Sunday, October 18, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home রাজনীতি

কুরআন বিতরণে ছাত্রদলের বাধা, ছাত্রীসংস্হার নিন্দা

September 27, 2025
A A

ঝিনাইদহ জেলার শৈলকূপায় মিঞা জিন্নাহ আলম ডিগ্রি কলেজ প্রাঙ্গণে সিরাতুন্নবী (সা.) উপলক্ষ্যে আয়োজিত পবিত্র কুরআন বিতরণ কর্মসূচিতে বাধা দিয়েছে ছাত্রদল। এ ঘটনায় গভীর নিন্দা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থার প্রচার বিভাগের সম্পাদিকা রিনতাহা তারান্নুম স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, গতকাল বৃহস্পতিবার কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই কুরআন বিতরণ কর্মসূচিতে ছাত্রদল এসে বাধা প্রদান করে। তারা “জিয়ার সৈনিক এক হও লড়াই করো, ধর ধর শিবির ধর, ধরে ধরে জবাই কর”– এ ধরনের ঘৃণ্য ও আক্রমণাত্মক স্লোগান দিয়ে পুরো পরিবেশ অশান্ত করে তোলে। এ সময় শিক্ষকদের সঙ্গেও তারা উগ্র আচরণ করে।

ছাত্রীসংস্থার কেন্দ্রীয় সভানেত্রী মুনজিয়া ও সেক্রেটারি জেনারেল উম্মে আরোয়া বিবৃতিতে বলেন, “পবিত্র কুরআন বিতরণের মতো শান্তিপূর্ণ কর্মসূচিতে ছাত্রদলের সন্ত্রাসী আচরণ আমাদেরকে হতবাক করেছে। এর মাধ্যমে ছাত্রীসহ শিক্ষকদের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে।”

আরওপড়ুন

‘দায়িত্ব পালনে ব্যর্থ হলে পদ ছেড়ে দিন’, ঝিনাইদহের ডিসিকে জামায়াত নেতার হুঁশিয়ারি

তেলের দাম নিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি নেতা বহিষ্কার

তারা আরও বলেন, কুরআন মহাগ্রন্থ—এটি কোনো রাজনৈতিক গ্রন্থ নয়, বরং আল্লাহর পক্ষ থেকে মানবজাতির জন্য দিকনির্দেশনা। তাই কুরআন বিতরণে বাধা দেওয়া মৌলিক অধিকার ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের শামিল। আরও উদ্বেগজনক হলো, ঘটনার পর কলেজ ছাত্রদল শাখা সামাজিক যোগাযোগমাধ্যমে বিদ্বেষপূর্ণ হুমকি প্রদান করেছে।

ছাত্রীসংস্থা জোর দিয়ে বলেছে, শিক্ষাপ্রতিষ্ঠান জ্ঞান অর্জনের স্থান—এখানে সবার সমান অধিকার রয়েছে। কিন্তু ছাত্রদলের এ ধরনের উগ্র আচরণ শিক্ষাবান্ধব পরিবেশকে নষ্ট করছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানকে শান্তিপূর্ণ রাখতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।

Related Posts

‘দায়িত্ব পালনে ব্যর্থ হলে পদ ছেড়ে দিন’, ঝিনাইদহের ডিসিকে জামায়াত নেতার হুঁশিয়ারি
জামায়াত

‘দায়িত্ব পালনে ব্যর্থ হলে পদ ছেড়ে দিন’, ঝিনাইদহের ডিসিকে জামায়াত নেতার হুঁশিয়ারি

October 18, 2026
তেলের দাম নিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি নেতা বহিষ্কার
বিএনপি

তেলের দাম নিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি নেতা বহিষ্কার

October 18, 2026
আওয়ামী লীগের পথেই হাঁটছে বিএনপি: জামায়াত আমির
জামায়াত

আওয়ামী লীগের পথেই হাঁটছে বিএনপি: জামায়াত আমির

October 18, 2026

সপ্তাহের সেরা

  • হানিট্র্যাপে ফেলেছিলেন মেজর জেনারেলসহ ৮ কর্মকর্তাকে: কে এই গুলশান আরা?

    হানিট্র্যাপে ফেলেছিলেন মেজর জেনারেলসহ ৮ কর্মকর্তাকে: কে এই গুলশান আরা?

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমিনকে শোকজ

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘র’ সংশ্লিষ্টতায় গ্রেফতার সাবেক দুই সেনা কর্মকর্তা, সেনাপ্রধানের সম্পৃক্ততা নিয়ে উঠছে প্রশ্ন

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: সৌদি রাষ্ট্রদূতকে তলব করে ব্যাখ্যা চাইল পররাষ্ট্র মন্ত্রণালয়

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: সৌদি রাষ্ট্রদূতকে তলব করে ব্যাখ্যা চাইল পররাষ্ট্র মন্ত্রণালয়

October 18, 2026
কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান

October 18, 2026
‘দায়িত্ব পালনে ব্যর্থ হলে পদ ছেড়ে দিন’, ঝিনাইদহের ডিসিকে জামায়াত নেতার হুঁশিয়ারি

‘দায়িত্ব পালনে ব্যর্থ হলে পদ ছেড়ে দিন’, ঝিনাইদহের ডিসিকে জামায়াত নেতার হুঁশিয়ারি

October 18, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০