Tuesday, November 24, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home বাংলাদেশ

বুক দিয়ে ঘানি টানা বৃদ্ধের পাশে দাঁড়ালেন তারেক রহমান

October 9, 2025
A A

নীলফামারীর কিশোরগঞ্জে তিন যুগ ধরে বুক দিয়ে ঘানি টেনে সংসার চালিয়ে আসছেন ৫৬ বছর বয়সী মোস্তাকিন আলী। দীর্ঘ এই সংগ্রামে তার পাশে ছিলেন স্ত্রী ছকিনা বেগম। সম্প্রতি সংবাদমাধ্যমে তার জীবনসংগ্রামের খবর প্রকাশিত হলে বিভিন্নজন এগিয়ে আসেন সহায়তা নিয়ে। এবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও পাশে দাঁড়াচ্ছেন এই সংগ্রামী বৃদ্ধের।

অনলাইন নিউজ পোর্টালে ‘গরু নেই, তাই ৩৫ বছর ধরে বুক দিয়ে ঘানি টানছেন মোস্তাকিন’ শিরোনামে প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। এরপর অনেকেই নগদ অর্থ, চাল-ডাল ও কাপড়সহ বিভিন্ন উপকরণ নিয়ে ছুটে যান মোস্তাকিনের বাড়িতে।

বুধবার (৮ অক্টোবর) দুপুরে জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুর গফুর সরকার জানান, তারেক রহমান সংবাদটি জানার পর দলের পক্ষ থেকে দ্রুত সহায়তার নির্দেশ দেন। তিনি বলেন, “সংবাদটি ভাইরাল হওয়ার পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে মোস্তাকিন আলীকে সহায়তা দিতে বলেন।” তার নির্দেশে বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও দলের অন্যান্য নেতারা কিশোরগঞ্জে গিয়ে মোস্তাকিনের হাতে দুটি অটোরিকশা ও নগদ অর্থ তুলে দেবেন।

বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য বিলকিস ইসলাম বলেন, “গরিব ও অসহায় মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। মোস্তাকিনের মতো পরিশ্রমী মানুষের পাশে দাঁড়াতে পেরে আমরা গর্বিত।”

এদিকে সংবাদ প্রকাশের পর নিজের জীবনে আসা পরিবর্তনে আবেগাপ্লুত মোস্তাকিন আলী বলেন, “জীবনে কখনো ভাবিনি এমনভাবে পরিবর্তন আসবে। যারা আমাকে সাহায্য করছেন, আল্লাহ যেন তাদের ভালো রাখেন।”

Related Posts

আওয়ামী লীগ

বাহাউদ্দিন নাছিমের ঘনিষ্ঠ কার্যক্রম নিষিদ্ধআ.লীগ নেতা মোস্তাফিজুর আটক, নাশকতায় অর্থায়নের অভিযোগ

November 24, 2026
বাংলাদেশ

বিমানের রিয়াদ ফ্লাইট ১৬ ডিসেম্বর পর্যন্ত স্থগিত

November 24, 2026
আওয়ামী লীগ

১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়ার খবর দেওয়া কে এই মোজাম্মেল আলী

November 24, 2026

সপ্তাহের সেরা

  • ব্যাংকের চোখে ‘পলাতক’ অবস্থায় বিসিএস ক্যাডারে যোগ দিলেন শেখ হাসিনার নাতনি

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

    0 shares
    Share 0 Tweet 0
  • বিএনপিতে ফেরার বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন রুমিন ফারহানা

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রতিশোধ ও বদলার নেশায় ৫৭ সেনা কর্মকর্তাকে হত্যা শেখ হাসিনার

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসছে ইসি

November 24, 2026

বাহাউদ্দিন নাছিমের ঘনিষ্ঠ কার্যক্রম নিষিদ্ধআ.লীগ নেতা মোস্তাফিজুর আটক, নাশকতায় অর্থায়নের অভিযোগ

November 24, 2026

বিমানের রিয়াদ ফ্লাইট ১৬ ডিসেম্বর পর্যন্ত স্থগিত

November 24, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version