শুক্রবার, জুলাই ৩, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

আওয়ামী লীগ ধরলেই পুরস্কারের বিষয়ে ডিএমপি যা জানালো

সেপ্টেম্বর ২১, ২০২৫
A A
আওয়ামী লীগ ধরলেই পুরস্কারের বিষয়ে ডিএমপি যা জানালো
Share on FacebookShare on Twitter

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ধরলে প্রতিজনের জন্য পুলিশ সদস্যদের ৫ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে—সম্প্রতি এমন একটি সংবাদ প্রকাশিত হলেও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এ বিষয়ে নির্দিষ্ট কোনো নির্দেশনার কথা জানায়নি।

রোববার রাজধানীর মিন্টোরোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, “সাধারণভাবে আমাদের কোনো সদস্য ভালো কাজ করলে তাকে আমরা উৎসাহিত করি। আইনগতভাবেই আর্থিকভাবে পুরস্কৃত করার সুযোগ রয়েছে। তবে বিশেষভাবে এই ধরনের কোনো বিষয় নিয়ে পুরস্কারের নির্দেশনার ব্যাপারে আমার জানা নেই।”

তিনি আরও জানান, রাজধানীতে ডিএমপির নিজস্ব ৬ শতাধিক সিসিটিভি ক্যামেরা রয়েছে, যা কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে পর্যবেক্ষণ করা হয়। এর পাশাপাশি গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন এলাকায় স্থানীয় উদ্যোগে আরও প্রায় ১,২০০ ক্যামেরা স্থাপন করা হয়েছে।

মোহাম্মদপুর থানার তিন কর্মকর্তাকে প্রত্যাহারের বিষয়ে এক প্রশ্নের জবাবে তালেবুর রহমান বলেন, “ডিএমপির বিভিন্ন ইউনিট নিয়মিতভাবে ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। গত শুক্রবার অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদপুর থানা পরিদর্শনে গিয়ে কিছু কার্যক্রমে অসন্তোষ প্রকাশ করেন। পরে প্রশাসনিক কারণে মোহাম্মদপুর জোনের এসি, থানার অপারেশনস পরিদর্শক ও ডিউটি অফিসারকে সদর দপ্তরে সংযুক্ত করা হয়।”

তিনি এ প্রসঙ্গে আরও বলেন, “এটিকে অন্যভাবে ব্যাখ্যা করার সুযোগ নেই। আমরা বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছি, যাতে আমাদের সদস্যরা সবসময় দায়িত্ব পালনে সতর্ক ও তৎপর থাকেন।”

সম্পর্কিত খবর

বাংলাদেশ

শ্রমিক নেতাকে হত্যার অভিযোগে যুবদল নেতা বহিষ্কার

জুলাই ২, ২০২৬
বাংলাদেশ

একাত্তরের মতো জুলাইকে বিক্রি করতে দেব না: হুইপ নিজান

জুলাই ২, ২০২৬
বাংলাদেশ

চট্টগ্রামে বাসযাত্রায় ছিনতাই আতঙ্ক, ঝুঁকিপূর্ণ ২০ রুট

জুলাই ২, ২০২৬

সপ্তাহের সেরা

  • আ. লীগের কেন্দ্রীয় কার্যালয় নির্মাণ করতে পাকিস্তানি নাগরিকের জমি ও সড়ক দখল!

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ইসকন সদস্যরা ফ্রি চিকিৎসা পেলেও সাধারণ রোগীদের চরম ভোগান্তি

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘দাম্পত্য পরামর্শক’ চিকিৎসক দম্পতি সুষমা-কুশালের বিচ্ছেদ, নেপথ্যে কী?

    0 shares
    Share 0 Tweet 0
  • নওমুসলিম রামিসাকে গুমের অভিযোগ সেনাসদস্য গৌতমের বিরুদ্ধে

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

নারীসহ যুবদল নেতা আটক, পদ থেকে বহিষ্কার

জুলাই ২, ২০২৬

শ্রমিক নেতাকে হত্যার অভিযোগে যুবদল নেতা বহিষ্কার

জুলাই ২, ২০২৬

আজীবন বিএনপি করে মরতে চান নরসিংদী জেলা আ.লীগের উপদেষ্টা

জুলাই ২, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version