Friday, October 23, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home প্রধান সংবাদ

শুধু মিটিং করে জনগণের মন জয় করা যাবে না: তারেক রহমান

September 27, 2025
A A

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, শুধু মিটিং-মিছিল করেই জনগণের মন জয় করা যাবে না; জনগণের কাছে সরাসরি পৌঁছাতে হবে, জানাতে হবে তাদের অধিকার ও বিএনপির লক্ষ্য।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকালে কুমিল্লা টাউন হল মাঠে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির বহুল প্রতীক্ষিত দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তারেক রহমান সতর্ক করে বলেন, “গণতান্ত্রিক শক্তিগুলো যদি ঐক্যবদ্ধ না হয়, তাহলে ফের দেশে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব ঘটতে পারে। ২০০৮ সালের তথাকথিত নির্বাচন ও ওয়ান-ইলেভেনের মাধ্যমে যেমন স্বৈরাচার প্রতিষ্ঠিত হয়েছিল, তেমনি আবারও হতে পারে। জনগণ যেমন চায়, আমাদের সেভাবেই চলতে হবে। আজকের সম্মেলনের শ্লোগান হোক—ঐক্য, জনগণ ও পুনর্গঠন।”

তিনি আরও বলেন, আন্দোলনের মধ্য দিয়ে বিএনপির নেতাকর্মীরা কারাবরণ করেছেন, গুম-খুনের শিকার হয়েছেন, কিন্তু পিছিয়ে যাননি। এই ঐক্য ধরে রেখে জনগণের আস্থা অর্জন করাই এখন মূল লক্ষ্য।

সম্মেলনের প্রধান বক্তা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, দেশের ব্যাংকিং সেক্টর পাঁচ লাখ কোটি টাকার খেলাপি ঋণে জর্জরিত। এর মধ্যে ২ লাখ ৮০ হাজার কোটি টাকা লোপাট হয়েছে, যা দিয়ে ৪০টি পদ্মা সেতু তৈরি করা যেত। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থেকে শুধু লুটপাট করেছে।

সালাহউদ্দিন আরও বলেন, “জুলাই অভ্যুত্থানে ১ হাজার ৪০০ মানুষকে হত্যা করা হয়েছে, ২০ হাজার মানুষ পঙ্গু হয়েছেন। এসব অন্যায়ের বিচার অবশ্যই হবে। তবে তার জন্য নির্বাচন বিলম্বিত করা যাবে না।”

সম্মেলনে সভাপতিত্ব করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন এবং সঞ্চালনা করেন সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম।

Related Posts

প্রধান সংবাদ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বাংলাদেশি তরুণদের ব্যবহার, রাষ্ট্রের ব্যর্থতা নিয়ে প্রশ্ন

October 23, 2026
প্রধান সংবাদ

সাজেকে ইউপিডিএফের গুলিবর্ষণ, সেনাবাহিনী-পুলিশের সহায়তায় উদ্ধার ৩ হাজার পর্যটক

October 23, 2026
বাংলাদেশ

ছাত্রদল নেতাদের বিরুদ্ধে নিউমার্কেটে গ্লোব শপিং সেন্টারের দোকানে হামলা-দখলের অভিযোগ

October 22, 2026

সপ্তাহের সেরা

  • ২৫ লাখ টাকার বাণিজ্য ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সচিবালয়ে রাত কাটানোর নাটক

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • শুধুই কি চুমু নাকি ব্যভিচার? মক্কায় দুই বাংলাদেশির ফাঁসি নিয়ে সামাজিক মাধ্যমের বিভ্রান্তি উন্মোচন

    0 shares
    Share 0 Tweet 0
  • সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকরের আগে বাবাকে কী বলেছিলেন সুইটি

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বাংলাদেশি তরুণদের ব্যবহার, রাষ্ট্রের ব্যর্থতা নিয়ে প্রশ্ন

October 23, 2026

চতুর্থ শ্রেণিতে পড়া মেয়ের হঠাৎ পেটব্যথা, গর্ভপাতের পর মা জানলেন ধর্ষণের কথা

October 23, 2026

কওমি ঘরানার সাত দলের স্থানীয় সরকার নির্বাচনে জোটবদ্ধ হওয়ার বিষয়ে আলোচনা

October 23, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version