বুধবার, জুলাই ২২, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম রাজনীতি এনসিপি

ফেল করায় ক্লাসে ঢুকে ৫০ শিক্ষার্থীকে পেটালেন বাগছাস নেতা

সেপ্টেম্বর ২৩, ২০২৫
A A
Share on FacebookShare on Twitter

রংপুর মহানগরের হারাটি উচ্চবিদ্যালয়ে অর্ধশতাধিক শিক্ষার্থীকে বেত দিয়ে পেটানোর অভিযোগ উঠেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) রংপুর মহানগর কমিটির আহ্বায়ক ও বিদ্যালয়ের সভাপতি ইমতিয়াজ আহম্মদের বিরুদ্ধে।

ভুক্তভোগী শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, গত ৪ সেপ্টেম্বর অর্ধবার্ষিক পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের ইমতিয়াজ আহম্মদ কক্ষে দাঁড় করিয়ে বেধড়ক মারধর করেন। এতে অষ্টম, নবম ও দশম শ্রেণির ছেলে ও মেয়ে উভয় শিক্ষার্থীই শারীরিকভাবে নির্যাতনের শিকার হয়। অনেকে অসুস্থ হয়ে পড়ে। শিক্ষার্থীরা জানান, অন্তত ৫০ জনকে সেদিন বেত্রাঘাত করা হয়েছিল।

দশম শ্রেণির শিক্ষার্থী রিফাত বলেন, “ক্লাস চলাকালে সভাপতি বেত হাতে ঢুকে ফেল করা শিক্ষার্থীদের দাঁড় করান। পরে একে একে ডেকে সবাইকে মারেন। এমনকি মেয়েরাও বাদ যায়নি। নবম শ্রেণির শিক্ষার্থীদের মারতে মারতে বেত ভেঙে ফেলেন।”

অভিভাবকরা অভিযোগ করেন, নতুন পাঠ্যক্রম ও বই দেরিতে পাওয়ায় পরীক্ষায় প্রশ্ন কঠিন হয়েছিল। তবুও সভাপতি শিক্ষার্থীদের “গরু পেটানোর মতো” আচরণ করেছেন।

ঘটনার পর অভিভাবকেরা প্রতিবাদ জানালেও প্রধান শিক্ষক কোনো ব্যবস্থা নেননি। বরং তিনি দাবি করেন, “শিক্ষার্থী ও অভিভাবকের সম্মতিতে বিষয়টি মীমাংসা করা হয়েছে।”

আরওপড়ুন

ছেলেকে বিসিবিতে পদ ও এস আলমকে পুনর্বাসনই কি জুলাইয়ের চেতনা? প্রশ্ন নাসীরুদ্দীন পাটওয়ারীর

সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষকদের ‘পকেট কমিটি’ দেওয়ার অভিযোগ

অভিযুক্ত ইমতিয়াজ আহম্মদ বলেন, “আমি ছয় মাস ধরে স্কুলের জন্য পরিশ্রম করছি। বাচ্চারা যেন ভালো ফল করে, তাই একটু রাগারাগি করেছি। ৯৫ শতাংশ শিক্ষার্থীর কোনো অভিযোগ নেই। বিষয়টি অতিরঞ্জিত করা হয়েছে।”

এ ঘটনায় এক অভিভাবক রংপুরের পরশুরাম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। থানার ওসি মাইদুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলেও গিয়েছিল।

রংপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল হাই বলেন, “শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের শারীরিক নির্যাতনের কোনো সুযোগ নেই। এটি সম্পূর্ণ নিষিদ্ধ। বিষয়টি খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।”

সম্পর্কিত খবর

ছেলেকে বিসিবিতে পদ ও এস আলমকে পুনর্বাসনই কি জুলাইয়ের চেতনা? প্রশ্ন নাসীরুদ্দীন পাটওয়ারীর
এনসিপি

ছেলেকে বিসিবিতে পদ ও এস আলমকে পুনর্বাসনই কি জুলাইয়ের চেতনা? প্রশ্ন নাসীরুদ্দীন পাটওয়ারীর

জুলাই ২০, ২০২৬
সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষকদের ‘পকেট কমিটি’ দেওয়ার অভিযোগ
বাংলাদেশ

সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষকদের ‘পকেট কমিটি’ দেওয়ার অভিযোগ

জুলাই ২০, ২০২৬
জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের
এনসিপি

জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের

জুলাই ২০, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • পাকিস্তান ভেঙে বাংলাদেশ সৃষ্টিতে ইন্দিরা গান্ধীর ভূমিকা নিয়ে সংসদে প্রিয়াঙ্কার অকপট স্বীকারোক্তি

    0 shares
    Share 0 Tweet 0
  • ৭ দলকে জামায়াতের সঙ্গ ছাড়াতে চায় হেফাজত, রাজী নয় কয়েকটি দল

    0 shares
    Share 0 Tweet 0
  • শেখ হাসিনা নিজেই ভারতে আশ্রয় চেয়েছিলেন: জয়শঙ্করের সেই পার্লামেন্ট বক্তব্য নিয়ে নতুন বিতর্ক

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘আমি মোজাফফর’ বলার পরই হাতে হ্যান্ডকাফ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

চট্টগ্রামে বিএনপির কর্মী-সমর্থক পরিচয়ে চাঁদাবাজি-হামলার অভিযোগে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

চট্টগ্রামে বিএনপির কর্মী-সমর্থক পরিচয়ে চাঁদাবাজি-হামলার অভিযোগে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

জুলাই ২১, ২০২৬
চাঁদা না দেওয়ায় ১২০০ কমলা গাছ কেটে ফেলার অভিযোগ

চাঁদা না দেওয়ায় ১২০০ কমলা গাছ কেটে ফেলার অভিযোগ

জুলাই ২১, ২০২৬
মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

জুলাই ২১, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০