মঙ্গলবার, জুন ৩০, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি অন্যান্য

চুন্নু-শামীম ছিলেন নির্বাচনে আ. লীগের মনোনীত প্রার্থী: এনসিপি

সেপ্টেম্বর ১, ২০২৫
A A
চুন্নু-শামীম ছিলেন নির্বাচনে আ. লীগের মনোনীত প্রার্থী: এনসিপি
Share on FacebookShare on Twitter

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেছেন, গত নির্বাচনে জাতীয় পার্টির মহাসচিব মজিবুল হক চুন্নু ও শামীম হায়দার পাটোয়ারীর পোস্টারেই স্পষ্টভাবে লেখা ছিল যে তারা আওয়ামী লীগের মনোনীত প্রার্থী। এতে প্রমাণিত হয়, জাতীয় পার্টি ও আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য নেই।

রোববার রাজধানীর যমুনায় প্রধান উপদেষ্টার বাসভবনে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

আদীব অভিযোগ করে বলেন, বিগত তিনটি অবৈধ নির্বাচনে জাতীয় পার্টি সরাসরি ফ্যাসিস্ট সরকারের সহযোগী হয়ে অংশগ্রহণ করেছে এবং নির্বাচনকে বৈধতা দিয়েছে। যেহেতু আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম রাষ্ট্রীয়ভাবে স্থগিত, তাই জাতীয় পার্টিকে মাঠে নামিয়ে সরকার নিষিদ্ধ সংগঠনের মতো অবস্থান নিয়েছে। তিনি সরকারের কাছে জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রমও স্থগিত করার দাবি জানান।

তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের এক বছর পরও শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসন, চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত হয়নি। সম্প্রতি দাবিতে নামা শহীদ পরিবারের ওপর পুলিশ লাঠিচার্জ করে তাদের আহত করেছে। এ কারণে দ্রুত পুনর্বাসন ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

প্রবাসী ইস্যুতেও এনসিপি নেতা সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি জানান, সংযুক্ত আরব আমিরাতে আটক হওয়া অনেক বাংলাদেশিকে ফিরিয়ে আনা হলেও এখনো ২৫ জন আইনি জটিলতায় রয়েছেন।

এছাড়া তিনি উল্লেখ করেন, সরকারের করা গুম কমিশনের প্রতিবেদনে গত ১৫ বছরে বিচারবহির্ভূত হত্যা ও গুমে রাষ্ট্রীয় সংস্থার সদস্যদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। সে বিষয়ে সুস্পষ্ট ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

নারী আসনে সরাসরি ভোট, তরুণ ভোটারদের বয়সসীমা শিথিল করা এবং আগামী নির্বাচনকে গণপরিষদ নির্বাচন হিসেবে নতুন সংবিধান প্রণয়নের মাধ্যমে রাজনৈতিক সংকটের স্থায়ী সমাধানের আহ্বান জানান এনসিপির এই নেতা।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

৩৬ দিনের কর্মসূচি ঘোষণা শিবিরের

জুন ২৯, ২০২৬
বাংলাদেশ

বিএনপি নেতার ছেলের মোটরসাইকেল আটক করায় পুলিশ বক্স ঘেরাও, বিএনপি নেতার হুমকি!

জুন ২৯, ২০২৬
আওয়ামী লীগ

দণ্ডপ্রাপ্ত হাসিনার ভূমিকাসহ পলাতক এনএসআই কর্মকর্তার লেখা বই বিক্রি করছে রকমারি ও বাতিঘর

জুন ২৯, ২০২৬

সপ্তাহের সেরা

  • আ. লীগের কেন্দ্রীয় কার্যালয় নির্মাণ করতে পাকিস্তানি নাগরিকের জমি ও সড়ক দখল!

    0 shares
    Share 0 Tweet 0
  • সামান্তা শারমীনকে ঘিরে সামাজিক মাধ্যমে বিতর্ক, উঠছে নানা প্রশ্ন

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘দাম্পত্য পরামর্শক’ চিকিৎসক দম্পতি সুষমা-কুশালের বিচ্ছেদ, নেপথ্যে কী?

    0 shares
    Share 0 Tweet 0
  • ডিআইজি বিপ্লব তালুকদার বরখাস্ত

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

বাংলাদেশ একদিন ফুটবল বিশ্বকাপ খেলবে, সেই প্রস্তুতি নেওয়া হচ্ছে

জুন ৩০, ২০২৬

মুস্তাফা মনোয়ারের জানাজা মঙ্গলবার, শহীদ মিনারে শেষ শ্রদ্ধা

জুন ৩০, ২০২৬

ট্রাম্প প্রশাসনের ওপর একচেটিয়া দখল হারাচ্ছে ইসরায়েল

জুন ২৯, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version