Sunday, October 18, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home শিক্ষাঙ্গণ

আগ্রাসন বিরোধী আট স্তম্ভ’ পুনর্নির্মাণ হচ্ছে ‘ আবরারের স্মরণে

September 21, 2025
A A
আগ্রাসন বিরোধী আট স্তম্ভ’ পুনর্নির্মাণ হচ্ছে ‘ আবরারের স্মরণে

ভারতের পানি আগ্রাসনের বিরুদ্ধে ফেসবুকে মতামত প্রকাশের পর ছাত্রলীগের নির্যাতনে প্রাণ হারান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ। তার স্মৃতিকে ধারণ করতে রাজধানীর পলাশী মোড়ে নির্মিত হয়েছিল ‘আগ্রাসনবিরোধী আট স্তম্ভ’। কিন্তু সে কাঠামো ভেঙে ফেলে তৎকালীন শেখ হাসিনা প্রশাসন। পরে ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে পুনর্নির্মাণ কাজ শুরু হয়, যা বর্তমানে চলমান।

রোববার পলাশী মোড়ে ৮ ফলকবিশিষ্ট স্তম্ভের নির্মাণকাজ পরিদর্শন করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সমাজসেবা সম্পাদক। আখতারের নেতৃত্বেই ২০২০ সালে ‘আবরার ফাহাদ স্মৃতি সংসদ’-এর ব্যানারে প্রথমবারের মতো এই স্তম্ভ নির্মিত হয়।

২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলে তড়িৎকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরারকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করা হয়। সেই ঘটনার পর থেকেই তার স্মৃতিকে কেন্দ্র করে বিভিন্ন প্রতিবাদ ও প্রতীকী নির্মাণ কাজ শুরু হয়।

স্তম্ভ পুনর্নির্মাণের অগ্রগতি নিয়ে ফেসবুকে ছবি শেয়ার করে আখতার হোসেন লিখেছেন—
“শহীদ আবরার ফাহাদ আমাদের অনুপ্রেরণা। তার শাহাদাতের প্রথম বার্ষিকীতে আমরা কিছু তরুণ ভয়ভীতি উপেক্ষা করে পলাশীর মোড়ে ‘আগ্রাসনবিরোধী আট স্তম্ভ’ নির্মাণ করেছিলাম। সেদিন আমাদের শপথ ছিল, এই বার্তা সারাদেশে ছড়িয়ে দেওয়ার।”

তিনি আরও উল্লেখ করেন, “প্রথম নির্মাণের দিনই স্বৈরাচারী প্রশাসন ভেকু মেশিন দিয়ে স্তম্ভ ভেঙে ফেলে। প্রতিবাদে বাঁশ দিয়ে নতুন স্তম্ভ তৈরি করি, সেটিও ধ্বংস করা হয়। কিন্তু আমরা হাল ছাড়িনি।”

এবার সরকারি উদ্যোগে স্থায়ীভাবে নির্মিত হচ্ছে এই ‘আগ্রাসনবিরোধী আট স্তম্ভ’। উদ্যোগ বাস্তবায়নে ভূমিকা রাখছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

আরওপড়ুন

‘হাসিনার সস্তা সংস্করণ হওয়ার চেষ্টা করছে বিএনপি’: সাদিক কায়েম

শিক্ষার্থীদের থেকে বিচ্ছিন্ন বলেই ছাত্রদল ছাত্র সংসদ নির্বাচন দিতে ভয় পাচ্ছে: ফরহাদ

এই আটটি স্তম্ভ প্রতীকীভাবে দাঁড় করানো হচ্ছে—
১. সার্বভৌমত্ব
২. গণতন্ত্র
৩. গণপ্রতিরক্ষা
৪. সাম্প্রদায়িক সম্প্রীতি
৫. অর্থনৈতিক স্বনির্ভরতা
৬. দেশীয় শিল্প ও কৃষি রক্ষা
৭. নদী, বন ও বন্দর সুরক্ষা
৮. সাংস্কৃতিক স্বাধীনতা ও মানবিক মর্যাদা

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সম্পাদক মাহমুদুর রহমানসহ অনেকে স্তম্ভ পুনর্নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এখন সেটিই বাস্তবে রূপ পাচ্ছে।

Related Posts

‘হাসিনার সস্তা সংস্করণ হওয়ার চেষ্টা করছে বিএনপি’: সাদিক কায়েম
বাংলাদেশ

‘হাসিনার সস্তা সংস্করণ হওয়ার চেষ্টা করছে বিএনপি’: সাদিক কায়েম

October 17, 2026
শিক্ষার্থীদের থেকে বিচ্ছিন্ন বলেই ছাত্রদল ছাত্র সংসদ নির্বাচন দিতে ভয় পাচ্ছে: ফরহাদ
বাংলাদেশ

শিক্ষার্থীদের থেকে বিচ্ছিন্ন বলেই ছাত্রদল ছাত্র সংসদ নির্বাচন দিতে ভয় পাচ্ছে: ফরহাদ

October 15, 2026
এক বছরে মাধ্যমিকে শিক্ষার্থী কমেছে ৪ লাখের বেশি, বেড়েছে মাদ্রাসা ও ইংরেজি মাধ্যমে
প্রধান সংবাদ

এক বছরে মাধ্যমিকে শিক্ষার্থী কমেছে ৪ লাখের বেশি, বেড়েছে মাদ্রাসা ও ইংরেজি মাধ্যমে

October 15, 2026

সপ্তাহের সেরা

  • হানিট্র্যাপে ফেলেছিলেন মেজর জেনারেলসহ ৮ কর্মকর্তাকে: কে এই গুলশান আরা?

    হানিট্র্যাপে ফেলেছিলেন মেজর জেনারেলসহ ৮ কর্মকর্তাকে: কে এই গুলশান আরা?

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমিনকে শোকজ

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘র’ সংশ্লিষ্টতায় গ্রেফতার সাবেক দুই সেনা কর্মকর্তা, সেনাপ্রধানের সম্পৃক্ততা নিয়ে উঠছে প্রশ্ন

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

কলকাতায় দুর্গাপূজার মণ্ডপ ভেঙে পদদলিত হয়ে নিহত ২০

কলকাতায় দুর্গাপূজার মণ্ডপ ভেঙে পদদলিত হয়ে নিহত ২০

October 18, 2026
বিএনপি ও নিষিদ্ধ ছাত্রলীগের যৌথ হামলা: জামায়াত সমর্থক ব্যবসায়ীকে গুলি করে হত্যাচেষ্টা

বিএনপি ও নিষিদ্ধ ছাত্রলীগের যৌথ হামলা: জামায়াত সমর্থক ব্যবসায়ীকে গুলি করে হত্যাচেষ্টা

October 18, 2026
ফ্যাসিবাদের শক্ত ঘাঁটি গাজীপুরে নতুন চক্রান্ত: টার্গেট দেশের স্বাবলম্বী ফার্মা ইন্ডাস্ট্রি

ফ্যাসিবাদের শক্ত ঘাঁটি গাজীপুরে নতুন চক্রান্ত: টার্গেট দেশের স্বাবলম্বী ফার্মা ইন্ডাস্ট্রি

October 18, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০