শনিবার, জুলাই ৪, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

সবাইকে ফিলিস্তিনের পক্ষে সংগ্রাম চালিয়ে যাওয়ার আহ্বান শহিদুলের

অক্টোবর ৮, ২০২৫
A A
Share on FacebookShare on Twitter

ফিলিস্তিনের স্বাধীনতার জন্য সংগ্রাম চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রখ্যাত মানবাধিকারকর্মী, ফটোগ্রাফার ও লেখক শহিদুল আলম। বুধবার (৮ অক্টোবর) ইসরায়েলি সেনাবাহিনীর হাতে আটক হওয়ার ঠিক আগে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ২৫ সেকেন্ডের ভিডিও বার্তায় তিনি এই আহ্বান জানান।

ভিডিও বার্তায় শহিদুল আলম বলেন,

“আমি শহিদুল আলম, বাংলাদেশের ফটোগ্রাফার ও লেখক। আমাদের সমুদ্রে আটকে দেওয়া হয়েছে এবং আমাকে অপহরণ করেছে ইসরায়েলের দখলদার বাহিনী। যারা ফিলিস্তিনে মার্কিন যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা শক্তির সক্রিয় সহযোগিতায় গাজায় গণহত্যা চালাচ্ছে।”

তিনি আরও বলেন,

“আমি আমার সব সহযোদ্ধা ও বন্ধুদের আহ্বান জানাচ্ছি— ফিলিস্তিনের স্বাধীনতার জন্য সংগ্রাম চালিয়ে যান।”

এর আগে মঙ্গলবার নিজের ফেসবুক পোস্টে শহিদুল আলম জানিয়েছিলেন, তিনি বুধবার ভোরে ‘রেড জোন’ বা বিপজ্জনক অঞ্চলে প্রবেশের পরিকল্পনা করেছেন। এই অঞ্চলেই সম্প্রতি ইসরায়েলি বাহিনী সুমুদ ফ্লোটিলা নৌবহর আটক করেছিল।

তিনি লেখেন, ধীরগতির নৌযানগুলো পেছনে পড়ে না যায় সে জন্য ফ্লোটিলার কিছু জাহাজ সাময়িকভাবে গতি কমিয়েছে এবং পরে “থাউজেন্ড ম্যাডলিনস” নামের নৌযানগুলোও তাদের সঙ্গে মিলিত হয়। সেই সময় তারা রেড জোন থেকে প্রায় ৭০ নটিক্যাল মাইল দূরে অবস্থান করছিল।

সূত্র জানায়, শহিদুল আলম ও তাঁর সহযাত্রীদের বহনকারী নৌযানটি ‘ফ্রিডম ফ্লোটিলা’ মিশনের অংশ, যার উদ্দেশ্য গাজার অবরোধ ভেঙে মানবিক সহায়তা পৌঁছে দেওয়া।

মানবাধিকারকর্মী, সাংবাদিক ও শিল্পী হিসেবে শহিদুল আলম আন্তর্জাতিকভাবে সুপরিচিত। তিনি সবসময় নিপীড়িত জনগোষ্ঠীর পক্ষে ও অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিয়ে এসেছেন। তাঁর এই আটক হওয়াকে দেশি-বিদেশি মানবাধিকার সংগঠনগুলো “মানবতার কণ্ঠরোধের প্রচেষ্টা” হিসেবে দেখছে।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

আনিস আলমগীরের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন শাহরিয়ার কবিরের

জুলাই ৪, ২০২৬
বাংলাদেশ

ব্যারিস্টার ফুয়াদকে ক্ষমা চাইতে আইনি নোটিশ

জুলাই ৪, ২০২৬
প্রধান সংবাদ

আওয়ামী লীগের দাফন হয়ে গেছে দিল্লিতে

জুলাই ৪, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • পুরোনো ভিডিও ভাইরাল: ‘তারেক রহমান কি আদৌ বাংলাদেশকে ভালোবাসেন?’ সোমা ইসলামের প্রশ্ন

    0 shares
    Share 0 Tweet 0
  • ইসকন সদস্যরা ফ্রি চিকিৎসা পেলেও সাধারণ রোগীদের চরম ভোগান্তি

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘দাম্পত্য পরামর্শক’ চিকিৎসক দম্পতি সুষমা-কুশালের বিচ্ছেদ, নেপথ্যে কী?

    0 shares
    Share 0 Tweet 0
  • আ. লীগের কেন্দ্রীয় কার্যালয় নির্মাণ করতে পাকিস্তানি নাগরিকের জমি ও সড়ক দখল!

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

আনিস আলমগীরের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন শাহরিয়ার কবিরের

জুলাই ৪, ২০২৬

খামেনির শোক সমাবেশে ‘আমেরিকার ধ্বংস’ ও ‘প্রতিশোধের’ স্লোগান

জুলাই ৪, ২০২৬

বন্ধ হোক ধর্মের নামে অধর্ম

জুলাই ৪, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version