মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম আন্তর্জাতিক

নেতানিয়াহুর পরিণতি হবে হিটলারের মতো, বললেন এরদোয়ান

তুর্জ খান - তুর্জ খান
সেপ্টেম্বর ১৮, ২০২৫
A A
Share on FacebookShare on Twitter

গাজা যুদ্ধবিরতি নিয়ে কাতারে হামাসের আলোচক দলের ওপর ইসরাইলি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোয়ান। মঙ্গলবার দোহা সফর শেষে দেশে ফেরার পথে তিনি বলেন, “আদর্শের দিক থেকে নেতানিয়াহু হিটলারের আত্মীয়ের মতো। হিটলার যেমন তার পরাজয় আগে থেকে বুঝতে পারেননি, তেমনি নেতানিয়াহুও তার পরিণতি উপলব্ধি করতে পারছেন না। অর্থাৎ হিটলারের মতো একই পরিণতি ভোগ করতে হবে তাকে।”

এরদোয়ান হামাস নেতাদের ওপর হামলাকে “আন্তর্জাতিক আইনের প্রতি স্পষ্ট চ্যালেঞ্জ” আখ্যা দিয়ে বলেন, ইসরাইলি নেতৃত্ব ফ্যাসিবাদী মতাদর্শের ওপর দাঁড়িয়ে এক খুনি নেটওয়ার্কে পরিণত হয়েছে। তিনি আরও মন্তব্য করেন, পশ্চিমা দেশগুলো ফিলিস্তিনকে স্বীকৃতি দিলে ইসরাইলের ওপর চাপ বাড়বে।

এদিকে গাজা সিটিতে প্রায় দুই বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ স্থল অভিযান চালাচ্ছে ইসরাইলি সেনারা। অবিরাম গোলাবর্ষণ ও বোমা হামলায় মঙ্গলবার অন্তত ৯১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। ধ্বংসস্তূপে পরিণত শহর ছেড়ে হাজারো বাসিন্দা দক্ষিণমুখী পালাচ্ছেন। তবে উপকূলীয় সড়ক দিয়ে পালিয়ে যাওয়া যাত্রীবাহী গাড়িতেও বোমা হামলার অভিযোগ উঠেছে।

আরওপড়ুন

চুক্তি সই না হলে ফের ইরানে হামলার হুমকি ট্রাম্পের

আলোচনার টেবিলকে আত্মসমর্পণ মঞ্চ বানাতে চান ট্রাম্প

ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ সামাজিকমাধ্যম এক্সে লিখেছেন, “গাজা জ্বলছে।” ধ্বংসপ্রাপ্ত ভবন থেকে ধোঁয়া উড়তে থাকা অবস্থায় আসবাব বোঝাই ভ্যান, গাধার গাড়ি ও হাঁটা পথে মানুষদের আশ্রয়ের খোঁজে ছুটতে দেখা গেছে।

জাতিসংঘ মহাসচিব এ হামলাকে “ভয়াবহ” আখ্যা দিয়েছেন। কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয়ও ইসরাইলি অভিযানের নিন্দা জানিয়ে বলেছে, এ হামলায় মানবিক বিপর্যয় আরও তীব্র হবে এবং জিম্মিদের মুক্তিও ঝুঁকিতে পড়বে। কানাডা ইসরাইলকে আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছে।

সম্পর্কিত খবর

ইরানে আবার হামলার হুমকি দিলো ট্রাম্প
আন্তর্জাতিক

চুক্তি সই না হলে ফের ইরানে হামলার হুমকি ট্রাম্পের

এপ্রিল ২১, ২০২৬
আলোচনার টেবিলকে আত্মসমর্পণ মঞ্চ বানাতে চান ট্রাম্প
আন্তর্জাতিক

আলোচনার টেবিলকে আত্মসমর্পণ মঞ্চ বানাতে চান ট্রাম্প

এপ্রিল ২১, ২০২৬
আন্তর্জাতিক

আইআরজিসির অভিযান: ‘শত্রুরাষ্ট্রের পক্ষে কাজ’ অভিযোগে গ্রেপ্তার ১২৭

এপ্রিল ২১, ২০২৬

সপ্তাহের সেরা

  • ঐতিহাসিক বড়াইবাড়ি দিবস আজ: বিএসএফ-এর দম্ভ চূর্ণ করার ২৫ বছর

    ঐতিহাসিক বড়াইবাড়ি দিবস আজ: বিএসএফ-এর দম্ভ চূর্ণ করার ২৫ বছর

    0 shares
    Share 0 Tweet 0
  • গাজীপুরে ‘অপহৃত’ সেই ইমামের মেয়েকে উদ্ধার

    0 shares
    Share 0 Tweet 0
  • এনসিপি থেকে ফারহার পদত্যাগ

    0 shares
    Share 0 Tweet 0
  • সংরক্ষিত ৩৫ আসনের প্রার্থী তালিকা প্রকাশ বিএনপির

    0 shares
    Share 0 Tweet 0
  • আলোচনায় থেকেও বিএনপির মনোনয়ন পেলেন না যারা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

৭২ বোতল ফেন্সিডিলসহ স্বেচ্ছাসেবক দল নেতা আটক, পরে বহিষ্কার

এপ্রিল ২১, ২০২৬

ইসলামী ব্যাংকের ২৪ কোম্পানির আড়ালে প্রকৃত মালিকানা প্রশ্নবিদ্ধ

এপ্রিল ২১, ২০২৬
৫০ কোটি টাকা ঘুসের প্রলোভন:  প্রস্তাবকারীর পরিচয় প্রকাশ করতে আমির হামজাকে আইনি নোটিশ

আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

এপ্রিল ২১, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০