বুধবার, জুলাই ২৯, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বাংলাদেশ

সিলেট মহানগর বিএনপির সভাপতি পদ নিয়ে দুই নেতার ‘টানাটানি’

ডিসেম্বর ২, ২০২৫
A A
Share on FacebookShare on Twitter

সিলেট মহানগর বিএনপির সভাপতি পদ নিয়ে দ্বন্দ্ব চূড়ান্ত আকার ধারণ করেছে। দুজন নেতা দাবি করছেন, তিনিই মহানগর বিএনপির প্রকৃত সভাপতি। এতে দলীয় কর্মীদের মাঝে বিভ্রান্তি তৈরি হয়েছে এবং সাম্প্রতিক কয়েকটি কর্মসূচিতে মুখোমুখি অবস্থান দেখা গেছে।

২০২৩ সালের ১০ মার্চ সম্মেলনে নাছিম হোসেইন সভাপতি নির্বাচিত হন। কিন্তু ২০২৪ সালের জুলাই–আগস্টের আন্দোলনের সময় তিনি বিদেশে থাকায় গত ১ আগস্ট কেন্দ্রীয় সিদ্ধান্তে মিফতাহ্ সিদ্দিকীকে ভারপ্রাপ্ত সভাপতি করা হয়। এরপর গত বছরের ৪ নভেম্বর পূর্ণাঙ্গ কমিটি গঠিত হলে রেজাউল হাসান কয়েস লোদীকে ভারপ্রাপ্ত সভাপতি করা হয়, যেখানে নাছিমের নাম রাখা হয়নি।

গত ২৬ নভেম্বর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নাছিম হোসেইনের স্থগিতাদেশ প্রত্যাহারের কথা উল্লেখ থাকলেও পরদিন আরেকটি বিজ্ঞপ্তিতে বলা হয়, ভুলবশত প্রথম বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। এতে তৃণমূল আরও বিভ্রান্ত হয়ে পড়ে। নাছিম হোসেইন দাবি করেন, তাঁর পদ কখনো স্থগিত ছিল না এবং তিনি নির্বাচিত সভাপতি হিসেবেই দায়িত্বে আছেন। অপরদিকে রেজাউল হাসান কয়েস লোদীর অনুসারীদের দাবি, নাছিমের পদ নেই এবং তিনি মিথ্যাচার করছেন।

আরওপড়ুন

হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার নিন্দা জানাল ছাত্রশিবির

হবিগঞ্জে হামলার প্রতিবাদে আজ দেশব্যাপী এনসিপির বিক্ষোভ, হবিগঞ্জে পৃথক কর্মসূচি

এ অবস্থার মধ্যে আজ বিকেলে খালেদা জিয়ার সুস্থতা কামনায় এতিমদের মধ্যে খাবার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত হলে নাছিম হোসেইন রেজাউল অনুসারীদের তোপের মুখে পড়েন। ব্যানারে নাছিমের নাম সভাপতি হিসেবে লেখা দেখে তারা প্রতিবাদ জানান। পরে নাছিমের নাম বাদ দিয়েই কর্মসূচি সম্পন্ন হয়।

নাছিম হোসেইন অভিযোগ করেন, ব্যক্তিগত উদ্যোগে আয়োজিত মানবিক কর্মসূচিতে বাধা দেওয়া হয়েছে। তবে রেজাউল হাসান কয়েস লোদী বলেন, কর্মসূচি সুষ্ঠুভাবে হয়েছে এবং তিনি কোনো ঝামেলা দেখেননি।

কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকীর অবস্থান জানা না গেলেও কেন্দ্রের একটি সূত্র জানিয়েছে, নাছিম হোসেইন বর্তমানে মহানগর বিএনপির কোনো পদে নেই এবং রেজাউল হাসান কয়েস লোদীই ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্বে আছেন।

সম্পর্কিত খবর

নিজেদের কলঙ্ক ঢাকতে শিবিরকে জড়িয়ে নোংরামি করছে ছাত্রদল
বাংলাদেশ

হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার নিন্দা জানাল ছাত্রশিবির

জুলাই ২৯, ২০২৬
নতুন রাজনৈতিক সমীকরণ: এনসিপিসহ চার দল মিলে সম্ভাব্য জোটের ইঙ্গিত
এনসিপি

হবিগঞ্জে হামলার প্রতিবাদে আজ দেশব্যাপী এনসিপির বিক্ষোভ, হবিগঞ্জে পৃথক কর্মসূচি

জুলাই ২৯, ২০২৬
দেখতে চাই কত রক্ত ঝরাতে পারেন: প্রধানমন্ত্রীকে সারজিস
এনসিপি

দেখতে চাই কত রক্ত ঝরাতে পারেন: প্রধানমন্ত্রীকে সারজিস

জুলাই ২৯, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে

    0 shares
    Share 0 Tweet 0
  • একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • তিন বোন একসঙ্গে বিয়ে করলেন এক যুবককে

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ককরোচকে ফান্ড দিচ্ছে জামায়াত’ সাংবাদিকের প্রশ্নে যা বললেন জয়সোয়াল

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

নিষিদ্ধ ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখাবেন না, সাংবাদিকদের উদ্দেশে রাকসু ভিপি

নিষিদ্ধ ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখাবেন না, সাংবাদিকদের উদ্দেশে রাকসু ভিপি

জুলাই ২৯, ২০২৬
পরীক্ষা সংস্কার কমিটিতে ‘গোমূত্র বিশেষজ্ঞ’ কেন, প্রশ্ন প্রিয়াংকা গান্ধীর

পরীক্ষা সংস্কার কমিটিতে ‘গোমূত্র বিশেষজ্ঞ’ কেন, প্রশ্ন প্রিয়াংকা গান্ধীর

জুলাই ২৯, ২০২৬
ঢাবি শিক্ষার্থীকে উদ্ধারে গিয়ে তৃতীয় লিঙ্গদের হেনস্তার শিকার এ বি জুবায়ের

ঢাবি শিক্ষার্থীকে উদ্ধারে গিয়ে তৃতীয় লিঙ্গদের হেনস্তার শিকার এ বি জুবায়ের

জুলাই ২৯, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০