বুধবার, জুলাই ১, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

আ.লীগ-জাপা চোরে চোরে মাসতুতো ভাই : সারজিস

সেপ্টেম্বর ৭, ২০২৫
A A
Share on FacebookShare on Twitter

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আওয়ামী লীগ ও জাতীয় পার্টি চোরে চোরে মাসতুতো ভাই। এক চোর দেশ ছেড়ে পালিয়েছে। যেই চোর এতদিন তাদের ছায়াতলে ছিল সেই চোর এখন তাদের ব্যানারে আশ্রয় দেওয়ার কথা বলছে। চুরি-বাটপারি ছাড়া আওয়ামী লীগের কেউ নেতা হয়নি।

শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে পঞ্চগড় জেলা শহরের শেরে বাংলা পার্ক এলাকায় জেলা কুলি-শ্রমিক ইউনিয়নের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

সারজিস আলম বলেন, যেভাবে আওয়ামী লীগের সব দলীয় কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে সেভাবেই তাদের বড় দোসর জাতীয় পার্টিরও সব কর্যক্রম নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আওয়ামী লীগ ও তাদের বি টিম জাতীয় পার্টিকে বাংলাদেশের রাজনীতিতে চিরতরে নিষিদ্ধ করতে হবে। আমরা অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, ফ্যাসিস্টদের প্রতি নমনীয় আচরণ আপনাদের প্রতি বাংলাদেশের মানুষের আস্থার সংকট তৈরি করছে। আপনাদের কাজ হলো খুনিদের বিচারের মঞ্চে নিয়ে যাওয়া।

তিনি আরও বলেন, রিফাইন্ড আওয়ামী লীগের আইডিয়া ভারতের দেওয়া আইডিয়া। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এ আইডিয়া বাংলাদেশে বাস্তবায়ন হবে না।

সারজিস বলেন, আমরা স্পষ্ট করে একটা কথা বলি, এ বাংলাদেশে যারা ২০০৯ এ বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছে, শাপলা চত্বরে আমাদের নিরীহ আলেম ভাইদের উপরে নৃশংস হত্যাকাণ্ড চালিয়েছে, ২৪ এর অভ্যুত্থানে হাজারের অধিক ছাত্র-জনতাকে খুন করেছে, সেই খুনিরা কখনো বাংলাদেশে রাজনীতি করতে পারে না।

জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, যারা জাতীয় পার্টিকে ধরে আওয়ামী লীগকে নির্বাচনে আনার চেষ্টা করছে, তারা বাংলাদেশে নির্বাচন চায় না। তারা দেশে গৃহযুদ্ধ বাঁধাতে চায়। যারা এ পরিকল্পনার সঙ্গে জড়িত তারা নির্বাচন বানচাল করতে চায় এবং বাংলাদেশকে দীর্ঘস্থায়ী সংকটের মধ্যে ঠেলে দিতে চাচ্ছে। এখন বিএনপিকেও প্রমাণ করতে হবে তারা জাতীয় পার্টিকে চায় কি না। বিএনপি যখন গত ১৫ বছর নির্যাতনে ছিল তখন জাতীয় পার্টি কোথায় ছিল? তখন জাতীয় পার্টি খুন-গুমসহ আওয়ামী লীগের সব অপকর্মের বৈধতা দিয়েছে।

তিনি আরও বলেন, যারা জাতীয় পার্টির ব্যানারে গত তিনটি নির্বাচনে অংশ নিয়েছে প্রত্যেকে দুর্নীতিবাজ, প্রত্যেকে অবৈধ সম্পদ রয়েছে। এ সরকারের উচিত তাদের প্রতি নমনীয় না থেকে এ সম্পদ ক্রোক করা এবং তাদের বিচারের আওতায় আনা। তাদের তো নির্বাচনে অংশ নেওয়ার সুযোগই নেই। ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলা হলেও এখন সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বাংলাদেশে নেই।

বিবৃতি বাদ দিয়ে সরকারকে অ্যাকশন নেওয়ার দাবি জানিয়েছে সারোয়ার তুষার। তিনি বলেন, আমরা সরকারকে বলতে চাই বিবৃতি থেকে বের হয়ে আসেন। তারা শুধু বিবৃতি দেয় কোনো অ্যাকশন নেয় না। আপনার কাজ হচ্ছে অ্যাকশন নেওয়া। পরিকল্পিতভাবে দেশে অস্থিরতা তৈরি করা হচ্ছে। ঢাকায় ছাত্রলীগ, যুবলীগের ক্যাডাররা প্রকাশে ঘুরে বেড়াচ্ছে। সরকার ও তার গোয়েন্দা বাহিনী কি করছে। ঢাকা শহরের হাতিরপুল, মগবাজারসহ বিভিন্ন এলাকায় বড় ধরনের অপকর্ম করার প্রস্তুতি নিচ্ছে। সেখানে অনেক ধরনের ইনভেস্টমেন্ট হয়েছে।

তিনি বলেন, ২৩৪ বিলিয়ন ডলার শেখ হাসিনা গত ১৫ বছরে পাচার করেছে। ওই টাকার গরমেই এখন নানা উৎপাত করতেছে। এ টাকা দেশের প্রতিটি গ্রামে ভাগ করে দিলে প্রতিটি গ্রাম ১০০ কোটি করে টাকা পেত।

তুষার বলেন, সরকারকে বলতে চাই, আগামী নির্বাচন যদি সুষ্ঠু নির্বাচন করতে চান তাহলে ঢাকা শহরে ছড়িয়ে পড়া আওয়ামী লীগকে গ্রেপ্তার করেন। জাতীয় পার্টির বিরুদ্ধে আপনারা শক্ত অবস্থান নেন। ভিপি নুরকে চিকিৎসার জন্য বিদেশে পাঠান। তা না হলে দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হবে না।

মতবিনিময় সভায় পঞ্চগড় জেলা কুলি-শ্রমিক ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতাকর্মীরাসহ পঞ্চগড় জেলার এনসিপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

জামায়াত

খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল

জুন ৩০, ২০২৬
আন্তর্জাতিক

ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, দখলে নিয়েছে বিস্তৃত এলাকা

জুন ৩০, ২০২৬
প্রধান সংবাদ

খামেনির জানাজায় অংশ নিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

জুন ৩০, ২০২৬

সপ্তাহের সেরা

  • আ. লীগের কেন্দ্রীয় কার্যালয় নির্মাণ করতে পাকিস্তানি নাগরিকের জমি ও সড়ক দখল!

    0 shares
    Share 0 Tweet 0
  • সামান্তা শারমীনকে ঘিরে সামাজিক মাধ্যমে বিতর্ক, উঠছে নানা প্রশ্ন

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘দাম্পত্য পরামর্শক’ চিকিৎসক দম্পতি সুষমা-কুশালের বিচ্ছেদ, নেপথ্যে কী?

    0 shares
    Share 0 Tweet 0
  • ডিআইজি বিপ্লব তালুকদার বরখাস্ত

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

বিএনপির শোডাউনে নিষিদ্ধ ছাত্রলীগের হামলার মামলায় শিবির নেতা গ্রেপ্তার

জুন ৩০, ২০২৬

জন্মসূত্রে নাগরিকত্ব বহাল, ট্রাম্পের নির্বাহী আদেশ বাতিল করল মার্কিন আদালত

জুন ৩০, ২০২৬

মাদকবিরোধী ক্যাম্পেইনে সেলিম উদ্দিন নারীদের নিরাপত্তা নিশ্চিতে মাদক নিয়ন্ত্রণ অপরিহার্য

জুন ৩০, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version