মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম আন্তর্জাতিক

পাকিস্তানের সহযোগিতায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রভাব শেষ করতে এগোচ্ছে চীন!

তুহিন সিরাজী - তুহিন সিরাজী
সেপ্টেম্বর ১৯, ২০২৫
A A
পাকিস্তানের সহযোগিতায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রভাব শেষ করতে এগোচ্ছে চীন!
Share on FacebookShare on Twitter

সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে এক ঐতিহাসিক নিরাপত্তা চুক্তি স্বাক্ষরিত হয়েছে বুধবার। চুক্তি অনুযায়ী, যেকোনো এক দেশ হামলার শিকার হলে সেটিকে উভয় দেশের ওপর হামলা হিসেবে গণ্য করা হবে এবং দুই দেশ একসঙ্গে সেই আক্রমণ মোকাবিলা করবে।

গত ৯ সেপ্টেম্বর কাতারের দোহায় ইসরাইলি হামলার পরপরই এ চুক্তি সম্পাদিত হয়, যা পুরো আরব বিশ্বে তীব্র ক্ষোভের সঞ্চার করেছে।

এই চুক্তির ফলে আনুষ্ঠানিকভাবে সৌদি প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত হলো পরমাণু শক্তিধর পাকিস্তান। ফলে মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার কৌশলগত ভারসাম্যে নতুন সমীকরণ তৈরি হচ্ছে।

আরওপড়ুন

মিনাব স্কুলের শহীদ শিশুদের স্মরণে ইরানের আজাদি টাওয়ারে ভিডিও ম্যাপিং প্রদর্শনী

চুক্তি সই না হলে ফের ইরানে হামলার হুমকি ট্রাম্পের

রিয়াদে যুবরাজ মুহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের উপস্থিতিতে এ চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে পাকিস্তান সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরও ছিলেন, যা সামরিক সমর্থনের প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে।

বিশ্লেষকদের মতে, এই চুক্তির মাধ্যমে উপসাগরীয় রাজতান্ত্রিক দেশগুলোতে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের নিরাপত্তা কাঠামোর অবসানের সূচনা হতে পারে। আমেরিকার বিশ্বাসযোগ্যতা ক্ষয়ে যাবে এবং একই সঙ্গে ইসরাইলকে একটি পরমাণু শক্তিধর প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হতে হতে পারে। অন্যদিকে পাকিস্তান আরব অর্থনৈতিক সহায়তা নিয়ে ভারতের বিপরীতে আরও শক্তিশালী হয়ে উঠতে পারে। পাশাপাশি চীনের জন্যও এটি কৌশলগত সুযোগ তৈরি করবে, যার মাধ্যমে তারা যুক্তরাষ্ট্রকে পেছনে ঠেলে অঞ্চলে প্রভাব বিস্তার করতে পারবে।

যদিও সৌদি কর্মকর্তারা দাবি করছেন, এ চুক্তি কোনো নির্দিষ্ট দেশকে লক্ষ্য করে নয়, তবুও বিশ্লেষকদের মতে এর পেছনে সুস্পষ্ট ভূরাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। কাতারে বিশাল মার্কিন ঘাঁটি থাকা সত্ত্বেও ইসরাইলি হামলা ঠেকাতে ব্যর্থ হওয়ায় উপসাগরীয় দেশগুলো ওয়াশিংটনের নিরাপত্তা কাঠামো নিয়ে প্রশ্ন তুলছে।

দীর্ঘদিন ধরেই সৌদি আরব বিকল্প নিরাপত্তা কাঠামোর সন্ধান করছিল। কাতার হামলার পরই ইসলামাবাদের সঙ্গে এ চুক্তি করার সিদ্ধান্ত নেয় তারা। ফলে মুসলিম বিশ্বের মধ্যে ন্যাটোর মতো এক যৌথ প্রতিরক্ষা জোট গঠনের ধারণা আবারও সামনে এসেছে।

এ চুক্তির মাধ্যমে ইসলামের পবিত্র স্থানগুলোর অভিভাবক সৌদি আরব এখন একমাত্র পরমাণু শক্তিধর মুসলিম রাষ্ট্র পাকিস্তানের সঙ্গে জোটবদ্ধ হলো। ভবিষ্যতে কাতার বা এমনকি তুরস্কের মতো দেশও এতে যুক্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে মুসলিম দেশগুলোর পারস্পরিক দ্বন্দ্বের কারণে আগে এই ধরনের জোট গঠন সম্ভব হয়নি।

সাম্প্রতিক বছরগুলোতে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের আলোচনায় থাকলেও, গাজা ও অন্যান্য আরব অঞ্চলে ইসরাইলি আগ্রাসনের কারণে সৌদি আরব এখন দিক পরিবর্তন করছে। পাকিস্তানের সঙ্গে এই নিরাপত্তা চুক্তি দেখিয়ে দিল, সৌদি প্রশাসন নিরাপত্তার প্রয়োজনে আব্রাহাম অ্যাকর্ডের বাইরে গিয়েও পদক্ষেপ নিতে প্রস্তুত।

অন্যদিকে, এ চুক্তি ভারতের জন্যও কৌশলগত চাপ তৈরি করেছে। যদিও দিল্লি মনে করছে সৌদি সরাসরি দক্ষিণ এশিয়ার সংঘাতে জড়াবে না, তবুও ইসলামাবাদ সৌদি সমর্থন নিয়ে শক্তিশালী হয়ে উঠতে পারে—এমন আশঙ্কা করছে ভারত।

সম্পর্কিত খবর

আন্তর্জাতিক

মিনাব স্কুলের শহীদ শিশুদের স্মরণে ইরানের আজাদি টাওয়ারে ভিডিও ম্যাপিং প্রদর্শনী

এপ্রিল ২১, ২০২৬
ইরানে আবার হামলার হুমকি দিলো ট্রাম্প
আন্তর্জাতিক

চুক্তি সই না হলে ফের ইরানে হামলার হুমকি ট্রাম্পের

এপ্রিল ২১, ২০২৬
আলোচনার টেবিলকে আত্মসমর্পণ মঞ্চ বানাতে চান ট্রাম্প
আন্তর্জাতিক

আলোচনার টেবিলকে আত্মসমর্পণ মঞ্চ বানাতে চান ট্রাম্প

এপ্রিল ২১, ২০২৬

সপ্তাহের সেরা

  • ঐতিহাসিক বড়াইবাড়ি দিবস আজ: বিএসএফ-এর দম্ভ চূর্ণ করার ২৫ বছর

    ঐতিহাসিক বড়াইবাড়ি দিবস আজ: বিএসএফ-এর দম্ভ চূর্ণ করার ২৫ বছর

    0 shares
    Share 0 Tweet 0
  • গাজীপুরে ‘অপহৃত’ সেই ইমামের মেয়েকে উদ্ধার

    0 shares
    Share 0 Tweet 0
  • এনসিপি থেকে ফারহার পদত্যাগ

    0 shares
    Share 0 Tweet 0
  • সংরক্ষিত ৩৫ আসনের প্রার্থী তালিকা প্রকাশ বিএনপির

    0 shares
    Share 0 Tweet 0
  • আলোচনায় থেকেও বিএনপির মনোনয়ন পেলেন না যারা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

মিনাব স্কুলের শহীদ শিশুদের স্মরণে ইরানের আজাদি টাওয়ারে ভিডিও ম্যাপিং প্রদর্শনী

এপ্রিল ২১, ২০২৬

৭২ বোতল ফেন্সিডিলসহ স্বেচ্ছাসেবক দল নেতা আটক, পরে বহিষ্কার

এপ্রিল ২১, ২০২৬

ইসলামী ব্যাংকের ২৪ কোম্পানির আড়ালে প্রকৃত মালিকানা প্রশ্নবিদ্ধ

এপ্রিল ২১, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০