মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি আওয়ামী লীগ

ছিলেন ছাত্রলীগ কর্মী, এখন ছাত্রদলের জিএস প্রার্থী

অক্টোবর ৪, ২০২৫
A A
Share on FacebookShare on Twitter

এক সময় ছিলেন ছাত্রলীগপন্থী—সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাদের প্রশংসায় নিয়মিত পোস্ট দিতেন, এমনকি শেখ হাসিনার পক্ষে ভোট চেয়েও লিখেছিলেন স্ট্যাটাস। সেই মো. শাফায়াত হোসেন এখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ছাত্রদল মনোনীত সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস সায়েন্স অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন বিভাগের শিক্ষার্থী শাফায়াতের পুরনো ফেসবুক পোস্টের কয়েকটি স্ক্রিনশট সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এসব পোস্ট প্রকাশের পর শিক্ষার্থীদের মধ্যে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও সমালোচনা।

বিতর্কিত পোস্টগুলো নিয়ে জানতে চাইলে শাফায়াত হোসেন বলেন, “আমি কখনোই ছাত্রলীগ করিনি। ২০১৭ সাল থেকে আমি ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত। তবে কয়েকটি পুরনো পোস্ট করেছিলাম। ওয়ার্ড কাউন্সিলরের সঙ্গে পিকনিকে গিয়েছিলাম, তাই তার সঙ্গে ছবি পোস্ট করি। প্রয়াত মহিউদ্দিন চৌধুরী ছিলেন প্রবীণ রাজনীতিবিদ, তাঁর মৃত্যুতে শোক জানানোতে দোষ নেই। আর রাঙামাটির ছবিটি ছিল বিভাগের ট্যুরের সময়, যেখানে নবনির্বাচিত চেয়ারম্যান নাকি আমাদের স্পন্সর করেছিলেন।”

শাফায়াতের পুরনো ফেসবুক পোস্টে দেখা যায়, তিনি একসময় লিখেছিলেন—“নতুন ভোটার তরুণ ভোট, মুক্তিযুদ্ধের পক্ষে হোক। আসুন মুক্তিযুদ্ধের চেতনায় সুন্দর ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে শেখ হাসিনাকে ভোট দিই।”
আরেক পোস্টে আওয়ামী লীগ নেতা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এ. বি. এম. মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তিনি।
এছাড়া যশোরের আওয়ামী লীগ নেতা শেখ এবাদত সিদ্দিক বিপুলের মনোনয়নপত্র সংগ্রহ প্রসঙ্গে লিখেছিলেন—“রাজপথের লড়াকু বঙ্গবন্ধুর বীর সৈনিক শেখ এবাদত সিদ্দিক বিপুলের জন্য শুভকামনা।”

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, “শাফায়াত ২০১৮ সাল থেকে ছাত্রদলের রাজনীতিতে সক্রিয়। এর আগের ইতিহাস সম্পর্কে আমি অবগত নই। তবে ছাত্রলীগ থেকে আসা অনেকে এখন অন্যান্য সংগঠনে যুক্ত হচ্ছে, এটা অস্বাভাবিক নয়।”

অন্যদিকে শাখা ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ আলী বলেন, “ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত অনেকেই এখন ছাত্রদলে আশ্রয় নিচ্ছে। নিষিদ্ধ সংগঠনের কর্মকাণ্ডে জড়িত থেকে বহিষ্কৃত কিছু লোককেও তারা দলে অন্তর্ভুক্ত করছে—এটাই এখন নতুন ট্রেন্ড।”

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে প্রশ্ন তুলেছেন—আদর্শিক অবস্থান না বদলে কেবল রাজনৈতিক সুযোগের হিসাবেই কি এখন সংগঠন বেছে নিচ্ছে শিক্ষার্থীরা?

সম্পর্কিত খবর

বাংলাদেশ

রাজনীতিতে ত্যাগীরা শ্রমিকের মতো, সুবিধা ভোগ করে এসি রুমে বসে টিভি দেখা সুবিধাবাদীরা: নয়ন

আগস্ট ২৫, ২০২৬
বিএনপি

রাজধানীতে অবৈধ অস্ত্রসহ শাখা ছাত্রদল নেতা গ্রেপ্তার

আগস্ট ২৫, ২০২৬
বিএনপি

জাবিপ্রবি শাখা ছাত্রদলের আহ্বায়ক নির্বাচিত হলেন কলেজ শিক্ষক!

আগস্ট ২৫, ২০২৬

সপ্তাহের সেরা

  • রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে সূরা ফাতহের ১০ নম্বর আয়াত পড়া হল , অর্থ কী

    0 shares
    Share 0 Tweet 0
  • শতাধিক যুদ্ধবিমানের চেয়ে একটি পারমাণবিক বোমা অনেক বেশি কার্যকর: ইরান

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • মন্ত্রিসভা পুনর্গঠন: শনিবারের মধ্যে ৩ মন্ত্রণালয়ে হচ্ছে রদবদল, নতুন করে আসতে পারেন যারা

    0 shares
    Share 0 Tweet 0
  • জাতিসংঘের মহাসচিব পদে লড়াইয়ে যারা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

৩৭৫ সিসি পর্যন্ত মোটরসাইকেল আমদানির সুযোগ, গেজেট প্রকাশ

আগস্ট ২৫, ২০২৬

রাজনীতিতে ত্যাগীরা শ্রমিকের মতো, সুবিধা ভোগ করে এসি রুমে বসে টিভি দেখা সুবিধাবাদীরা: নয়ন

আগস্ট ২৫, ২০২৬

সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ নতুন দায়িত্ব পেলেন

আগস্ট ২৫, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version