বৃহস্পতিবার, জুলাই ২, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

চাকসু নির্বাচন: প্রথম দিনে মনোনয়ন সংগ্রহ ২৮ জনের, ভিপি পদে ৭

সেপ্টেম্বর ১৪, ২০২৫
A A
Share on FacebookShare on Twitter

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে প্রথম দিনে ২৮ জন শিক্ষার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন। এরমধ্যে ভিপি পদে সংগ্রহ করেছেন ৭ জন।

রোববার বিকেল ৪টার দিকে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান চাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন।

তিনি বলেন, আমাদের ধারণার চেয়ে বেশি সাড়া পাওয়া গেছে। কেন্দ্রীয় নির্বাচনে ২৬টি ফরম তোলা হয়েছে। হল সংসদে ছেলে ও মেয়েদের হলে একজন করে মনোনয়ন নিয়েছেন। আগামী দুই দিনে আরও ফরম তোলা হবে বলে আমরা আশা করছি।

এর আগে আজ সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত চাকসু ভবনের দ্বিতীয় তলায় মনোনয়নপত্র বিতরণ করা হয়। আগামী ১৫ ও ১৬ সেপ্টেম্বরও একই সময়ে ফরম সংগ্রহের সুযোগ থাকবে।

প্রথম দিনে কেন্দ্রীয় সংসদের ভিপি পদে ৭ জন, জিএস ২ জন, এজিএস ২ জন, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক ১ জন, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি সম্পাদক ১ জন, খেলাধুলা সম্পাদক ১ জন, নারী শিক্ষার্থী কল্যাণ সম্পাদক ১ জন, সমাজসেবা সম্পাদক ১ জন, সাহিত্য সম্পাদক ১ জন, দপ্তর সম্পাদক ১ জন, মুক্তিযুদ্ধ সম্পাদক ১ জন এবং নির্বাহী সদস্য পদে ২ জন।

অন্যদিকে, হল সংসদের জন্য ফরম নিয়েছেন মাত্র ২ জন প্রার্থী— এ এফ রহমান হল থেকে ১ জন এবং বিজয়-২৪ মেয়েদের হল থেকে ১ জন।

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দুই সংগঠন মিলে ‘দ্রোহ পর্ষদ’ প্যানেলে নির্বাচন করবে। আজ প্রথম দিনে ১৩ পদে মনোনয়ন ফর্ম কিনেছেন তারা।

জানতে চাইলে দ্রোহ পর্ষদ প্যানেলের চাকসুর জিএস প্রার্থী ইফাজ উদ্দিন আহমেদ আমার দেশকে বলেন, আজ আমরা দ্রোহ পর্ষদ প্যানেলের আংশিক পদে মনোনয়ন ফর্ম কিনেছি। আগামীকাল পুরো প্যানেলের জন্য মনোনয়ন ফর্ম কিনে একটি সংবাদ করে আপনাদেরকে বিস্তারিত জানাবো।

গত ২৮ আগস্ট চাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ১ সেপ্টেম্বর প্রকাশিত খসড়া ভোটার তালিকায় ভোটার ছিলেন ২৫ হাজার ৮৬৬ জন। পরবর্তীতে ১৪ সেপ্টেম্বর প্রকাশিত চূড়ান্ত তালিকায় ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৬৩৪ জন।

নির্বাচনী তফসিল অনুযায়ী, মনোনয়ন জমা দেওয়ার শেষ সময় ১৭ সেপ্টেম্বর বিকেল ৩টা পর্যন্ত। যাচাই–বাছাই হবে ১৮ সেপ্টেম্বর। ২১ সেপ্টেম্বর প্রকাশিত হবে প্রাথমিক প্রার্থী তালিকা, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৩ সেপ্টেম্বর এবং চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশিত হবে ২৫ সেপ্টেম্বর।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

ফুটবল খেলা দেখা নিয়ে দ্বন্দ্ব, সালিশে কোপে আহত বিএনপি নেতার মৃত্যু

জুলাই ২, ২০২৬
বাংলাদেশ

যুবদল নেতার কার্যালয়ে শাটার লাগিয়ে চার তরুণকে মারধর, চুল কর্তন

জুলাই ১, ২০২৬
বাংলাদেশ

এখন কি বলতে পারব, উনি ঋণখেলাপি ছিলেন: আসলাম চৌধুরী প্রসঙ্গে সংসদে জামায়াতের এমপি

জুলাই ১, ২০২৬

সপ্তাহের সেরা

  • আ. লীগের কেন্দ্রীয় কার্যালয় নির্মাণ করতে পাকিস্তানি নাগরিকের জমি ও সড়ক দখল!

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘দাম্পত্য পরামর্শক’ চিকিৎসক দম্পতি সুষমা-কুশালের বিচ্ছেদ, নেপথ্যে কী?

    0 shares
    Share 0 Tweet 0
  • ইসকন সদস্যরা ফ্রি চিকিৎসা পেলেও সাধারণ রোগীদের চরম ভোগান্তি

    0 shares
    Share 0 Tweet 0
  • সামান্তা শারমীনকে ঘিরে সামাজিক মাধ্যমে বিতর্ক, উঠছে নানা প্রশ্ন

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ফুটবল খেলা দেখা নিয়ে দ্বন্দ্ব, সালিশে কোপে আহত বিএনপি নেতার মৃত্যু

জুলাই ২, ২০২৬

‘ছি ছি হাসিনা, লজ্জায় বাঁচি না’ বলাটা একটা বিশাল ব্যাপার ছিল: কাফি

জুলাই ১, ২০২৬

যুবদল নেতার কার্যালয়ে শাটার লাগিয়ে চার তরুণকে মারধর, চুল কর্তন

জুলাই ১, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version