Sunday, October 18, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home বাংলাদেশ

সেই ঘটনার জন্য শিক্ষক মোনামির কাছে দুঃখ প্রকাশ করলেন ছাত্রদল নেতা হামিম

September 12, 2025
A A

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী ছিলেন তানভীর বারী হামিম। নির্বাচনে তিনি ৫২৮৩ ভোট পান। ভোটের হিসেবে দ্বিতীয় অবস্থানে ছিলেন হামিম।

নির্বাচন শেষে ফল প্রকাশের পরও ভোটের দিনের একটি ঘটনায় আলোচনায় হামিম।

সেদিন ভোটকেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে থাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষক ও সহকারী প্রক্টর শেহরীন আমিন মোনামির সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। যেটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।  

বৃহস্পতিবার রাতে ঘটনার সময়কার পরিস্থিতি নিয়ে ‘ফেস দ্য পিপল’ নামে একটি ইউটিউব চ্যানেলে কথা বলেন শিক্ষক শেহরীন আমিন মোনামি ও তানভীর বারী হামিম। ওই ভিডিওটি নিজের ফেসবুকেও শেয়ার করেন হামিম।

সেই আলোচনায় শিক্ষকের সঙ্গে এমন ব্যবহারের জন্য দুঃখ প্রকাশ করেন হামিম।

তিনি বলেন, ‘ম্যাম তখন প্রশাসক হিসেবে দায়িত্ব ছিলেন। আমি তার সঙ্গে প্রশাসক হিসেবে কথা বলেছি, শিক্ষক হিসেবে নয়। তবুও তিনি আমার শিক্ষক। আমি ছাত্র হিসেবে তখন উত্তেজিত হয়ে এভাবে কথা বলাটা উচিৎ হয়নি। সেজন্য আমি নিজেই সব সময়ের জন্য সরি ফিল করেছি। এভাবে কথা বলাটা আমার ঠিক হয়নি, সবশেষে তিনি আমার শিক্ষক।’

ঘটনাটি শুধুামাত্র একটি বিষয়ের প্রতিক্রিয়া নয় বলেও জানান হামিম। তার ভাষ্য, নির্বাচনের দিন সকাল থেকে একাধিক অনিয়ম ও আচারণবিধি লঙ্ঘনের অভিযোগ পাওয়া যাচ্ছিল। সেসব বিষয়ে সামগ্রিকভাবে পক্ষপাতের অভিযোগ তোলা হচ্ছিল। মোনামি ম্যামের বিরুদ্ধে এককভাবে কোনো পক্ষপাতের অভিযোগ করা হয়নি।

তানভীর বারী হামিম বলেন, ‘আমি তখন ম্যাডামের সঙ্গে প্রতিবাদ করেছি তিনি আমার শিক্ষক সেই হিসেবে নয়। আমি প্রতিবাদ করেছি তিনি প্রশাসনিক কর্মকর্তা হিসেবে। ম্যামের সঙ্গে আমার অত্যন্ত ভালো ও শ্রদ্ধার সম্পর্ক। কিন্তু একজন প্রশাসনিক কর্মকর্তাকে যেভাবে প্রতিবাদ করা উচিত আমি সেভাবে করেছি। আমার প্রতিবাদের ভাষা ঠিক ছিল কিন্তু সেখানে উত্তেজিত হয়ে বলেছি। এজন্য আমি নিজে নিজেই সবসময় কিন্তু সরি ফিল করেছি, আসলে এভাবে করাটা ঠিক হয়নি। কারণ সবকিছুর আগে তিনি আমার শিক্ষক।’

এ ঘটনার পর থেকে শিক্ষক মোনামিকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন কটূক্তি করা হচ্ছে। তাকে ‘শিবির’ ট্যাগ দিয়ে প্রচার করা হচ্ছে। এসব বিষয়ে হামিম বলেন, ‘সবার সামনে বলতে চাই, ম্যাম আপনাকে নিয়ে যারা আজেবাজে কথা লিখেছে তাদের কারো যদি সাংগঠনিক কোনো পরিচয় আছে—এমন প্রমাণ থাকে আমার কাছে দেন। আমি তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেব। প্রয়োজনে আমি প্রশাসনিক ব্যবস্থা নেব।’

Related Posts

জামায়াত

ফুলবাড়ী বিএনপির কমিটিতে সরকারি চাকরিজীবীদের ছড়াছড়ি

October 18, 2026
বাংলাদেশ

‘হাসিনার সস্তা সংস্করণ হওয়ার চেষ্টা করছে বিএনপি’: সাদিক কায়েম

October 17, 2026
বাংলাদেশ

অবশেষে শাহজালালে লাগেজের গতিবিধি সরাসরি দেখার ব্যবস্থা

October 17, 2026

সপ্তাহের সেরা

  • হানিট্র্যাপে ফেলেছিলেন মেজর জেনারেলসহ ৮ কর্মকর্তাকে: কে এই গুলশান আরা?

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমিনকে শোকজ

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘র’ সংশ্লিষ্টতায় গ্রেফতার সাবেক দুই সেনা কর্মকর্তা, সেনাপ্রধানের সম্পৃক্ততা নিয়ে উঠছে প্রশ্ন

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

২৫ লাখ টাকার বাণিজ্য ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সচিবালয়ে রাত কাটানোর নাটক

October 18, 2026

পথ হারাচ্ছে সরকার

October 18, 2026

জীবনযাত্রার ব্যয়, কম মজুরি ও আবাসনসংকটে বিক্ষোভে উত্তাল ইউরোপের চার দেশ , ফ্রান্সে ব্যাপক সহিংসতা

October 18, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version