Friday, October 23, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home বাংলাদেশ

বিএনপি নেতার বিরুদ্ধে বলাৎকারের অভিযোগে মামলা, সহযোগি গ্রেপ্তার

October 8, 2025
A A

বরিশালের গৌরনদী উপজেলায় বিএনপি নেতা পরিচয়ধারী এক ব্যক্তির বিরুদ্ধে এক কলেজছাত্রকে বলাৎকারের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। বুধবার (৮ অক্টোবর) সকালে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে গৌরনদী মডেল থানায় এ মামলা করেন। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে এক সহযোগীকে গ্রেপ্তার করেছে।

মামলার প্রধান আসামি মাসুদ সরদার ওরফে ‘কিং মাসুদ’, গৌরনদীর খাঞ্জাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মোসলেম সরদারের ছেলে। তিনি নিজেকে ইতালি প্রবাসী বিএনপি নেতা হিসেবে পরিচয় দিতেন এবং এলাকায় প্রভাব বিস্তারের জন্য রাজনৈতিক ব্যানার-পোস্টারও ব্যবহার করতেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

ঘটনার বিবরণ

এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী মাদারীপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র (১৭)। মঙ্গলবার সন্ধ্যায় প্রধান আসামি কিং মাসুদ প্রথমে ফেসবুক মেসেঞ্জারে ওই ছাত্রের সঙ্গে যোগাযোগ করে। পরবর্তীতে ছাত্রটির সহপাঠী ইমন সরদার (লোকমান সরদারের ছেলে, কমলাপুর গ্রাম) এর মাধ্যমে তাকে সমরসিংহ বাজারে ডেকে নেয়।

সেখান থেকে ইমন ছাত্রটিকে ভ্যানযোগে ইল্লা বাসস্ট্যান্ডে নিয়ে যায়। পরে কিং মাসুদ, ইমন এবং আরেক সহযোগী নিলয় আহমেদ (সামসুল হক ফকিরের ছেলে, খাঞ্জাপুর গ্রাম) মিলে ওই ছাত্রকে নিলয়ের বাড়িতে নিয়ে যায়।

এজাহারে বলা হয়, সেখানে নিলয় ও ইমন বাইরে চলে গেলে কিং মাসুদ ভয়ভীতি প্রদর্শন করে কলেজছাত্রকে বিবস্ত্র করে জোরপূর্বক বলাৎকার করেন। এরপর কাউকে বিষয়টি জানালে প্রাণনাশের হুমকি দেন এবং ভ্যানযোগে বাড়ি পাঠিয়ে দেন।

বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়লে ভুক্তভোগী ঘটনাটি পরিবারকে জানায়। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশের অবস্থান

গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম জানান,

“ঘটনার সঙ্গে জড়িত প্রধান আসামি কিং মাসুদকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। ইতিমধ্যে সহযোগী আসামি নিলয় আহমেদকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।”

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর ইতালি থেকে দেশে ফিরে নিজেকে বিএনপি নেতা পরিচয় দিয়ে এলাকায় সক্রিয় হন মাসুদ সরদার। তবে ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।

পুলিশ বলছে, ঘটনাটি সংবেদনশীল হওয়ায় তদন্তে গোপনীয়তা বজায় রেখে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

Related Posts

এনসিপি

এনসিপির ১৯৫ সদস্যের পুনর্গঠিত কেন্দ্রীয় কমিটি ঘোষণা

October 23, 2026
বাংলাদেশ

কাভার্ডভ্যানের চাপায় পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতাসহ নিহত দুই

October 23, 2026
এনসিপি

আওয়ামী লীগ নেতার ভবনে এনসিপির কার্যালয় উদ্বোধন

October 23, 2026

সপ্তাহের সেরা

  • ২৫ লাখ টাকার বাণিজ্য ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সচিবালয়ে রাত কাটানোর নাটক

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • শুধুই কি চুমু নাকি ব্যভিচার? মক্কায় দুই বাংলাদেশির ফাঁসি নিয়ে সামাজিক মাধ্যমের বিভ্রান্তি উন্মোচন

    0 shares
    Share 0 Tweet 0
  • সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকরের আগে বাবাকে কী বলেছিলেন সুইটি

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

এনসিপির ১৯৫ সদস্যের পুনর্গঠিত কেন্দ্রীয় কমিটি ঘোষণা

October 23, 2026

মুজতবা খামেনি কেন জনসমক্ষে আসেন না, জানালেন ইরানি কূটনীতিক

October 23, 2026

কাভার্ডভ্যানের চাপায় পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতাসহ নিহত দুই

October 23, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version