শুক্রবার, জুলাই ৩, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

রাজধানীতে প্রবল বর্ষণে জলাবদ্ধতা, তীব্র যানজট ও চরম ভোগান্তি

সেপ্টেম্বর ২২, ২০২৫
A A
রাজধানীতে প্রবল বর্ষণে জলাবদ্ধতা, তীব্র যানজট ও চরম ভোগান্তি
Share on FacebookShare on Twitter

রাজধানীতে সোমবার ভোর থেকে শুরু হওয়া মুষলধারে বৃষ্টিতে নগরজীবন কার্যত অচল হয়ে পড়েছে। ভোর সাড়ে ৫টা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হলেও কিছুক্ষণের মধ্যেই অঝোরে নামতে থাকে। এর আগে রোববার গভীর রাত থেকেই বজ্রসহ বৃষ্টি চলছিল।

বৃষ্টির পানিতে রাজধানীর বিভিন্ন সড়ক ডুবে যায়। কোথাও হাঁটুপানি, কোথাও আবার কোমরসমান পানি জমে তৈরি হয় ভয়াবহ জলাবদ্ধতা। মানিক মিয়া এভিনিউ, বিজয় সরণি, ফার্মগেট, কারওয়ান বাজার, ধানমন্ডি, মোহাম্মদপুর, আসাদগেট, ঝিগাতলা—সব জায়গাতেই যান চলাচল বিঘ্নিত হয়। এতে অফিসগামী মানুষ ও পথচারীরা ভোগান্তিতে পড়েন।

মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে বেসরকারি চাকরিজীবী সানোয়ার বলেন, “বাসা থেকে বের হতেই শুরু হলো অঝোর বৃষ্টি। প্রায় এক ঘণ্টা ধরে বৃষ্টি থামেনি। মাঝে কিছুটা কমলেও গুঁড়ি গুঁড়ি পড়ছেই। এভাবে অফিসে সময়মতো পৌঁছানো কঠিন হয়ে পড়েছে।”

বৃষ্টির সময় যাদের হাতে ছাতা ছিল, তারা কোনোমতে অফিসের দিকে ছুটেছেন। আর যাদের ছিল না, তারা ঘণ্টার পর ঘণ্টা আটকে থেকেছেন বিভিন্ন বাস স্ট্যান্ডে।

আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েক দিন দেশের সব বিভাগেই দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আজ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর ও ময়মনসিংহের দু-এক জায়গায় একই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের ভারি বর্ষণও হতে পারে।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

শ্রমিক নেতাকে হত্যার অভিযোগে যুবদল নেতা বহিষ্কার

জুলাই ২, ২০২৬
বাংলাদেশ

একাত্তরের মতো জুলাইকে বিক্রি করতে দেব না: হুইপ নিজান

জুলাই ২, ২০২৬
বাংলাদেশ

চট্টগ্রামে বাসযাত্রায় ছিনতাই আতঙ্ক, ঝুঁকিপূর্ণ ২০ রুট

জুলাই ২, ২০২৬

সপ্তাহের সেরা

  • আ. লীগের কেন্দ্রীয় কার্যালয় নির্মাণ করতে পাকিস্তানি নাগরিকের জমি ও সড়ক দখল!

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ইসকন সদস্যরা ফ্রি চিকিৎসা পেলেও সাধারণ রোগীদের চরম ভোগান্তি

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘দাম্পত্য পরামর্শক’ চিকিৎসক দম্পতি সুষমা-কুশালের বিচ্ছেদ, নেপথ্যে কী?

    0 shares
    Share 0 Tweet 0
  • নওমুসলিম রামিসাকে গুমের অভিযোগ সেনাসদস্য গৌতমের বিরুদ্ধে

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

নারীসহ যুবদল নেতা আটক, পদ থেকে বহিষ্কার

জুলাই ২, ২০২৬

শ্রমিক নেতাকে হত্যার অভিযোগে যুবদল নেতা বহিষ্কার

জুলাই ২, ২০২৬

আজীবন বিএনপি করে মরতে চান নরসিংদী জেলা আ.লীগের উপদেষ্টা

জুলাই ২, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version