Sunday, October 18, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home রাজনীতি অন্যান্য

ডাকসুতে বিজয়ী হওয়ায় শিবিরকে অভিনন্দন জানাল জাতীয় পার্টি

September 12, 2025
A A

ডাকসু নির্বাচনে শিবিরের প্যানেল বিজয়ী হওয়ায় জাতীয় পার্টির পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।

আনিসুল বলেন, এই নির্বাচন থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। বড় দলের অনেক কর্মী থাকতে পারে, কিন্তু জনসমর্থন না থাকলে নির্বাচনে কী ফল হয়- সেটা ডাকসুতে আমরা প্রমাণ পেয়েছি।

সভায় জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার ডাকসুতে বিজয়ী হওয়ায় ইসলামী ছাত্রশিবিরের নেতাদেরকে অভিনন্দন জানিয়ে বলেন, ডাকসুতে মানুষের ভালোবাসা বিজয় হয়েছে। সঠিক রণকৌশল, কঠোর পরিশ্রম, পরিবর্তন ও বিবর্তনের পক্ষে ছাত্ররা রায় দিয়েছে। আমরা এ রায়কে সম্মান করি। এই নির্বাচনে ছাত্রশিবির  বিজয় হয়েছে, তাদেরকে জাতীয় পার্টির পক্ষ থেকে এবং ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।

হাওলাদার বলেন, ডাকসু নির্বাচনের ফলাফল এবং গত বছর ৫ আগস্টের গণঅভ্যুত্থান বা জুলাই বিপ্লব থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। অহংকার দম্ভ করলে কিভাবে পতন হয়, তার ফলাফল ডাকসু নির্বাচন এবং জুলাই বিপ্লব আমাদেরকে শিখিয়ে গেছে। 

সভায় আরও বক্তব্য দেন- জাতীয় পার্টির নির্বাহী চেয়ারম্যান অ্যাডভোকেট মো. মুজিবুল হক চুন্নু, সিনিয়র কো-চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী ফিরোজ রশিদ, কেন্দ্রীয় নেতা সাহিদুর রহমান টেপা, নাসরিন জাহান রতনা, লিয়াকত হোসেন খোকা, জহিরুল ইসলাম জহির, মোস্তফা আল মাহমুদ, নাজমা আকতার, জসিম উদ্দিন ভূইয়ি, মো. আরিফুর রহমান খান, মোবারক হোসেন আজাদ, ফখরুল আহসান শাহজাদা, মো. বেলাল হোসেন, অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা, অধ্যাপক নূরুল ইসলাম মিলন, সরদার শাহজাহান, সিরাজুল ইসলাম চৌধুরী, ইলিয়াস উদ্দিন, ইয়াহ ইয়া চৌধুরী শরফুদ্দিন আহমেদ শিপু, জামাল রানা, সেরনিয়াবাত সেকান্দার আলী, মো. আলমগীর হোসেন, আমান উল্লাহ আমান এবং বিভিন্ন থানা সভাপতি-সম্পাদকদের মধ্যে বক্তব্য দেন মাসুম, শরিফ, মো. রাজু, আসাদ খান, আব্দুস সাত্তার।

যৌথসভায় উপস্থিত ছিলেন— হারুন আর রশিদ, শেখ মো. আলমগীর হোসেন, নিগার সুলতানা রানী, নাসির উদ্দিন সরকার, মিজানুর রহমান দুলাল, আনোয়ার হোসেন তোতা, আনোয়ার হাওলাদার, মাসুক রহমান, এসএম আল জুবায়ের, রেজাউল করিম, গোলাম মোস্তফা, এসএম আমিনুল হক সেলিম, তাসলিমা আকবর রুনা, শাহনাজ পারভীন, নাজমুল খান, মোখলেছুর রহমান বস্তু, কাজী জামাল, এসএম হাসেম, আমিনুল হক সাঈদুল, সাইফুল ইসলাম শোভন, মো. ওয়াহিদুর রহমান, সালমান, হানিফ নেগাবান মাহবুবুর রহমান কামাল প্রমুখ।

Related Posts

বাংলাদেশ

‘হাসিনার সস্তা সংস্করণ হওয়ার চেষ্টা করছে বিএনপি’: সাদিক কায়েম

October 17, 2026
অন্যান্য

‘আ. লীগের সাথে নুরের হট কানেকশন আছে’— ফারুক হাসানের পুরনো বক্তব্য ভাইরাল

October 17, 2026
অন্যান্য

‘বাংলাদেশপন্থী’ রাজনীতির সূতিকাগার ছিল বঙ্গভঙ্গ: জেডিপি

October 16, 2026

সপ্তাহের সেরা

  • হানিট্র্যাপে ফেলেছিলেন মেজর জেনারেলসহ ৮ কর্মকর্তাকে: কে এই গুলশান আরা?

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমিনকে শোকজ

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘র’ সংশ্লিষ্টতায় গ্রেফতার সাবেক দুই সেনা কর্মকর্তা, সেনাপ্রধানের সম্পৃক্ততা নিয়ে উঠছে প্রশ্ন

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

২৫ লাখ টাকার বাণিজ্য ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সচিবালয়ে রাত কাটানোর নাটক

October 18, 2026

পথ হারাচ্ছে সরকার

October 18, 2026

জীবনযাত্রার ব্যয়, কম মজুরি ও আবাসনসংকটে বিক্ষোভে উত্তাল ইউরোপের চার দেশ , ফ্রান্সে ব্যাপক সহিংসতা

October 18, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version