Monday, November 23, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home রাজনীতি আওয়ামী লীগ

লুঙ্গি পরে বিমানবন্দরে যান আবদুল হামিদ

May 11, 2025
A A
লুঙ্গি পরে বিমানবন্দরে যান আবদুল হামিদ

ছদ্মবেশে থাইল্যান্ডে পাড়ি জমিয়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বুধবার দিবাগত রাতে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে (TG340) তিনি ঢাকা ছাড়েন। দেশ ছাড়ার সময় তিনি লুঙ্গি, হাফশার্ট ও মুখে মাস্ক পরে ছিলেন বলে বিমানবন্দর সূত্রে জানা গেছে। বিষয়টি প্রকাশ্যে আসার পর দেশজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

ইমিগ্রেশন সূত্র জানায়, আবদুল হামিদ তার কূটনৈতিক সুবিধার আওতাধীন লাল পাসপোর্ট (নম্বর: D00010015) ব্যবহার করে দেশ ছাড়েন।

উল্লেখ্য, রাষ্ট্রপতি থাকার সময়, ২০২০ সালের ২১ জানুয়ারি ইস্যু করা এ পাসপোর্টটির মেয়াদ রয়েছে ২০৩০ সালের ১ জানুয়ারি পর্যন্ত। যদিও শেখ হাসিনাসহ বর্তমান সরকারের অনেক মন্ত্রী-এমপির লাল পাসপোর্ট ইতোমধ্যে বাতিল করা হয়েছে, সাবেক রাষ্ট্রপতির পাসপোর্টটি এখনো বহাল রয়েছে।

এই ঘটনায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী কড়া প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ‘সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ ফ্যাসিবাদের প্রতিনিধি। তার লাল পাসপোর্ট এখনো কেন বাতিল হয়নি, তা জানতে চায় দেশবাসী।’ তিনি অভিযোগ করেন, ‘সরকারের শক্তিশালী উপদেষ্টারা পাশে থেকেও কিভাবে পালাতে পারলেন আবদুল হামিদ?’

এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানায়, আবদুল হামিদের দেশত্যাগে কোনো আদালতের নিষেধাজ্ঞা কিংবা আইন-শৃঙ্খলা বাহিনীর আপত্তি ছিল না। সে কারণেই তাকে থামানো হয়নি।

তবে জনরোষ এড়াতে বিমানবন্দরে ভিআইপি টার্মিনালে কঠোর গোপনীয়তা বজায় রেখে তাকে অভ্যন্তরে নেওয়া হয়। রাত ৩টা ৫ মিনিটে ফ্লাইট ছাড়ার আগ মুহূর্তে বিশেষ গাড়িতে করে তাকে বিমানবন্দরের ১২ নম্বর আউট-বেতে নিয়ে যাওয়া হয়। বিমানে ওঠার কিছুক্ষণ পর তার ছেলে রিয়াদ আহমেদ ও শ্যালক ডা. এনএম নওশাদ খানও ফ্লাইটে ওঠেন।

এই ঘটনায় কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরীকে প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশনে নিয়োজিত একজন অতিরিক্ত পুলিশ সুপারকে প্রত্যাহার এবং দুইজন উপপরিদর্শক ও সহকারী উপপরিদর্শককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘটনার তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, তদন্তে যারা দায়ী প্রমাণিত হবেন, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Related Posts

জামায়াত

বৈষম্যহীন, মানবিক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় প্রবাসীসহ সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে

November 23, 2026
জামায়াত

পরিবারকে আগুনে পুড়িয়ে হত্যাচেষ্টার ঘটনায় তিন সন্ত্রাসীকে শনাক্ত করে মামলা: সাদিক কায়েম

November 22, 2026
জামায়াত

ঘুম থেকে উঠে দেখি চারপাশে আগুন জ্বলছে: সাদিক কায়েমের বাবা

November 22, 2026

সপ্তাহের সেরা

  • প্রতিশোধ ও বদলার নেশায় ৫৭ সেনা কর্মকর্তাকে হত্যা শেখ হাসিনার

    0 shares
    Share 0 Tweet 0
  • ব্যাংকের চোখে ‘পলাতক’ অবস্থায় বিসিএস ক্যাডারে যোগ দিলেন শেখ হাসিনার নাতনি

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি পদ থেকে ওসমান ফারুকের পদত্যাগ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

বৈষম্যহীন, মানবিক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় প্রবাসীসহ সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে

November 23, 2026

পরিবারকে আগুনে পুড়িয়ে হত্যাচেষ্টার ঘটনায় তিন সন্ত্রাসীকে শনাক্ত করে মামলা: সাদিক কায়েম

November 22, 2026

ভেজাল মদ পান করে ভারতে ১১ জনের মৃত্যু, হাসপাতালে ১৮০ জন

November 22, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version