শুক্রবার, জুলাই ৩, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

নিউইয়র্কে ট্রাম্পের আয়োজিত সংবর্ধনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

সেপ্টেম্বর ২৭, ২০২৫
A A
নিউইয়র্কে ট্রাম্পের আয়োজিত সংবর্ধনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
Share on FacebookShare on Twitter

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। স্থানীয় সময় ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে আয়োজিত ওই অনুষ্ঠানে তিনি প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে ছবি তোলেন।

সংবর্ধনায় ইউনূসের সঙ্গে উপস্থিত ছিলেন তার মেয়ে দিনা ইউনূস। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরকালে তিনি প্রধান উপদেষ্টা হিসেবে এই সংবর্ধনায় অংশ নেন। বিষয়টি প্রধান উপদেষ্টার প্রেস উইং নিশ্চিত করেছে।

এদিকে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেন ড. মুহাম্মদ ইউনূস। তার বক্তব্য সরাসরি সম্প্রচার করে বিটিভি, বিটিভি নিউজ ও বাংলাদেশ বেতার।

জাতিসংঘ অধিবেশনে প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন, এনসিপির যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। এছাড়া জামায়াত নেতা ড. নকিবুর রহমান তারেকও উপস্থিত ছিলেন।

ভাষণে ড. ইউনূস বলেন, বাংলাদেশ আর কখনো স্বৈরশাসনের পথে ফিরবে না। দলমত নির্বিশেষে গড়ে ওঠা ঐকমত্যের ভিত্তিতেই গণতন্ত্র ও সংস্কারের ধারাবাহিকতা টেকসই হবে। জনগণের আত্মত্যাগে অর্জিত ন্যায়ভিত্তিক রাষ্ট্র কাঠামো পুনর্গঠনের প্রক্রিয়াকে কোনো শক্তিই বাধাগ্রস্ত করতে পারবে না।

তিনি আরও বলেন, ক্ষমতার ভারসাম্যপূর্ণ একটি অন্তর্বর্তী রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য। যাতে কোনো স্বৈরশাসনের পুনরাবির্ভাব না ঘটে। তিনি সতর্ক করেন, রাষ্ট্র ও জনগণের রক্ষকরা যেন ভক্ষকে পরিণত না হয়। একই সঙ্গে বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার ওপর জোর দেন এবং জনগণের সম্পদ জনগণের কাছেই ফেরানোর আহ্বান জানান।

ভাষণে ড. ইউনূস ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা, জুলাই হত্যাকাণ্ডের বিচার এবং রোহিঙ্গা সংকটের বিষয়েও গুরুত্বারোপ করেন।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

বিএনপি কর্মীর মেয়েকে ‘তুলে’ নিয়ে যাওয়ার অভিযোগ ইউনিয়ন ছাত্রদল সভাপতির বিরুদ্ধে

জুলাই ৩, ২০২৬
বাংলাদেশ

নেপথ্যে আধিপত্য, দখল ও চাঁদাবাজি: বাড়ছে রাজনৈতিক হানাহানি

জুলাই ৩, ২০২৬
বাংলাদেশ

জুনে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তদন্তের নির্দেশ

জুলাই ৩, ২০২৬

সপ্তাহের সেরা

  • আ. লীগের কেন্দ্রীয় কার্যালয় নির্মাণ করতে পাকিস্তানি নাগরিকের জমি ও সড়ক দখল!

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ইসকন সদস্যরা ফ্রি চিকিৎসা পেলেও সাধারণ রোগীদের চরম ভোগান্তি

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘দাম্পত্য পরামর্শক’ চিকিৎসক দম্পতি সুষমা-কুশালের বিচ্ছেদ, নেপথ্যে কী?

    0 shares
    Share 0 Tweet 0
  • নওমুসলিম রামিসাকে গুমের অভিযোগ সেনাসদস্য গৌতমের বিরুদ্ধে

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

বিএনপি কর্মীর মেয়েকে ‘তুলে’ নিয়ে যাওয়ার অভিযোগ ইউনিয়ন ছাত্রদল সভাপতির বিরুদ্ধে

জুলাই ৩, ২০২৬

আল্লামা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারীদের একজন গ্রেপ্তার

জুলাই ৩, ২০২৬

ছাত্রশিবিরের হেল্প ডেস্কে নিয়ম ভেঙে মোবাইল টোকেন ছাড়া ব্যাগে রাখায় হারায় আইফোন

জুলাই ৩, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version