Wednesday, October 21, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home রাজনীতি অন্যান্য

ভোলায় ইসলামী ঐক্য আন্দোলনের সেক্রেটারিকে কুপিয়ে খুন

September 7, 2025
A A
ভোলায় ইসলামী ঐক্য আন্দোলনের সেক্রেটারিকে কুপিয়ে খুন

ভোলায় ইসলামী ঐক্য আন্দোলনের জেলা সেক্রেটারি মাওলানা আমিনুল ইসলাম নোমানীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত ৯টার দিকে সদর উপজেলার উত্তর চর নোয়াবাদ এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতের মরদেহ বর্তমানে ভোলা সদর হাসপাতালে রাখা হয়েছে।

মাওলানা আমিনুল ইসলাম নোমানী ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার মুহাদ্দিস ও সদর উপজেলা মসজিদের খতিব ছিলেন। একই সঙ্গে তিনি দীর্ঘদিন ধরে ভোলা জেলা ইসলামী ঐক্য আন্দোলনের সেক্রেটারির দায়িত্ব পালন করছিলেন। এ ঘটনার প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ঈমান আকিদা সংরক্ষণ কমিটি, ইসলামী ঐক্য আন্দোলনসহ বিভিন্ন সংগঠন ভোলা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এশার নামাজ শেষে বাসায় ফেরার কিছুক্ষণ পর নোমানীর বাড়ি থেকে চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে যান। দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে মেঝেতে রক্তাক্ত অবস্থায় তার লাশ পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সময় তার স্ত্রী শ্বশুরবাড়ি তজুমদ্দিনে এবং একমাত্র সন্তান পড়াশোনার জন্য লক্ষ্মীপুরে থাকায় তিনি বাড়িতে একাই ছিলেন। নিহত নোমানী প্রায় ১৫ বছর ধরে মাদ্রাসায় শিক্ষকতা ও মসজিদের খতিবের দায়িত্ব পালন করে আসছিলেন। পাশাপাশি তিনি নিজের বাড়ির দরজায় একটি মাদ্রাসাও প্রতিষ্ঠা ও পরিচালনা করছিলেন।

আরওপড়ুন

ডিআইজির বাড়িতে মাদকের আসর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রমাণ: জামায়াত আমির

ধর্মকে ব্যবহার করে বিভেদ সৃষ্টিকারীরা দেশ ও জাতির শত্রু: মঞ্জু

ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মোবাশ্বিরুল হক নাঈম জানান, হত্যার কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

ভোলা সদর থানার এসআই ফাইজুল হক বলেন, “সুরতহাল প্রতিবেদন ও ময়নাতদন্ত শেষে বিস্তারিত বলা সম্ভব হবে। তাকে বেপরোয়াভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে।”

এ ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে ভোলা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিভিন্ন ইসলামী সংগঠন। সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতের সদর উপজেলা আমির মাওলানা কামাল হোসাইন, পৌর আমির জামাল উদ্দিন ও মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মোবাশ্বিরুল হক নাঈম।

Related Posts

জুলাইয়ের সঙ্গে যারা বেইমানি করবে তাদেরকে ছাড় দেয়া হবে না
জামায়াত

ডিআইজির বাড়িতে মাদকের আসর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রমাণ: জামায়াত আমির

October 21, 2026
ধর্মকে ব্যবহার করে বিভেদ সৃষ্টিকারীরা দেশ ও জাতির শত্রু: মঞ্জু
অন্যান্য

ধর্মকে ব্যবহার করে বিভেদ সৃষ্টিকারীরা দেশ ও জাতির শত্রু: মঞ্জু

October 20, 2026
জামায়াত জুলাইকে ধারণ করে না, বিএনপির এমন অভিযোগ হাস্যকর: গোলাম পরওয়ার
জামায়াত

জামায়াত জুলাইকে ধারণ করে না, বিএনপির এমন অভিযোগ হাস্যকর: গোলাম পরওয়ার

October 20, 2026

সপ্তাহের সেরা

  • নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • ২৫ লাখ টাকার বাণিজ্য ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সচিবালয়ে রাত কাটানোর নাটক

    0 shares
    Share 0 Tweet 0
  • হানিট্র্যাপে ফেলেছিলেন মেজর জেনারেলসহ ৮ কর্মকর্তাকে: কে এই গুলশান আরা?

    0 shares
    Share 0 Tweet 0
  • ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমিনকে শোকজ

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

স্বজনদের বুকফাটা হাহাকার: পরিবারের অজান্তেই সৌদিতে নজরুলের গোপন মৃত্যুদণ্ড কার্যকর!

সৌদিতে মৃত্যুদন্ড কার্যকর হওয়া দুজন আটক হয়েছিলেন ভিন্ন অপরাধে

October 21, 2026
জুলাইয়ের সঙ্গে যারা বেইমানি করবে তাদেরকে ছাড় দেয়া হবে না

ডিআইজির বাড়িতে মাদকের আসর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রমাণ: জামায়াত আমির

October 21, 2026
প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে চুক্তি করছে চার মুসলিমপ্রধান দেশ

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে চুক্তি করছে চার মুসলিমপ্রধান দেশ

October 21, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০