Wednesday, October 21, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home রাজনীতি অন্যান্য

গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করতে হবে: মানববন্ধনে আহমদ আবদুল কাদের

October 14, 2025
A A

জুলাই সনদকে আইনি ও সাংবিধানিক স্বীকৃতি দিতে স্বাক্ষরের দেড় মাসের মধ্যেই গণভোট আয়োজনের দাবি জানিয়েছেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

মঙ্গলবার রাজধানীর পল্টন মোড়ে খেলাফত মজলিস ঢাকা মহানগরী আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “জনগণের রায়ের মাধ্যমেই রাষ্ট্রের সর্বোচ্চ অভিমত প্রকাশ পায়। এই রায়ের ঊর্ধ্বে কোনো দলিল হতে পারে না। তাই জুলাই সনদ সইয়ের পর দেড় মাসের মধ্যে গণভোটের মাধ্যমে জনগণের অনুমোদন এনে জুলাই সনদের সাংবিধানিক ভিত্তি দিতে হবে।”

তিনি বলেন, “আমরা চাই, গণভোটের মাধ্যমে এই প্রক্রিয়া শুরু হোক। যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, তাদের প্রতিহত করে সুষ্ঠু নির্বাচনি পরিবেশ নিশ্চিত করতে হবে। কোনো ধরনের শিথিলতা বা ছাড় দেওয়া যাবে না। আগামী ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত করতে হবে, তবে সেই সঙ্গে প্রতিটি ভোটার যেন ভয়মুক্তভাবে ভোট দিতে পারে এবং প্রার্থীরা নির্বিঘ্নে প্রচার চালাতে পারে—এই নিশ্চয়তা রাষ্ট্রকেই দিতে হবে।”

আরওপড়ুন

ধর্মকে ব্যবহার করে বিভেদ সৃষ্টিকারীরা দেশ ও জাতির শত্রু: মঞ্জু

গণহত্যার মামলায় দণ্ডিত হাসানুল হক ইনুকে কারাগারে প্রথম শ্রেণির ডিভিশন দেওয়ার নির্দেশ

বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ড. কাদের বলেন, “এখনও অনেক জায়গায় জোরজবরদস্তি চলছে। এই অবস্থায় নির্বাচন হলে জাতি তা মেনে নেবে না।”

ধর্মীয় শিক্ষার সংকট প্রসঙ্গ তুলে তিনি বলেন, “দেশের ৯২ শতাংশ মানুষ মুসলমান, অথচ বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষার শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে না। গানের শিক্ষক নিয়োগে প্রজ্ঞাপন জারি হলেও ধর্মীয় শিক্ষকের ক্ষেত্রে তা করা হয়নি, যা জাতির জন্য লজ্জার বিষয়। অবিলম্বে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে।”

তিনি আরও বলেন, “জাতি আর কোনোভাবেই পুরোনো ফ্যাসিবাদী রাজনীতি চায় না। আমাদের সংগ্রাম হলো গণতন্ত্র ও ন্যায়ের পক্ষে।”

মানববন্ধনে সভাপতিত্ব করেন খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তর সভাপতি অধ্যাপক মাওলানা সাইফুদ্দিন আহমেদ খন্দকার।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, যুগ্ম মহাসচিব অধ্যাপক আব্দুল জলিল ও ড. মুস্তাফিজুর রহমান ফয়সাল প্রমুখ।

Related Posts

ধর্মকে ব্যবহার করে বিভেদ সৃষ্টিকারীরা দেশ ও জাতির শত্রু: মঞ্জু
অন্যান্য

ধর্মকে ব্যবহার করে বিভেদ সৃষ্টিকারীরা দেশ ও জাতির শত্রু: মঞ্জু

October 20, 2026
গণহত্যার মামলায় দণ্ডিত হাসানুল হক ইনুকে কারাগারে প্রথম শ্রেণির ডিভিশন দেওয়ার নির্দেশ
অন্যান্য

গণহত্যার মামলায় দণ্ডিত হাসানুল হক ইনুকে কারাগারে প্রথম শ্রেণির ডিভিশন দেওয়ার নির্দেশ

October 20, 2026
বিএনপি রাষ্ট্র সংস্কার নয়, আধিপত্যবাদের সঙ্গে আপস করে দেশ চালাতে চায়: মামুনুল হক
অন্যান্য

বিএনপি রাষ্ট্র সংস্কার নয়, আধিপত্যবাদের সঙ্গে আপস করে দেশ চালাতে চায়: মামুনুল হক

October 19, 2026

সপ্তাহের সেরা

  • নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • ২৫ লাখ টাকার বাণিজ্য ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সচিবালয়ে রাত কাটানোর নাটক

    0 shares
    Share 0 Tweet 0
  • হানিট্র্যাপে ফেলেছিলেন মেজর জেনারেলসহ ৮ কর্মকর্তাকে: কে এই গুলশান আরা?

    0 shares
    Share 0 Tweet 0
  • ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমিনকে শোকজ

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ

রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ

October 21, 2026
স্বজনদের বুকফাটা হাহাকার: পরিবারের অজান্তেই সৌদিতে নজরুলের গোপন মৃত্যুদণ্ড কার্যকর!

সৌদিতে মৃত্যুদন্ড কার্যকর হওয়া দুজন আটক হয়েছিলেন ভিন্ন অপরাধে

October 21, 2026
জুলাইয়ের সঙ্গে যারা বেইমানি করবে তাদেরকে ছাড় দেয়া হবে না

ডিআইজির বাড়িতে মাদকের আসর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রমাণ: জামায়াত আমির

October 21, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০