শুক্রবার, জুলাই ৩, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি বিএনপি

পূজার চাঁদা সংগ্রহে না যাওয়ায় যুবদল নেতার তাণ্ডব

সেপ্টেম্বর ২১, ২০২৫
A A
Share on FacebookShare on Twitter

নোয়াখালীর হাতিয়ায় পূজার চাঁদা সংগ্রহে না যাওয়ায় ক্ষিপ্ত হয়ে একটি দোকানে ঢুকে তাণ্ডব চালিয়েছেন বাংলাদেশ পূজা উদ্‌যাপন ফ্রন্ট হাতিয়া উপজেলা শাখার আহ্বায়ক ও যুবদল নেতা রিপন চন্দ্র দাস। এ ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে হামলার শিকার শিপন চন্দ্র দাস হাতিয়া থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন। সিসিটিভি ফুটেজে দেখা যায়, রিপন দাস দোকানে ঢুকে চেয়ারে বসা শিপনকে মারধর করছেন। এ সময় দোকানের মালিক পল্লি চিকিৎসক ছোটন চন্দ্র দাস বাধা দিলে তাকেও মারার চেষ্টা করেন রিপন। পরে স্থানীয়রা এগিয়ে এসে রিপনকে দোকান থেকে বের করে দেন। ঘটনাটি ঘটে উপজেলার চরইশ্বর ইউনিয়নের জহরলাল মার্কেটে।

শিপন চন্দ্র দাস বলেন, “আমাদের এলাকায় ব্রজবাসী চৌকিদারবাড়িতে দুর্গাপূজা হয়। সেই পূজার চাঁদা সংগ্রহে না যাওয়ায় রিপন আমার ওপর হামলা চালায়। পরে বিচার চাইলে আবারও হুমকি দেয়।”

দোকানের মালিক ছোটন চন্দ্র দাস জানান, রিপন শুধু হামলাই করেননি, বরং বিদ্যুতের মিটার কেটে দেওয়া ও দোকান বন্ধ করে দেওয়ার হুমকিও দিয়েছেন।

রিপন চন্দ্র দাস হাতিয়ার চরইশ্বর ইউনিয়নের পূর্ব লক্ষ্মীদিয়া গ্রামের বাসিন্দা। তিনি শুধু পূজা উদ্‌যাপন ফ্রন্ট নয়, ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক এবং উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

অভিযোগের বিষয়ে তার সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি।

হাতিয়া থানার ওসি এ কে এম আজমল হুদা বলেন, “রিপন দাসের বিরুদ্ধে লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্তসাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

সম্পর্কিত খবর

বিএনপি

নারীসহ যুবদল নেতা আটক, পদ থেকে বহিষ্কার

জুলাই ২, ২০২৬
বাংলাদেশ

শ্রমিক নেতাকে হত্যার অভিযোগে যুবদল নেতা বহিষ্কার

জুলাই ২, ২০২৬
আওয়ামী লীগ

আজীবন বিএনপি করে মরতে চান নরসিংদী জেলা আ.লীগের উপদেষ্টা

জুলাই ২, ২০২৬

সপ্তাহের সেরা

  • আ. লীগের কেন্দ্রীয় কার্যালয় নির্মাণ করতে পাকিস্তানি নাগরিকের জমি ও সড়ক দখল!

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ইসকন সদস্যরা ফ্রি চিকিৎসা পেলেও সাধারণ রোগীদের চরম ভোগান্তি

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘দাম্পত্য পরামর্শক’ চিকিৎসক দম্পতি সুষমা-কুশালের বিচ্ছেদ, নেপথ্যে কী?

    0 shares
    Share 0 Tweet 0
  • নওমুসলিম রামিসাকে গুমের অভিযোগ সেনাসদস্য গৌতমের বিরুদ্ধে

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

নারীসহ যুবদল নেতা আটক, পদ থেকে বহিষ্কার

জুলাই ২, ২০২৬

শ্রমিক নেতাকে হত্যার অভিযোগে যুবদল নেতা বহিষ্কার

জুলাই ২, ২০২৬

আজীবন বিএনপি করে মরতে চান নরসিংদী জেলা আ.লীগের উপদেষ্টা

জুলাই ২, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version