মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি বিএনপি

সিলেটে বিএনপির দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ

- তুর্জ খান
অক্টোবর ১০, ২০২৫
A A
Share on FacebookShare on Twitter

সিলেটের বিশ্বনাথে বিএনপির অভ্যন্তরীণ প্রভাব বিস্তারকে কেন্দ্র করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও নিখোঁজ এম ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদী (লুনা) এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত ৯টার পর থেকে পৌর সদরের বাসিয়া ব্রিজ এলাকায় টানা দুই ঘণ্টা ধরে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা চলে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নে হুমায়ুন কবিরের একটি নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশকে ঘিরে বুধবার থেকেই ইলিয়াসপন্থীদের মধ্যে ক্ষোভ দানা বাঁধে। সমাবেশ শেষে রাত সাড়ে ৯টার দিকে হুমায়ুন কবিরের সমর্থকরা পৌর সদরে মিছিল বের করলে বাসিয়া ব্রিজ এলাকায় দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয় এবং তা দ্রুত সংঘর্ষে রূপ নেয়।

রাত সাড়ে ১০টা পর্যন্ত উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ চলতে থাকে। এতে স্থানীয় বাজারের দোকানপাট বন্ধ হয়ে যায় এবং যান চলাচল বন্ধ হয়ে পড়ে। পরে রাত পৌনে ১১টার দিকে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন, তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, “পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে এলাকা শান্ত রয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।”

উল্লেখ্য, আসন্ন নির্বাচনে সিলেট-২ আসনে দলীয় মনোনয়ন পেতে লুনা ও হুমায়ুন কবির—দুজনই সক্রিয় ভূমিকা পালন করছেন। সম্প্রতি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক অনুষ্ঠানে হুমায়ুন কবিরকে ওই আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে ইঙ্গিত দিলে ইলিয়াসপন্থী নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবারের এই সংঘর্ষ ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন।

সম্পর্কিত খবর

বিএনপি

খালেদা জিয়াকে কারাগারে বিষপ্রয়োগে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়

এপ্রিল ২১, ২০২৬
বাংলাদেশ

আ.লীগ নেত্রীর মেয়ে পেলেন বিএনপির মনোনয়ন

এপ্রিল ২০, ২০২৬
বাংলাদেশ

আদালতের রায় অমান্য করে অধ্যক্ষকে টেনে-হিঁচড়ে বের করলেন বিএনপি নেতারা

এপ্রিল ২০, ২০২৬

সপ্তাহের সেরা

  • ঐতিহাসিক বড়াইবাড়ি দিবস আজ: বিএসএফ-এর দম্ভ চূর্ণ করার ২৫ বছর

    0 shares
    Share 0 Tweet 0
  • গাজীপুরে ‘অপহৃত’ সেই ইমামের মেয়েকে উদ্ধার

    0 shares
    Share 0 Tweet 0
  • এনসিপি থেকে ফারহার পদত্যাগ

    0 shares
    Share 0 Tweet 0
  • সংরক্ষিত ৩৫ আসনের প্রার্থী তালিকা প্রকাশ বিএনপির

    0 shares
    Share 0 Tweet 0
  • আলোচনায় থেকেও বিএনপির মনোনয়ন পেলেন না যারা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

চুক্তি সই না হলে ফের ইরানে হামলার হুমকি ট্রাম্পের

এপ্রিল ২১, ২০২৬

খালেদা জিয়াকে কারাগারে বিষপ্রয়োগে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়

এপ্রিল ২১, ২০২৬

রাজধানীসহ দেশের কয়েক স্থানে ভূমিকম্প অনুভূত

এপ্রিল ২১, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version