Wednesday, October 21, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home রাজনীতি অন্যান্য

দেশে জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া কোনো নির্বাচন হতে দেওয়া হবে না: খেলাফত মজলিস

September 18, 2025
A A
দেশে জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া কোনো নির্বাচন হতে দেওয়া হবে না: খেলাফত মজলিস

বাংলাদেশ খেলাফত মজলিসের নেতারা অভিযোগ করেছেন, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে নানাভাবে টালবাহানা ও শয়তানি চলছে। তাদের দাবি, দেশকে বাঁচাতে হলে জুলাই সনদ কার্যকর করতেই হবে, এটি ছাড়া কোনো জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে না।

বৃহস্পতিবার বিকেলে বায়তুল মোকাররম মসজিদের সামনে পাঁচ দফা দাবিতে আয়োজিত মিছিল ও সমাবেশে এসব কথা বলেন তারা। এতে প্রধান অতিথি ছিলেন দলটির মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।

নেতারা বলেন, অন্তর্বর্তী সরকার গত এক বছরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে জুলাই সনদ প্রণয়ন করেছে। কিন্তু এখনো আইনি ভিত্তি দেওয়া হয়নি এবং বাস্তবায়নও হয়নি। নানা মহল এতে টালবাহানা করছে। তবে জুলাই সনদ নিয়ে কোনো ষড়যন্ত্র জনগণ মেনে নেবে না।

তাদের মতে, শুধু আইনি ভিত্তি নয়, জুলাই সনদ অনুযায়ী জাতীয় নির্বাচনও হতে হবে। কারণ, বিদ্যমান সংবিধান স্বৈরাচারী শাসনের সুযোগ তৈরি করে। সেই কাঠামোতে নির্বাচন হলে নতুন স্বৈরাচার জন্ম নেবে, যা জনগণ মেনে নেবে না।

আরওপড়ুন

ডিআইজির বাড়িতে মাদকের আসর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রমাণ: জামায়াত আমির

ধর্মকে ব্যবহার করে বিভেদ সৃষ্টিকারীরা দেশ ও জাতির শত্রু: মঞ্জু

খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা বলেন, স্বৈরাচার পতনের পর দায়িত্ব নেওয়ার সময়ে প্রফেসর ইউনূসের প্রতি মানুষের প্রত্যাশা ছিল। কিন্তু জুলাই সনদ আইনি ভিত্তি দেওয়ার ক্ষেত্রে তিনি ব্যর্থ হয়েছেন। একটি বড় দল ইচ্ছাকৃতভাবে আপত্তি তুলছে, তারাও স্বৈরাচারী হতে চায়। তিনি সতর্ক করে বলেন, “হাসিনা ভারতে পালাতে পেরেছে, কিন্তু তোমাদের পালাবার জায়গা থাকবে না। আমেরিকাও আশ্রয় দেবে না।”

প্রধান অতিথি মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে দীর্ঘ আলোচনার পর জুলাই সনদ প্রণীত হলেও এখনো তা বাস্তবায়ন হয়নি। একটি বড় দল বলছে ক্ষমতায় গিয়ে সনদ বাস্তবায়ন করবে, কিন্তু বাংলাদেশের ইতিহাসে ক্ষমতায় গিয়ে অঙ্গীকার ভঙ্গের বহু নজির রয়েছে। তাই তিনি প্রস্তাব দেন, অধ্যাদেশ জারি বা গণভোটের মাধ্যমে অবিলম্বে জুলাই সনদ কার্যকর করতে হবে।

তিনি আরও বলেন, আগামীর বৈষম্যহীন বাংলাদেশ গড়তে ও স্বৈরাচারের পুনরুত্থান ঠেকাতে জুলাই সনদই একমাত্র পথ। সনদ কার্যকর না হওয়া পর্যন্ত খেলাফত মজলিস আন্দোলন চালিয়ে যাবে।

এ সময় তিনি জাতীয় পার্টি ও আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলকে নিষিদ্ধ করার দাবি জানান। তিনি বলেন, “আমরা উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই। বিএনপিসহ কয়েকটি দল বিরোধিতা করছে। কিন্তু আমরা পরিষ্কার করে বলছি, উচ্চকক্ষে পিআর ছাড়া কোনো নির্বাচন হবে না।”

এ ছাড়া গত এক বছরে গণহত্যার বিচার দৃশ্যমান করতে ব্যর্থ হওয়ায় সরকারের সমালোচনা করেন খেলাফত মজলিসের মহাসচিব। তার অভিযোগ, সরকারের ভেতরে এখনো আওয়ামী লীগের প্রভাবশালী দোসররা সক্রিয় রয়েছে, তাদের বের করে দিতে হবে।

Related Posts

জুলাইয়ের সঙ্গে যারা বেইমানি করবে তাদেরকে ছাড় দেয়া হবে না
জামায়াত

ডিআইজির বাড়িতে মাদকের আসর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রমাণ: জামায়াত আমির

October 21, 2026
ধর্মকে ব্যবহার করে বিভেদ সৃষ্টিকারীরা দেশ ও জাতির শত্রু: মঞ্জু
অন্যান্য

ধর্মকে ব্যবহার করে বিভেদ সৃষ্টিকারীরা দেশ ও জাতির শত্রু: মঞ্জু

October 20, 2026
জামায়াত জুলাইকে ধারণ করে না, বিএনপির এমন অভিযোগ হাস্যকর: গোলাম পরওয়ার
জামায়াত

জামায়াত জুলাইকে ধারণ করে না, বিএনপির এমন অভিযোগ হাস্যকর: গোলাম পরওয়ার

October 20, 2026

সপ্তাহের সেরা

  • নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • ২৫ লাখ টাকার বাণিজ্য ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সচিবালয়ে রাত কাটানোর নাটক

    0 shares
    Share 0 Tweet 0
  • হানিট্র্যাপে ফেলেছিলেন মেজর জেনারেলসহ ৮ কর্মকর্তাকে: কে এই গুলশান আরা?

    0 shares
    Share 0 Tweet 0
  • ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমিনকে শোকজ

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ

রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ

October 21, 2026
স্বজনদের বুকফাটা হাহাকার: পরিবারের অজান্তেই সৌদিতে নজরুলের গোপন মৃত্যুদণ্ড কার্যকর!

সৌদিতে মৃত্যুদন্ড কার্যকর হওয়া দুজন আটক হয়েছিলেন ভিন্ন অপরাধে

October 21, 2026
জুলাইয়ের সঙ্গে যারা বেইমানি করবে তাদেরকে ছাড় দেয়া হবে না

ডিআইজির বাড়িতে মাদকের আসর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রমাণ: জামায়াত আমির

October 21, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০