শনিবার, মে ২, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি জামায়াত

রোজার আগে নির্বাচন হলে জামায়াতের কোনো আপত্তি নেই : ডা. তাহের

- নিজস্ব প্রতিবেদক
আগস্ট ৩১, ২০২৫
A A
রোজার আগে নির্বাচন হলে জামায়াতের কোনো আপত্তি নেই : ডা. তাহের
Share on FacebookShare on Twitter

জামায়াতে ইসলামী ঘোষণা করেছে, রোজার আগে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাদের কোনো দ্বিমত বা দ্বিধা নেই। তবে এর আগে অবশ্যই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে।

রোববার বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান জামায়াত প্রতিনিধি দলের নেতা ও নায়েবে আমির ডা. আবদুল্লাহ মো. তাহের।

তিনি বলেন, “লন্ডনে গিয়ে বৈঠক করে জুলাই সনদ পাশ কাটিয়ে নির্বাচনের সময় ঘোষণা করা একটি ভুল সিদ্ধান্ত হয়েছে।”

জাতীয় পার্টি প্রসঙ্গে তিনি বলেন, “আওয়ামী লীগের মতো জাতীয় পার্টিকেও (জাপা) নিষিদ্ধ করা উচিত।”

নতুন পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজনের পক্ষে অবস্থান পুনর্ব্যক্ত করে ডা. তাহের জানান, “অধিকাংশ রাজনৈতিক দলই এর পক্ষে। আমরা পুরনো ভোটপদ্ধতিতে নির্বাচন চাই না। সেখানে কেন্দ্র দখলসহ নানা অনিয়মের সুযোগ থাকে। নতুন পদ্ধতিতে হলে এসব সমস্যার অবসান ঘটবে।”

তিনি আরও বলেন, “জুলাই সনদ বাস্তবায়নে বাধা দিচ্ছে দু-একটি দল। যেসব বিষয়ে মতভেদ আছে, তা আলোচনার মাধ্যমে সমাধান করে সবার অংশগ্রহণে নির্বাচন করতে হবে। নইলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে এবং যারা পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে, তারা সুযোগ পাবে।”

বৈঠক ও ব্রিফিংয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আজাদ ও মাওলানা রফিকুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্যও অংশ নেন। এর পর পর্যায়ক্রমে এনসিপি ও বিএনপি নেতাদের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে প্রধান উপদেষ্টার।

সম্পর্কিত খবর

বিএনপি

“যাকাতের চেয়ে চাঁদাবাজি অনেক ভালো” বলে কটাক্ষ বিএনপি নেত্রী নিলোফারের

মে ২, ২০২৬
বিএনপি

দয়া করে জিয়া পরিষদের নামে দোকান খুলবেন না

মে ২, ২০২৬
বাংলাদেশ

দক্ষতাসম্পন্ন শিক্ষক সূচকে দক্ষিণ এশিয়ায় সর্বনিম্ন বাংলাদেশ

মে ২, ২০২৬

সপ্তাহের সেরা

  • পুরুষ হরমোন টেস্টোস্টেরন কমে গেলে যেসব সমস্যা হতে পারে

    0 shares
    Share 0 Tweet 0
  • ঢাবি শিক্ষার্থী মুনিরার ঝুলন্ত লাশ উদ্ধার, সহযোগী অধ্যাপক সুদীপ গ্রেফতার

    0 shares
    Share 0 Tweet 0
  • এপস্টেইন দ্বীপের রহস্যময় ‘মসজিদ’: পবিত্র কাবার গিলাফ ও কিসওয়া চুরির তথ্য ফাঁস

    0 shares
    Share 0 Tweet 0
  • আবিদুলের অভিযোগের জবাব দিলেন সাদিক কায়েম

    0 shares
    Share 0 Tweet 0
  • ভেতরে বিছানা–বালিশের সন্ধান, লক্ষ্মীপুরে রহস্যঘেরা সুড়ঙ্গ নিয়ে প্রশ্ন

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

“যাকাতের চেয়ে চাঁদাবাজি অনেক ভালো” বলে কটাক্ষ বিএনপি নেত্রী নিলোফারের

মে ২, ২০২৬

দয়া করে জিয়া পরিষদের নামে দোকান খুলবেন না

মে ২, ২০২৬

দক্ষতাসম্পন্ন শিক্ষক সূচকে দক্ষিণ এশিয়ায় সর্বনিম্ন বাংলাদেশ

মে ২, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version