সোমবার, আগস্ট ২৪, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

গাজীপুরে হাইওয়ে পুলিশের ওপর হামলা, আটক ২

অক্টোবর ১০, ২০২৫
A A
Share on FacebookShare on Twitter

গাজীপুরের শ্রীপুরে অবৈধভাবে পার্কিংয়ের দায়ে ইমাম পরিবহনের একটি যাত্রীবাহী বাসকে জরিমানা করায় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যায়—একদল যুবক হাইওয়ে পুলিশের দায়িত্বে থাকা কনস্টেবল আব্দুর রবকে ঘিরে ধরে একের পর এক ধাক্কা দিচ্ছে।

শুক্রবার (১০ অক্টোবর) সকালে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের জৈনা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে মাওনা হাইওয়ে থানার পুলিশ অভিযান চালিয়ে বাসের চালক ও সহকারীকে আটক করে।

মাওনা হাইওয়ে থানার ওসি আইয়ুব আলী জানান, ময়মনসিংহ থেকে ঢাকাগামী ইমাম পরিবহনের একটি বাস জৈনা বাজার এলাকায় অবৈধভাবে পার্কিং করে রাখলে দায়িত্বে থাকা কনস্টেবল আব্দুর রব যানটিকে জরিমানা করেন। এরপর জরিমানার বিল করায় চালক ও সহযোগী হঠাৎ হামলা চালায় ওই কনস্টেবলের ওপর।

ওসি আরও বলেন, “ঘটনার পর আমরা দ্রুত অভিযান চালিয়ে রাজেন্দ্রপুর এলাকা থেকে বাস, চালক ও সহকারীকে আটক করেছি। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

অন্যদিকে শ্রীপুর মডেল থানার ওসি মোহাম্মদ আব্দুল বারিক জানান, “এ ঘটনায় মাওনা হাইওয়ে পুলিশের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।”

প্রসঙ্গত, সম্প্রতি মহাসড়ক জুড়ে অবৈধ পার্কিং ও অনিয়মিত থামার কারণে একাধিক দুর্ঘটনা ঘটায় হাইওয়ে পুলিশ অভিযান জোরদার করেছে। এই প্রেক্ষাপটেই এ হামলার ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

সম্পর্কিত খবর

প্রধান সংবাদ

ডার্ক ওয়েবে ‘৬০ লাখ’ বাংলাদেশির সিভি বিক্রির বিজ্ঞাপন, এক কপির দাম ১০০০ ডলার!

আগস্ট ২৪, ২০২৬
বাংলাদেশ

সরকারের ১৮০ দিনের অব্যবস্থাপনায় জনভোগান্তি বেড়েছে: নাহিদ ইসলাম

আগস্ট ২৪, ২০২৬
বাংলাদেশ

দায়িত্ব বণ্টন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬

সপ্তাহের সেরা

  • রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে সূরা ফাতহের ১০ নম্বর আয়াত পড়া হল , অর্থ কী

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • শতাধিক যুদ্ধবিমানের চেয়ে একটি পারমাণবিক বোমা অনেক বেশি কার্যকর: ইরান

    0 shares
    Share 0 Tweet 0
  • শেখ হাসিনা দেশে ফিরে থাকবেন যমুনায়, সব মামলা প্রত্যাহারসহ মধ্যবর্তী নির্বাচনের দাবি ভারতের!

    0 shares
    Share 0 Tweet 0
  • মন্ত্রিসভা পুনর্গঠন: শনিবারের মধ্যে ৩ মন্ত্রণালয়ে হচ্ছে রদবদল, নতুন করে আসতে পারেন যারা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ডার্ক ওয়েবে ‘৬০ লাখ’ বাংলাদেশির সিভি বিক্রির বিজ্ঞাপন, এক কপির দাম ১০০০ ডলার!

আগস্ট ২৪, ২০২৬

ইরানকে মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দেওয়ার আমন্ত্রণ

আগস্ট ২৪, ২০২৬

গণপতি পরিবারে হত্যাকাণ্ড, ঘটনাস্থল পরিদর্শন করলেন জামায়াত এমপি

আগস্ট ২৪, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version