শনিবার, জুলাই ৪, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টির ষড়যন্ত্র করেছে ফ্যাসিস্টরা : স্বরাষ্ট্র উপদেষ্টা

অক্টোবর ৫, ২০২৫
A A
সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টির ষড়যন্ত্র করেছে ফ্যাসিস্টরা   : স্বরাষ্ট্র উপদেষ্টা
Share on FacebookShare on Twitter

বাংলাদেশে এ বছর দুর্গাপূজায় প্রায় ৭৯৩টি মণ্ডপে অসুরের মুখে দাড়ি লাগানো হয়েছে, যা দেশজুড়ে আলোচনার জন্ম দিয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, এই ঘটনার মাধ্যমে “ফ্যাসিস্ট ও তাদের সহযোগীরা” দেশে সাম্প্রদায়িক সহিংসতা উসকে দেওয়ার চেষ্টা করেছিল।

রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “এই ঘটনার পেছনে কিছু ফ্যাসিস্ট বুদ্ধিজীবীর প্ররোচনা ছিল।” তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত পদক্ষেপ নিয়ে সেই চক্রান্ত নস্যাৎ করতে সক্ষম হয়েছে, বলেও তিনি উল্লেখ করেন।

ভারতের পশ্চিমবঙ্গে একটি পূজামণ্ডপে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের মুখের আদলে অসুরের মুখ তৈরি হওয়ার ঘটনার দিকে ইঙ্গিত করে তিনি বলেন, “পার্শ্ববর্তী দেশে যেভাবে প্রধান উপদেষ্টাকে নিন্দনীয়ভাবে উপস্থাপন করা হয়েছে, বাংলাদেশে অসুরের মুখে দাড়ি বসিয়ে দেওয়ার ঘটনাটির সঙ্গে তার যোগসূত্র স্পষ্ট।”

তিনি আরও জানান, ঘটনাটি তদন্তাধীন, তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। একই সঙ্গে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলেও অশান্তি সৃষ্টির চেষ্টা চালানো হয়েছে বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

মিডিয়ায় আলোচিত এক ধর্ষণ ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “যে ঘটনাকে কেন্দ্র করে এত হইচই হচ্ছে, মেডিকেল রিপোর্টে তার কোনো প্রমাণই পাওয়া যায়নি।”

তিনি যোগ করেন, “ধর্ষণের অভিযোগ তুলে পার্বত্য চট্টগ্রামকে অশান্ত করা এবং শারদীয় দুর্গোৎসবে মণ্ডপে অসুরের মুখে দাড়ি বসিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চক্রান্তে ফ্যাসিস্টদের সহযোগীরাই ভূমিকা রেখেছে, যা এখন স্পষ্ট হয়ে উঠছে।”

সম্পর্কিত খবর

বাংলাদেশ

ভূরুঙ্গামারীতে স্কুল ফিডিংয়ের রুটিতে মিললো ছত্রাক

জুলাই ৪, ২০২৬
বাংলাদেশ

ভাঙ্গায় হত্যা মামলার প্রধান আসামি স্বেচ্ছাসেবক দল নেতা, কমিটি বিলুপ্ত

জুলাই ৪, ২০২৬
বাংলাদেশ

জাতীয় পতাকায় কালেমা যুক্ত করে বিক্রির অভিযোগে ২ জন গ্রেফতার

জুলাই ৪, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ইসকন সদস্যরা ফ্রি চিকিৎসা পেলেও সাধারণ রোগীদের চরম ভোগান্তি

    0 shares
    Share 0 Tweet 0
  • পুরোনো ভিডিও ভাইরাল: ‘তারেক রহমান কি আদৌ বাংলাদেশকে ভালোবাসেন?’ সোমা ইসলামের প্রশ্ন

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘দাম্পত্য পরামর্শক’ চিকিৎসক দম্পতি সুষমা-কুশালের বিচ্ছেদ, নেপথ্যে কী?

    0 shares
    Share 0 Tweet 0
  • আ. লীগের কেন্দ্রীয় কার্যালয় নির্মাণ করতে পাকিস্তানি নাগরিকের জমি ও সড়ক দখল!

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

❝শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন একজন স্বপ্নবাজ মানুষ❞

জুলাই ৪, ২০২৬

মাদকবিরোধী দিবসে জামায়াত নেতার সিগারেটের প্যাকেট বিতরণ! ভিডিও ভাইরাল।

জুলাই ৪, ২০২৬

কোটা আন্দোলনকে স্বৈরাচারবিরোধী আন্দোলনে রূপ দিয়েছিল শিবির

জুলাই ৪, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version