শুক্রবার, জুন ১৯, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি জামায়াত

জামায়াতের প্রস্তাব: বিশেষ সাংবিধানিক আদেশে জুলাই সনদ বাস্তবায়ন

সেপ্টেম্বর ১১, ২০২৫
A A
জামায়াতের দাবি: গুমে জড়িতদের বিচার ও শাস্তি
Share on FacebookShare on Twitter

জামায়াতে ইসলামী জুলাই সনদ বাস্তবায়নের জন্য বিশেষ সাংবিধানিক আদেশ জারির প্রস্তাব দিয়েছে। বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকের বিরতিতে দলটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানান, কমিশন জুলাই সনদ বাস্তবায়নের জন্য পাঁচটি বিকল্প প্রস্তাব দিয়েছে। এর মধ্যে জামায়াতের একটি সুনির্দিষ্ট প্রস্তাব রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এই প্রস্তাবগুলোর মধ্যে সমঝোতা হবে এবং জুলাই সনদই আগামী ফেব্রুয়ারির নির্বাচনের আইনগত ভিত্তি হিসেবে কার্যকর হবে।

দলটির আইনজীবী শিশির মনির বলেন, “আমরা বলেছি বিশেষ সাংবিধানিক আদেশের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। ঐকমত্য কমিশনের যেসব সিদ্ধান্ত সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক, সেগুলোকে বিশেষ আদেশের মাধ্যমে সংবিধানের উপরে প্রাধান্য দিতে হবে। অন্য ক্ষেত্রে সংবিধান বহাল থাকবে।”

তিনি আরও উল্লেখ করেন, ৫ আগস্ট জনগণের ইচ্ছার প্রকাশ ঘটেছে। সেই ইচ্ছাকে কার্যকর করতেই আলোচনা চলছে। গণঅভ্যুত্থানের পর যখন সরকার, বিচার বিভাগ বা কার্যকর সংবিধান কিছুই ছিল না, তখন জনগণের ইচ্ছাই ছিল মূল সাংবিধানিক ভিত্তি।

শিশির মনিরের মতে, সংবিধানের অনুচ্ছেদ ৭ জনগণের ইচ্ছার সর্বোচ্চ প্রাধান্য নিশ্চিত করেছে। তাই বিশেষ আদেশ জারি হলে আগামী নির্বাচনে কোনো বাধা থাকবে না। তিনি জানান, গণঅভ্যুত্থানের পর সাংবিধানিক ধারাবাহিকতা ভেঙে যাওয়ায় ১৫৩ অনুচ্ছেদের মধ্যে ৫৭টি কার্যকারিতা হারিয়েছে। এজন্যই নতুন বিশেষ সাংবিধানিক আদেশের প্রয়োজন।

এক প্রশ্নের জবাবে তাহের বলেন, বিকল্প হিসেবে গণভোটের প্রস্তাবও রাখা হয়েছে। তবে বিশেষ সাংবিধানিক আদেশে জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব না হলে গণভোটের পথেই তা কার্যকর করা হবে।

 

সম্পর্কিত খবর

বিএনপি

ইয়াবা মামলায় কারাগারে থাকা যুবদল কর্মীর হাসপাতালে মৃত্যু

জুন ১৯, ২০২৬
বিএনপি

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ বিএনপি নেতা ও এমপির বিরুদ্ধে

জুন ১৮, ২০২৬
জামায়াত

জামায়াত নেতা এমপি শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা, অডিও ফাঁস

জুন ১৮, ২০২৬

সপ্তাহের সেরা

  • বিএনপি নেতার বিরুদ্ধে বলায় নারীর গোপনাঙ্গে মরিচের গুঁড়া, মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • যুবদল নেতাকে হত্যার পর কারাগারে, জামিনে বেরিয়ে আরেক নেতাকে খুন

    0 shares
    Share 0 Tweet 0
  • তহবিল ‘ফাঁকা’, ইসলামী ব্যাংকের চেক অন্যরাও নিচ্ছে না

    0 shares
    Share 0 Tweet 0
  • যেভাবে গ্রেপ্তার হলেন সাবেক আইজিপি বেনজীর

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

যেকোনো সময় গ্রেপ্তার হতে পারেন সাবেক গভর্নর ড. আতিউর রহমান

জুন ১৯, ২০২৬

ইউক্রেনের ইতিহাসের সবচেয়ে বড় ড্রোন হামলায় জ্বলছে রাশিয়া

জুন ১৯, ২০২৬

আশুলিয়ায় ‘মেইড ইন পাকিস্তান’ লেখা পিস্তল উদ্ধার

জুন ১৯, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version