মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি বিএনপি

জাবিতে মদ্যপ অবস্থায় ধরা পড়লেন ছাত্রদল নেতাসহ একদল শিক্ষার্থী

সেপ্টেম্বর ২৩, ২০২৫
A A
Share on FacebookShare on Twitter

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শহীদ তাজউদ্দীন আহমেদ হলের ছাদে মদ ও গাঁজা সেবনের সময় হাতেনাতে ধরা পড়েছেন শাখা ছাত্রদল নেতা মো. জাবেরসহ প্রায় ১৫ জন শিক্ষার্থী। সোমবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নবীন শিক্ষার্থীদের র‌্যাগ দেওয়ার খবর পেয়ে হলে ছাদে যান সংসদের নির্বাচিত প্রতিনিধিরা। এ সময় জাবেরের নেতৃত্বে প্রায় ১৫ জন শিক্ষার্থী পানির ট্যাংকের পাশে বসে বাংলা মদ ও গাঁজা সেবন করছিলেন। তাদের পরিচয় জানতে চাইলে প্রাথমিকভাবে অস্বীকার করেন এবং আক্রমণাত্মক আচরণ শুরু করেন। এমনকি উপস্থিত জাকসুর এক প্রতিনিধিকেও দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়।

আটক ছাত্রদল নেতা জাবের বিশ্ববিদ্যালয়ের আইবিএ ৫১তম ব্যাচের শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য। তিনি মওলানা ভাসানী হলের বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদকও ছিলেন। এ ছাড়া আইবিএ’র বিভিন্ন ব্যাচের অন্তত ১২ জন শিক্ষার্থী এ ঘটনায় জড়িত ছিলেন বলে জানা গেছে।

ঘটনার পর শিক্ষার্থীরা হল প্রাধ্যক্ষ ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে অবহিত করেন। তবে প্রাধ্যক্ষ ঢাকার বাইরে থাকায় আসতে পারেননি এবং রাত গভীর হওয়ায় দায়িত্বরত অন্যান্য শিক্ষকরাও সাড়া দেননি। প্রক্টর অধ্যাপক একেএম রাশিদুল আলম জানান, বিধি অনুযায়ী প্রভোস্টের অনুমতি ছাড়া হলে প্রবেশ করা যায় না। তাই প্রমাণ ও পরিচয় সংগ্রহ করে তা প্রশাসনের কাছে জমা দিতে বলা হয়েছে।

তাজউদ্দীন হল সংসদের সাধারণ সম্পাদক সাকিব আহমেদ বলেন, “আমরা তাদের হাতে মদ, গাঁজা পাই এবং ভিডিও প্রমাণসহ পরিচয় সংগ্রহ করি। এগুলো জব্দ করে প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে।”

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, মঙ্গলবার থেকে এ ঘটনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত খবর

বিএনপি

নড়াইলে ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতা বহিষ্কার

আগস্ট ২৫, ২০২৬
বাংলাদেশ

শরীয়তপুরে সাংবাদিকদের ওপর সাবেক যুবদল নেতার হামলা

আগস্ট ২৫, ২০২৬
বিএনপি

উপজেলা বিএনপির সভাপতি হত্যা মামলায় যুবদলের আহ্বায়ক গ্রেপ্তার

আগস্ট ২৫, ২০২৬

সপ্তাহের সেরা

  • রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে সূরা ফাতহের ১০ নম্বর আয়াত পড়া হল , অর্থ কী

    0 shares
    Share 0 Tweet 0
  • শতাধিক যুদ্ধবিমানের চেয়ে একটি পারমাণবিক বোমা অনেক বেশি কার্যকর: ইরান

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • মন্ত্রিসভা পুনর্গঠন: শনিবারের মধ্যে ৩ মন্ত্রণালয়ে হচ্ছে রদবদল, নতুন করে আসতে পারেন যারা

    0 shares
    Share 0 Tweet 0
  • জাতিসংঘের মহাসচিব পদে লড়াইয়ে যারা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

কুয়েতের প্রধানমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের গোয়েন্দাপ্রধানের বৈঠক

আগস্ট ২৫, ২০২৬

সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা সিদ্দিককে গ্রেপ্তার করেছে পুলিশ

আগস্ট ২৫, ২০২৬

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিতে আগ্রহী বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version