Friday, September 18, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home রাজনীতি এনসিপি

আটক থাকাবস্থায় নিপীড়নের শিকার হয়ে মৃত্যুশয্যায় গাজী সালাউদ্দিন তানভীর

তারেক রহমানকে নিয়ে কটূক্তির পর আটক

September 18, 2026
A A
আটক থাকাবস্থায় নিপীড়নের শিকার হয়ে মৃত্যুশয্যায় গাজী সালাউদ্দিন তানভীর

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার হয়ে পুলিশ হেফাজতে থাকা অবস্থায় চরম শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক কেন্দ্রীয় যুগ্ম সদস্য-সচিব গাজী সালাউদ্দিন তানভীর। রিমান্ড ও কারাবাসকালে শারীরিক নিপীড়নের ফলে তাঁর অবস্থা বর্তমানে আশঙ্কাজনক এবং তিনি মৃত্যুশয্যায় রয়েছেন বলে জানা গেছে।

হাইকোর্ট থেকে এক বছরের জামিন পাওয়ার পর গত মঙ্গলবার সন্ধ্যায় তাঁকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। কারাগার থেকে বের করার পরপরই শারীরিক পরিস্থিতির মারাত্মক অবনতি হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য আশঙ্কাজনক অবস্থায় রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরওপড়ুন

বিরোধীদলীয় নেতার সাথে ডাকসু নেতৃবৃন্দের সাক্ষাৎ

তারেক রহমান শিশু হাফেজদের হাতে তুলে দিলেন ধর্মকে মিথ হিসেবে উপস্থাপন করা বই ‘নেক্সাস’

এর আগে গত ৫ আগস্ট ভোরে ঢাকার মিরপুরের মণিপুরীপাড়া থেকে বগুড়া ডিবি পুলিশের একটি দল তাঁকে গ্রেপ্তার করে। স্থানীয় এক রাজনৈতিক নেতার দায়ের করা সাইবার নিরাপত্তা আইনের মামলায় রিমান্ডে নেওয়ার পর থেকেই তাঁর ওপর অমানবিক নির্যাতন চালানো হয় বলে অভিযোগ ওঠে। চিকিৎসকদের তথ্যানুযায়ী, হেফাজতে থাকা অবস্থায় অতিরিক্ত শারীরিক নিপীড়নে গত ১৫ আগস্ট তিনি স্ট্রোক করেন এবং তাঁর শরীরের নিম্নাংশ অবশ হয়ে পড়ে।

অসহনীয় নির্যাতন ও সুচিকিৎসার অভাবে প্রাণনাশের ঝুঁকি তৈরি হওয়ায় তানভীরের আইনজীবীরা তড়িঘড়ি করে সুপ্রিম কোর্টে আবেদন জানান। পরবর্তীতে শারীরিক অবস্থার চরম অবনতির বিষয়টি আদালত আমলে নিয়ে জামিন মঞ্জুর করেন। বর্তমানে চিকিৎসাধীন থাকলেও তানভীরের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে নিশ্চিত করেছেন তাঁর আইনজীবী।

Related Posts

বিরোধীদলীয় নেতার সাথে ডাকসু নেতৃবৃন্দের সাক্ষাৎ
জামায়াত

বিরোধীদলীয় নেতার সাথে ডাকসু নেতৃবৃন্দের সাক্ষাৎ

September 18, 2026
তারেক রহমান শিশু হাফেজদের হাতে তুলে দিলেন ধর্মকে মিথ হিসেবে উপস্থাপন করা বই ‘নেক্সাস’
প্রধান সংবাদ

তারেক রহমান শিশু হাফেজদের হাতে তুলে দিলেন ধর্মকে মিথ হিসেবে উপস্থাপন করা বই ‘নেক্সাস’

September 18, 2026
পেজেশকিয়ান ও কয়েকজন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তাকে ভিসা দিলো যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক

পেজেশকিয়ান ও কয়েকজন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তাকে ভিসা দিলো যুক্তরাষ্ট্র

September 18, 2026

সপ্তাহের সেরা

Plugin Install : Popular Post Widget need JNews - View Counter to be installed

সর্বশেষ খবর

স্কুলের জমি লিজের ৩ লাখ ৭০ হাজার টাকা বিএনপির দুই নেতার পকেটে!

স্কুলের জমি লিজের ৩ লাখ ৭০ হাজার টাকা বিএনপির দুই নেতার পকেটে!

September 18, 2026
বিরোধীদলীয় নেতার সাথে ডাকসু নেতৃবৃন্দের সাক্ষাৎ

বিরোধীদলীয় নেতার সাথে ডাকসু নেতৃবৃন্দের সাক্ষাৎ

September 18, 2026
সবজিতে কিছুটা স্বস্তি, অস্থির নিত্যপণ্যের বাজারে দিশাহারা ক্রেতা

সবজিতে কিছুটা স্বস্তি, অস্থির নিত্যপণ্যের বাজারে দিশাহারা ক্রেতা

September 18, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০