বুধবার, মে ৬, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বাংলাদেশ

ওয়ারেন্টভুক্ত ২৫ সেনা কর্মকর্তার মধ্যে কারা পলাতক এবং কারা বর্তমানে হেফাজতে আছেন

তুহিন সিরাজী - তুহিন সিরাজী
অক্টোবর ১২, ২০২৫
A A
২৩ সেনা কর্মকর্তার নামে গ্রেপ্তারি পরোয়ানা, তালিকায় রয়েছেন বর্তমান ও সাবেক কর্মকর্তাও
Share on FacebookShare on Twitter

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক গুম, খুন ও গণহত্যার তিনটি মামলায় এখন পর্যন্ত ২৫ জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এর মধ্যে লেফটেন্যান্ট জেনারেল ও মেজর জেনারেল পদমর্যাদার ৯ জন কর্মকর্তা রয়েছেন।

ওই ৯ জনের মধ্যে দুইজন কর্মরত মেজর জেনারেল আছেন—মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন বর্তমানে সেনা হেফাজতে আছেন, আর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রাক্তন মিলিটারি সেক্রেটারি মেজর জেনারেল কবীর আহাম্মদ পালিয়ে গেছেন। বাকি অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল ও মেজর জেনারেলরা সবাই পলাতক।

পলাতকদের মধ্যে রয়েছেন শেখ হাসিনার প্রতিরক্ষা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, ডিজিএফআইয়ের সাবেক পাঁচ মহাপরিচালক লে. জেনারেল (অব.) মো. আকবর হোসেন, লে. জেনারেল (অব.) মো. সাইফুল আলম, লে. জেনারেল (অব.) আহমেদ তাবরেজ শামস, মেজর জেনারেল (অব.) সাইফুল আবেদীন ও মেজর জেনারেল (অব.) হামিদুল হক। এছাড়া ডিজিএফআইয়ের সাবেক পরিচালক মেজর জেনারেল (অব.) মোহাম্মদ তৌহিদুল ইসলামও এখনও পলাতক আছেন। খবর অনুযায়ী, লে. জেনারেল (অব.) আকবর বর্তমানে ভারতে অবস্থান করছেন, তবে বাকি জেনারেলদের অবস্থান অজানা।

গুম ও খুনের দুটি মামলায় ৮ অক্টোবর ট্রাইব্যুনাল মোট ৩০ জনের বিরুদ্ধে পরোয়ানা জারি করে—এর মধ্যে এক মামলায় ১৭ জন ও অন্যটিতে ১৩ জন। শেখ হাসিনা ও তারিক সিদ্দিক উভয় মামলায় সাধারণ আসামি হওয়ায় মোট আসামির সংখ্যা দাঁড়ায় ২৮ জন, যার মধ্যে সেনা কর্মকর্তাই ২৩ জন।

আরওপড়ুন

ডিএমপির আলোচিত ডিসি মাসুদ আলমকে চট্টগ্রামে বদলি

তারেক রহমান এরশাদের মতো রাষ্ট্র পরিচালনা করতে চাচ্ছেন: আসিফ মাহমুদ

একই দিনে জুলাই গণহত্যা-সংক্রান্ত আরও এক মামলায় রামপুরায় ২৮ জনকে হত্যার অভিযোগে চারজনের বিরুদ্ধে পরোয়ানা জারি হয়। এর মধ্যে দুজন সেনা কর্মকর্তা—লে. কর্নেল রিদওয়ান ও লে. কর্নেল মুন, যারা বর্তমানে বিজিবিতে কর্মরত; অপর দুই আসামি পুলিশ সদস্য।

শনিবার সেনাসদরের এক ব্রিফিংয়ে সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান জানান, ওয়ারেন্টভুক্ত ২৫ সেনা কর্মকর্তার মধ্যে ৯ জন অবসরপ্রাপ্ত, ১৫ জন কর্মরত এবং একজন এলপিআর-এ আছেন। কর্মরত ও এলপিআরভুক্তদের মধ্যে কেবল মেজর জেনারেল কবীর আহাম্মদ পালিয়ে গেছেন; বাকিরা সবাই সেনা হেফাজতে আছেন।

যে ১৫ জন সেনা কর্মকর্তা বর্তমানে হেফাজতে আছেন বলে নিশ্চিত হওয়া গেছে, তারা হলেন—
১. মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন
২. ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান সিদ্দিকী
৩. ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজাহার সিদ্দিকী
৪. ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম
৫. ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সারোয়ার
৬. কর্নেল কে. এম. আজাদ
৭. ব্রিগেডিয়ার জেনারেল মো. কামরুল হাসান
৮. ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহাবুব আলম
৯. কর্নেল আনোয়ার লতিফ খান
১০. কর্নেল আব্দুল্লাহ আল মোমেন
১১. লে. কর্নেল মো. সারওয়ার বিন কাশেম
১২. লে. কর্নেল মো. মশিউর রহমান জুয়েল
১৩. লে. কর্নেল সাইফুল ইসলাম সুমন
১৪. লে. কর্নেল রিদওয়ান
১৫. লে. কর্নেল মুন।

এই তালিকা ট্রাইব্যুনালের পরোয়ানার কপি ও সেনাসদরের ব্রিফিং বিশ্লেষণ করে প্রস্তুত করা হয়েছে।

সম্পর্কিত খবর

ডিএমপির আলোচিত ডিসি মাসুদ আলমকে চট্টগ্রামে বদলি
বাংলাদেশ

ডিএমপির আলোচিত ডিসি মাসুদ আলমকে চট্টগ্রামে বদলি

মে ৫, ২০২৬
তারেক রহমান এরশাদের মতো রাষ্ট্র পরিচালনা করতে চাচ্ছেন: আসিফ মাহমুদ
এনসিপি

তারেক রহমান এরশাদের মতো রাষ্ট্র পরিচালনা করতে চাচ্ছেন: আসিফ মাহমুদ

মে ৫, ২০২৬
বছরের শেষ দিকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে
বাংলাদেশ

বছরের শেষ দিকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে

মে ৫, ২০২৬

সপ্তাহের সেরা

  • কোন কোন মুসলিম প্রার্থী জিতল পশ্চিমবঙ্গে?

    কোন কোন মুসলিম প্রার্থী জিতল পশ্চিমবঙ্গে?

    0 shares
    Share 0 Tweet 0
  • পুরুষ হরমোন টেস্টোস্টেরন কমে গেলে যেসব সমস্যা হতে পারে

    0 shares
    Share 0 Tweet 0
  • এপস্টেইন দ্বীপের রহস্যময় ‘মসজিদ’: পবিত্র কাবার গিলাফ ও কিসওয়া চুরির তথ্য ফাঁস

    0 shares
    Share 0 Tweet 0
  • পদত্যাগ না করার ঘোষণা মমতার

    0 shares
    Share 0 Tweet 0
  • মৃত্যুর খবর পাওয়ার পর তড়িঘড়ি রুমে গেলেন সুদীপ; কাগজ সরানোর অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ডিএমপির আলোচিত ডিসি মাসুদ আলমকে চট্টগ্রামে বদলি

ডিএমপির আলোচিত ডিসি মাসুদ আলমকে চট্টগ্রামে বদলি

মে ৫, ২০২৬
এনসিপিতে যোগ দিলেন জামায়াতের সাবেক আমিরের ছেলে নাদিমুর

এনসিপিতে যোগ দিলেন জামায়াতের সাবেক আমিরের ছেলে নাদিমুর

মে ৫, ২০২৬
তারেক রহমান এরশাদের মতো রাষ্ট্র পরিচালনা করতে চাচ্ছেন: আসিফ মাহমুদ

তারেক রহমান এরশাদের মতো রাষ্ট্র পরিচালনা করতে চাচ্ছেন: আসিফ মাহমুদ

মে ৫, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০