Share 0 Tweet 0
  • শতাধিক যুদ্ধবিমানের চেয়ে একটি পারমাণবিক বোমা অনেক বেশি কার্যকর: ইরান

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • মন্ত্রিসভা পুনর্গঠন: শনিবারের মধ্যে ৩ মন্ত্রণালয়ে হচ্ছে রদবদল, নতুন করে আসতে পারেন যারা

    0 shares
    Share 0 Tweet 0
  • জাতিসংঘের মহাসচিব পদে লড়াইয়ে যারা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

‘আজ থেকে মিউজিকের সঙ্গে আর কোনো গান গাইব না’: আতাউল্লাহ সালমান

আগস্ট ২৫, ২০২৬

জন্মহার বাড়াতে সন্তানপ্রতি প্রায় ৭০ হাজার ডলার সহায়তা দিবে সিঙ্গাপুর

আগস্ট ২৫, ২০২৬

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে আমন্ত্রণের খবর নাকচ করল ইরান

আগস্ট ২৫, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version