বাংলাদেশের খ্যাতনামা আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম তুরস্কে পৌঁছেছেন। স্থানীয় সময় শুক্রবার দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে তিনি ইস্তাম্বুলে অবতরণ করেন।
সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বার্তায় জানায়, ইসরাইল থেকে তুর্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটে ফেরার পর ইস্তাম্বুলে বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান তাকে স্বাগত জানান।
এর আগে শহিদুল আলমের মুক্তি নিশ্চিত করা এবং ইসরাইল থেকে তার প্রত্যাবর্তনে সহায়তার জন্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে ধন্যবাদ জানান।







