শুক্রবার, জুলাই ৩, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি বিএনপি

অবৈধ আবদার মেনে জাতিকে সংকটে ফেলা যাবে না : সালাহউদ্দিন আহমদ

সেপ্টেম্বর ২৭, ২০২৫
A A
Share on FacebookShare on Twitter

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, কোনো রাজনৈতিক দলের অবৈধ ও অসাংবিধানিক আবদার মেনে জাতিকে সংকটে ফেলা যাবে না। সংবিধান ও আইন মেনেই দেশকে এগিয়ে নিতে হবে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে বাংলাদেশ ন্যাশনালিস্ট ব্রিটিশ ল স্টুডেন্টস অ্যালায়েন্সের ১৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন বলেন, “যারা আইন-কানুন ও সংবিধান মেনে রাষ্ট্র পরিচালনা করতে চায়, তাদের প্রতি আহ্বান—অরাজনৈতিক ও অসাংবিধানিক আবদার মেনে এই জাতিকে কোনো সংকটে ফেলবেন না। অন্তর্বর্তী সরকার সাংবিধানিক ধারাবাহিকতায় চলছে, সেটি প্রধান উপদেষ্টা নিজেই বলেছেন। আইনানুগভাবেই ভবিষ্যৎ রাষ্ট্র গড়ে তুলতে হবে।”

তিনি আরও বলেন, ভবিষ্যতে সংস্কারের মধ্য দিয়ে সম্পূর্ণ স্বাধীন নির্বাচন কমিশন, স্বাধীন বিচার বিভাগ, কেয়ারটেকার ব্যবস্থার বিকল্প কাঠামো এবং সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করা হবে। পাশাপাশি প্রধানমন্ত্রী হিসেবে কারও মেয়াদ সর্বোচ্চ ১০ বছর নির্ধারণের প্রস্তাবও দেওয়া হয়েছে।

পিআর পদ্ধতি প্রসঙ্গে বিএনপির এ জ্যেষ্ঠ নেতা বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে এ ব্যবস্থার অভিজ্ঞতা স্থায়ী অস্থিরতা তৈরি করেছে। নেপাল এর সর্বশেষ উদাহরণ। বাংলাদেশে যারা এ দাবি তুলছে, তাদের উদ্দেশ্য বেশি আসন পাওয়া এবং দেশের রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করা। এতে পার্শ্ববর্তী কিছু দেশ লাভবান হবে, যারা বাংলাদেশের সমৃদ্ধি চায় না।

সভায় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, রাগিব রউফ চৌধুরীসহ অন্যরা বক্তব্য দেন।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

বিএনপি কর্মীর মেয়েকে ‘তুলে’ নিয়ে যাওয়ার অভিযোগ ইউনিয়ন ছাত্রদল সভাপতির বিরুদ্ধে

জুলাই ৩, ২০২৬
বিএনপি

নারীসহ যুবদল নেতা আটক, পদ থেকে বহিষ্কার

জুলাই ২, ২০২৬
বাংলাদেশ

শ্রমিক নেতাকে হত্যার অভিযোগে যুবদল নেতা বহিষ্কার

জুলাই ২, ২০২৬

সপ্তাহের সেরা

  • আ. লীগের কেন্দ্রীয় কার্যালয় নির্মাণ করতে পাকিস্তানি নাগরিকের জমি ও সড়ক দখল!

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ইসকন সদস্যরা ফ্রি চিকিৎসা পেলেও সাধারণ রোগীদের চরম ভোগান্তি

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘দাম্পত্য পরামর্শক’ চিকিৎসক দম্পতি সুষমা-কুশালের বিচ্ছেদ, নেপথ্যে কী?

    0 shares
    Share 0 Tweet 0
  • নওমুসলিম রামিসাকে গুমের অভিযোগ সেনাসদস্য গৌতমের বিরুদ্ধে

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

বিএনপি কর্মীর মেয়েকে ‘তুলে’ নিয়ে যাওয়ার অভিযোগ ইউনিয়ন ছাত্রদল সভাপতির বিরুদ্ধে

জুলাই ৩, ২০২৬

আল্লামা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারীদের একজন গ্রেপ্তার

জুলাই ৩, ২০২৬

ছাত্রশিবিরের হেল্প ডেস্কে নিয়ম ভেঙে মোবাইল টোকেন ছাড়া ব্যাগে রাখায় হারায় আইফোন

জুলাই ৩, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version