Sunday, October 18, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home শিক্ষাঙ্গণ

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে ইউট্যাবের ১২ দফা দাবিনামা

October 5, 2025
A A
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে ইউট্যাবের ১২ দফা দাবিনামা

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে দেশের শিক্ষক সমাজের পেশাগত মর্যাদা, আর্থিক সুরক্ষা এবং গবেষণার উপযোগী পরিবেশ নিশ্চিত করতে ১২ দফা দাবি উত্থাপন করেছে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)।

রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার পি জে হার্টগ ইন্টারন্যাশনাল হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইউট্যাব সভাপতি অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম লিখিত বক্তব্যে এসব দাবি তুলে ধরেন।

তিনি বলেন, ‘শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বজুড়ে শিক্ষকরা নিজেদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় এ দিবস পালন করছেন। তবে বাংলাদেশের প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত সব পর্যায়ের শিক্ষকরা পেশাগত অবমূল্যায়ন, আর্থিক সংকট এবং অতিরিক্ত প্রশাসনিক চাপের কারণে চরম হতাশার মধ্যে রয়েছেন।

আরওপড়ুন

‘হাসিনার সস্তা সংস্করণ হওয়ার চেষ্টা করছে বিএনপি’: সাদিক কায়েম

শিক্ষার্থীদের থেকে বিচ্ছিন্ন বলেই ছাত্রদল ছাত্র সংসদ নির্বাচন দিতে ভয় পাচ্ছে: ফরহাদ

অধ্যাপক ওবায়দুল ইসলাম বলেন, “সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে কম বেতন পান। এমপিওভুক্ত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষকরাও সরকারি শিক্ষকদের তুলনায় বৈষম্যের শিকার। অন্যদিকে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন অনার্স ও মাস্টার্স পর্যায়ের শিক্ষকদের এমপিও সুবিধার বাইরে রাখা হয়েছে, যা স্পষ্টতই বৈষম্যমূলক।”

তিনি আরও উল্লেখ করেন, পদোন্নতির জটিলতা, অতিরিক্ত প্রশাসনিক কাজ, গবেষণা তহবিলের অভাব এবং প্রশিক্ষণের সুযোগ সীমিত হওয়ায় শিক্ষাক্ষেত্রে গুণগত উন্নয়ন ব্যাহত হচ্ছে। পাশাপাশি, বিশ্ববিদ্যালয়গুলোতে স্বায়ত্তশাসনের অভাব মুক্তবুদ্ধি চর্চাকে বাধাগ্রস্ত করছে, ফলে অনেক শিক্ষক কর্মউদ্দীপনা হারিয়ে বিদেশমুখী হয়ে পড়ছেন।

ইউট্যাব ঘোষিত ১২ দফা দাবি:

১. সব স্তরের শিক্ষকদের জন্য সুষম ও মর্যাদাসম্পন্ন বেতন কাঠামো প্রণয়ন
২. স্বচ্ছ ও যুগোপযোগী পদোন্নতি ব্যবস্থা
৩. আন্তর্জাতিক মানসম্পন্ন প্রশিক্ষণ, গবেষণার সুযোগ ও ডিজিটাল দক্ষতা বৃদ্ধির উদ্যোগ
৪. অতিরিক্ত প্রশাসনিক দায়িত্ব কমিয়ে শিক্ষাদানে মনোযোগের পরিবেশ তৈরি
৫. বেসরকারি শিক্ষকদের জন্য সর্বজনীন পেনশন স্কিম চালু এবং অবসর ভাতা সময়মতো প্রদান
৬. বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য স্বতন্ত্র ও উচ্চতর বেতন স্কেল প্রবর্তন
৭. আন্তর্জাতিক মানের গবেষণা ভাতা প্রদান
৮. প্রতি বছর অন্তত একটি আন্তর্জাতিক ও একটি জাতীয় সম্মেলনে অংশগ্রহণের সুযোগ ও আর্থিক সহায়তা
৯. গবেষণাগ্রন্থ ও প্রবন্ধ প্রকাশে বিশেষ প্রণোদনা
১০. বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের চাকরির নিশ্চয়তা ও গবেষণার সুযোগ বৃদ্ধি
১১. মুক্তচিন্তা ও গবেষণাবান্ধব শিক্ষাব্যবস্থা নিশ্চিত
১২. শিক্ষকদের মর্যাদা, নিরাপত্তা এবং কর্মক্ষেত্রের অনিশ্চয়তা দূরীকরণে রাষ্ট্রীয় ও সামাজিক উদ্যোগ গ্রহণ

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ইউট্যাবের মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, কোষাধ্যক্ষ অধ্যাপক আবুল কালাম সরকার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল আহসান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি অধ্যাপক লুৎফর রহমান, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সোহাগ আউয়ালসহ সংগঠনের কেন্দ্রীয় ও আঞ্চলিক নেতৃবৃন্দ।

নেতারা বলেন, টেকসই উন্নয়ন ও জ্ঞানভিত্তিক সমাজ গঠনের অন্যতম ভিত্তি হলো শিক্ষকদের যথাযোগ্য মর্যাদা ও সহায়ক কর্মপরিবেশ নিশ্চিত করা। এসব দাবির দ্রুত বাস্তবায়নে সরকারের কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

Related Posts

‘হাসিনার সস্তা সংস্করণ হওয়ার চেষ্টা করছে বিএনপি’: সাদিক কায়েম
বাংলাদেশ

‘হাসিনার সস্তা সংস্করণ হওয়ার চেষ্টা করছে বিএনপি’: সাদিক কায়েম

October 17, 2026
শিক্ষার্থীদের থেকে বিচ্ছিন্ন বলেই ছাত্রদল ছাত্র সংসদ নির্বাচন দিতে ভয় পাচ্ছে: ফরহাদ
বাংলাদেশ

শিক্ষার্থীদের থেকে বিচ্ছিন্ন বলেই ছাত্রদল ছাত্র সংসদ নির্বাচন দিতে ভয় পাচ্ছে: ফরহাদ

October 15, 2026
এক বছরে মাধ্যমিকে শিক্ষার্থী কমেছে ৪ লাখের বেশি, বেড়েছে মাদ্রাসা ও ইংরেজি মাধ্যমে
প্রধান সংবাদ

এক বছরে মাধ্যমিকে শিক্ষার্থী কমেছে ৪ লাখের বেশি, বেড়েছে মাদ্রাসা ও ইংরেজি মাধ্যমে

October 15, 2026

সপ্তাহের সেরা

  • হানিট্র্যাপে ফেলেছিলেন মেজর জেনারেলসহ ৮ কর্মকর্তাকে: কে এই গুলশান আরা?

    হানিট্র্যাপে ফেলেছিলেন মেজর জেনারেলসহ ৮ কর্মকর্তাকে: কে এই গুলশান আরা?

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমিনকে শোকজ

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘র’ সংশ্লিষ্টতায় গ্রেফতার সাবেক দুই সেনা কর্মকর্তা, সেনাপ্রধানের সম্পৃক্ততা নিয়ে উঠছে প্রশ্ন

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

কলকাতায় দুর্গাপূজার মণ্ডপ ভেঙে পদদলিত হয়ে নিহত ২০

কলকাতায় দুর্গাপূজার মণ্ডপ ভেঙে পদদলিত হয়ে নিহত ২০

October 18, 2026
বিএনপি ও নিষিদ্ধ ছাত্রলীগের যৌথ হামলা: জামায়াত সমর্থক ব্যবসায়ীকে গুলি করে হত্যাচেষ্টা

বিএনপি ও নিষিদ্ধ ছাত্রলীগের যৌথ হামলা: জামায়াত সমর্থক ব্যবসায়ীকে গুলি করে হত্যাচেষ্টা

October 18, 2026
ফ্যাসিবাদের শক্ত ঘাঁটি গাজীপুরে নতুন চক্রান্ত: টার্গেট দেশের স্বাবলম্বী ফার্মা ইন্ডাস্ট্রি

ফ্যাসিবাদের শক্ত ঘাঁটি গাজীপুরে নতুন চক্রান্ত: টার্গেট দেশের স্বাবলম্বী ফার্মা ইন্ডাস্ট্রি

October 18, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০