শুক্রবার, জুলাই ২৪, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম রাজনীতি এনসিপি

জুলাই সনদ যেন প্রতারণার বস্তুতে পরিণত না হয়: আখতার

অক্টোবর ২৫, ২০২৫
A A
Share on FacebookShare on Twitter

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, জুলাই সনদ যেন কোনো দলের চাপে পড়ে প্রতারণার বস্তু না হয়, সে বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনকে তাগিদ দেওয়া হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) দুপুরে জাতীয় সংসদ ভবনের এলডি হলে ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

আখতার হোসেন বলেন, কমিশন জানিয়েছে তারা জুলাই সনদ বাস্তবায়নের একটি আদেশ প্রস্তুত করছে, যেটিকে এনসিপি ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখছে। তবে তিনি জানান, এখনো পর্যন্ত সেই আদেশের টেক্সট বা কনটেন্ট তাদের সামনে উপস্থাপন করা হয়নি, যা দলটির মধ্যে অনিশ্চয়তা তৈরি করেছে।

তিনি বলেন, “আমরা কমিশনকে অনুরোধ করেছি যেন জুলাই ঘোষণাপত্রের মতো একপাক্ষিক দলীয় কোনো ড্রাফট না হয়। জুলাই সনদ যেন কোনোভাবে প্রতারণার বস্তু বা কাগুজে দলিলে পরিণত না হয়, সে বিষয়ে আমরা সতর্কতা জানিয়েছি।”

আখতার হোসেন আরও বলেন, “আমরা চাই, কমিশন তাদের প্রস্তুতকৃত ড্রাফট আমাদের সঙ্গে শেয়ার করুক। আমরা নিশ্চিত হয়ে তারপর জুলাই সনদে স্বাক্ষরের দিকে এগোবো। জাতীয় নাগরিক পার্টি শুরু থেকেই এই ঐকমত্য প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করছে।”

তিনি জানান, এনসিপি শাপলা প্রতীকেই নির্বাচন করতে চায় এবং এখনো পর্যন্ত কোনো দলের সঙ্গে জোট নিয়ে আলোচনা হয়নি, যদিও আলোচনার ভিত্তিতে জোট গঠনের সম্ভাবনা উড়িয়ে দেননি।

বৈঠকে এনসিপি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সদস্য সচিব আখতার হোসেন। দলের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, খালেদ সাইফুল্লাহ, জাবেদ রাসিন ও যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা।

আরওপড়ুন

বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের মামলায় গ্রেপ্তার এনসিপি নেতা দল থেকে বহিষ্কার

বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

অন্যদিকে, জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজসহ অন্যান্য সদস্যরা।

আখতার হোসেন বলেন, “আমরা লক্ষ্য করেছি, কিছু রাজনৈতিক দল জুলাই সনদ বাস্তবায়নের পরিবর্তে তা ভেস্তে দেওয়ার সুযোগ খুঁজছে। আবার কেউ কেউ স্বাক্ষর মুছে দেওয়ার পাঁয়তারা করছে। এনসিপি মনে করে, জুলাই সনদের পূর্ণ বাস্তবায়নই বর্তমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণের একমাত্র পথ।”

সম্পর্কিত খবর

বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার
এনসিপি

বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের মামলায় গ্রেপ্তার এনসিপি নেতা দল থেকে বহিষ্কার

জুলাই ২৪, ২০২৬
বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার
এনসিপি

বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

জুলাই ২৩, ২০২৬
এনসিপির শীর্ষ নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক
এনসিপি

এনসিপির শীর্ষ নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

জুলাই ২২, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • শেখ হাসিনা নিজেই ভারতে আশ্রয় চেয়েছিলেন: জয়শঙ্করের সেই পার্লামেন্ট বক্তব্য নিয়ে নতুন বিতর্ক

    0 shares
    Share 0 Tweet 0
  • হোটেল রুমে গোপন ক্যামেরা আছে কিনা ২ মিনিটেই পরীক্ষা করুন

    0 shares
    Share 0 Tweet 0
  • জামায়াত এমপির ভিডিওটি মগবাজারের, ব্ল্যাকমেইলের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জুলাই ২৪, ২০২৬
মোহাম্মদপুরে পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত

মোহাম্মদপুরে পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত

জুলাই ২৪, ২০২৬
‘অদৃশ্য’ শিক্ষার্থী দেখিয়ে উদ্বৃত্ত খাবার আত্মসাৎ

‘অদৃশ্য’ শিক্ষার্থী দেখিয়ে উদ্বৃত্ত খাবার আত্মসাৎ

জুলাই ২৪, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০