রবিবার, জুন ২৮, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম আন্তর্জাতিক

গাজা শান্তি সম্মেলনে অংশ নিতে মিশরে যাচ্ছেন ট্রাম্প

অক্টোবর ১২, ২০২৫
A A
ট্রাম্পের ঘোষণা: চীনা পণ্যের ওপর ১০০% শুল্ক আরোপ
Share on FacebookShare on Twitter

গাজা যুদ্ধ বন্ধে শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনা করতে আগামী সোমবার মিশরে আয়োজিত একটি আন্তর্জাতিক শীর্ষ সম্মেলনে যোগ দেবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার মিশরের প্রেসিডেন্টের কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, এই সম্মেলনে ২০টিরও বেশি দেশের নেতারা অংশ নেবেন। খবর আল জাজিরার।

বিবৃতিতে বলা হয়েছে, সম্মেলনের মূল লক্ষ্য হবে গাজা উপত্যকায় যুদ্ধের অবসান, মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার প্রচেষ্টা জোরদার করা এবং আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতার নতুন অধ্যায় শুরু করা।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ইতোমধ্যে সম্মেলনে যোগদানের ঘোষণা দিয়েছেন।

তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বা হামাসের কোনো প্রতিনিধি সেখানে উপস্থিত থাকবেন কিনা, তা এখনো স্পষ্ট নয়।

এই সম্মেলনের ঘোষণা এমন এক সময়ে এসেছে, যখন হাজার হাজার ফিলিস্তিনি গাজার উপকূলীয় এলাকা ধরে উত্তর দিকে পায়ে হেঁটে বা গাড়িতে করে নিজেদের বিধ্বস্ত বাড়িঘরে ফিরছেন—যদিও সেসব ঘরবাড়ি আদৌ টিকে আছে কিনা, তা তাদের জানা নেই।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজা যুদ্ধ থামাতে সম্পাদিত চুক্তির প্রথম ধাপের অংশ হিসেবে ইসরায়েলি বাহিনী আংশিকভাবে পিছু হটেছে। দুই বছরের এই যুদ্ধে ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ৬৭ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, আর দুর্ভিক্ষপীড়িত গাজা উপত্যকার বেশিরভাগ অঞ্চল পরিণত হয়েছে ধ্বংসস্তূপে।

সম্পর্কিত খবর

আওয়ামী লীগ

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আওয়ামী লীগের পলাতক সাবেক এমপি

জুন ২৭, ২০২৬
আন্তর্জাতিক

ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল বুরকিনা ফাসো

জুন ২৭, ২০২৬
আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণ দেখাতে চাইছে ইরান ও যুক্তরাষ্ট্র: বিশ্লেষক

জুন ২৭, ২০২৬

সপ্তাহের সেরা

  • আ. লীগের কেন্দ্রীয় কার্যালয় নির্মাণ করতে পাকিস্তানি নাগরিকের জমি ও সড়ক দখল!

    0 shares
    Share 0 Tweet 0
  • সামান্তা শারমীনকে ঘিরে সামাজিক মাধ্যমে বিতর্ক, উঠছে নানা প্রশ্ন

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ডিআইজি বিপ্লব তালুকদার বরখাস্ত

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি থেকে পিয়ন, সবার কাছে বিরোধীদলীয় নেতার ‘১০ কেজির সারপ্রাইজ’

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

‘দাম্পত্য পরামর্শক’ চিকিৎসক দম্পতি সুষমা-কুশালের বিচ্ছেদ, নেপথ্যে কী?

জুন ২৮, ২০২৬

জয়পুরহাটে প্রধান শিক্ষককে জুতাপেটা, বিএনপি নেতাকে শোকজ

জুন ২৮, ২০২৬

গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর

জুন ২৮, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version