Sunday, October 18, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home শিক্ষাঙ্গণ

এখনো আওয়ামী নিয়ন্ত্রণে আরবি বিশ্ববিদ্যালয়

September 21, 2025
A A
এখনো আওয়ামী নিয়ন্ত্রণে আরবি বিশ্ববিদ্যালয়

দেশের অন্যতম ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন ক্ষমতাসীন আওয়ামী সরকারের অবহেলা, দলীয়করণ ও দুর্নীতির কারণে কার্যত অচল হয়ে পড়েছিল। যোগ্যদের বাদ দিয়ে রাজনৈতিক আনুগত্যের ভিত্তিতে নিয়োগ, শীর্ষ থেকে নিচ পর্যন্ত নানা অনিয়ম, বাজেট বরাদ্দ না পাওয়া ও ব্যাপক দুর্নীতির কারণে প্রতিষ্ঠানটি স্থবির হয়ে যায়।

গত বছরের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন এনে যোগ্য ও দক্ষ ব্যক্তিদের নিয়োগ দেয়। নতুন প্রশাসনের নানা পরিকল্পনা ও উন্নয়ন কার্যক্রমে প্রতিষ্ঠানটিতে নতুন প্রাণ ফিরে আসে, যা মাদরাসাসংশ্লিষ্টদের মাঝেও আশাবাদ তৈরি করেছে।

তবে বিশ্ববিদ্যালয়ের এই অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে আওয়ামী সুবিধাভোগী ও দুর্নীতিবাজ মহল এখনো সক্রিয়। বিশেষত নতুন জনবল নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই একটি চক্র কর্তৃপক্ষের বিরুদ্ধে বেপরোয়া হয়ে উঠেছে। পরিচয়হীন অভিযোগের ভিত্তিতে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় ইউজিসি তদন্ত কমিটি গঠন করায় নিয়োগ প্রক্রিয়া স্থগিত হয়ে যায়। এতে প্রায় ছয় হাজার পরীক্ষার্থী মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. শামছুল আলম বলেন, নিয়ম মেনে ইউজিসির অনুমোদন নিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। কিন্তু নিয়োগ বাণিজ্যের সুযোগ বন্ধ হয়ে যাওয়ায় একটি মহল আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রে নেমেছে। পরিচয়হীন অভিযোগকে কেন্দ্র করে তদন্ত কমিটি গঠন করা অত্যন্ত দুঃখজনক ও অপমানজনক।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, ফ্যাসিবাদের দোসর কর্মকর্তা এবং বাইরে থেকে সুবিধাভোগী মাদরাসা শিক্ষকরা এসব ষড়যন্ত্রে জড়িত। তারা পুরোনো দুর্নীতি ও অনিয়মে ফিরে যেতে চায়, যাতে পূর্বের মতো বিশ্ববিদ্যালয়কে আবার দুর্নীতির আখড়ায় পরিণত করা যায়।

আরওপড়ুন

‘হাসিনার সস্তা সংস্করণ হওয়ার চেষ্টা করছে বিএনপি’: সাদিক কায়েম

শিক্ষার্থীদের থেকে বিচ্ছিন্ন বলেই ছাত্রদল ছাত্র সংসদ নির্বাচন দিতে ভয় পাচ্ছে: ফরহাদ

ট্রেজারার এএসএম মামুনুর রহমান খলিলী জানান, পূর্ববর্তী প্রশাসনে বিশ্ববিদ্যালয় ছিল দুর্নীতির স্বর্গরাজ্য। উপাচার্য থেকে নিচ পর্যন্ত সবাই দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন। ইতোমধ্যে তদন্তে এসব অনিয়মের প্রমাণ মিলেছে এবং কয়েকজন কর্মকর্তা চাকরিচ্যুত হয়েছেন।

অন্যদিকে, ইউজিসি পূর্বের দুর্নীতির পাশাপাশি নতুন অভিযোগও তদন্তে যুক্ত করায় প্রশ্ন উঠেছে—পূর্ববর্তী অনিয়মের তদন্ত শেষ হবে কি না।

ডিন অধ্যাপক ড. মোহাম্মদ অলী উল্যাহ বলেন, মাদরাসা খাতের উন্নয়ন, প্রশিক্ষণ কার্যক্রম, গবেষণা জার্নাল প্রকাশ ও এমফিল-পিএইচডি চালুর মতো ইতিবাচক পদক্ষেপে বিশ্ববিদ্যালয় এগিয়ে যাচ্ছিল। কিন্তু এসব উদ্যোগে ঈর্ষান্বিত হয়ে একটি মহল মিথ্যা অভিযোগ তুলেছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন।

বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্টরা মনে করেন, চলমান ষড়যন্ত্রের লক্ষ্য হচ্ছে নিয়োগ প্রক্রিয়া ঠেকানো এবং বিশ্ববিদ্যালয়কে আবার দুর্নীতি ও দলীয়করণের পথে ফেরানো। এর ফলে প্রতিষ্ঠানটির স্বাভাবিক উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে।

Related Posts

‘হাসিনার সস্তা সংস্করণ হওয়ার চেষ্টা করছে বিএনপি’: সাদিক কায়েম
বাংলাদেশ

‘হাসিনার সস্তা সংস্করণ হওয়ার চেষ্টা করছে বিএনপি’: সাদিক কায়েম

October 17, 2026
শিক্ষার্থীদের থেকে বিচ্ছিন্ন বলেই ছাত্রদল ছাত্র সংসদ নির্বাচন দিতে ভয় পাচ্ছে: ফরহাদ
বাংলাদেশ

শিক্ষার্থীদের থেকে বিচ্ছিন্ন বলেই ছাত্রদল ছাত্র সংসদ নির্বাচন দিতে ভয় পাচ্ছে: ফরহাদ

October 15, 2026
এক বছরে মাধ্যমিকে শিক্ষার্থী কমেছে ৪ লাখের বেশি, বেড়েছে মাদ্রাসা ও ইংরেজি মাধ্যমে
প্রধান সংবাদ

এক বছরে মাধ্যমিকে শিক্ষার্থী কমেছে ৪ লাখের বেশি, বেড়েছে মাদ্রাসা ও ইংরেজি মাধ্যমে

October 15, 2026

সপ্তাহের সেরা

  • হানিট্র্যাপে ফেলেছিলেন মেজর জেনারেলসহ ৮ কর্মকর্তাকে: কে এই গুলশান আরা?

    হানিট্র্যাপে ফেলেছিলেন মেজর জেনারেলসহ ৮ কর্মকর্তাকে: কে এই গুলশান আরা?

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমিনকে শোকজ

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘র’ সংশ্লিষ্টতায় গ্রেফতার সাবেক দুই সেনা কর্মকর্তা, সেনাপ্রধানের সম্পৃক্ততা নিয়ে উঠছে প্রশ্ন

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

কলকাতায় দুর্গাপূজার মণ্ডপ ভেঙে পদদলিত হয়ে নিহত ২০

কলকাতায় দুর্গাপূজার মণ্ডপ ভেঙে পদদলিত হয়ে নিহত ২০

October 18, 2026
বিএনপি ও নিষিদ্ধ ছাত্রলীগের যৌথ হামলা: জামায়াত সমর্থক ব্যবসায়ীকে গুলি করে হত্যাচেষ্টা

বিএনপি ও নিষিদ্ধ ছাত্রলীগের যৌথ হামলা: জামায়াত সমর্থক ব্যবসায়ীকে গুলি করে হত্যাচেষ্টা

October 18, 2026
ফ্যাসিবাদের শক্ত ঘাঁটি গাজীপুরে নতুন চক্রান্ত: টার্গেট দেশের স্বাবলম্বী ফার্মা ইন্ডাস্ট্রি

ফ্যাসিবাদের শক্ত ঘাঁটি গাজীপুরে নতুন চক্রান্ত: টার্গেট দেশের স্বাবলম্বী ফার্মা ইন্ডাস্ট্রি

October 18, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০