বুধবার, জুন ২৪, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম আন্তর্জাতিক

ট্রাম্প ক্ষমতাচ্যুত হবেন, হুঁশিয়ারি খামেনির

জানুয়ারি ৯, ২০২৬
A A
ট্রাম্প ক্ষমতাচ্যুত হবেন, হুঁশিয়ারি খামেনির
Share on FacebookShare on Twitter

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একদিন ক্ষমতাচ্যুত হতেই হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। শুক্রবার রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক ভাষণে তিনি এ মন্তব্য করেন।

ভাষণে খামেনি ইরানকে অস্থিতিশীল করার পেছনে বিদেশি মদদপুষ্ট শক্তির ভূমিকার অভিযোগ তোলেন। তিনি বলেন, ‘ট্রাম্পের জানা উচিত, রেজা শাহ ও মোহাম্মদ রেজা শাহসহ বিশ্বের বহু স্বৈরশাসক ক্ষমতার চূড়ায় পৌঁছেই পতনের মুখে পড়েছে। তাকেও একদিন একই পরিণতি বরণ করতে হবে।’

ইরান কোনো চাপ বা অস্থিরতার মুখে পিছু হটবে না উল্লেখ করে তিনি বলেন, হাজারো সম্মানিত মানুষের রক্তের বিনিময়ে এই দেশ প্রতিষ্ঠিত হয়েছে। যারা ধ্বংসাত্মক কর্মকাণ্ডে লিপ্ত, তাদের সামনে ইরান কখনো মাথা নত করবে না।
দেশজুড়ে চলমান বিক্ষোভ প্রসঙ্গে খামেনি অভিযোগ করেন, বিক্ষোভকারীরা মার্কিন প্রেসিডেন্টকে খুশি করতেই এসব কর্মকাণ্ড চালাচ্ছে। তিনি বলেন, তারা ট্রাম্পকে সন্তুষ্ট করতে চায়। যদি তিনি সত্যিই জানতেন কীভাবে একটি দেশ পরিচালনা করতে হয়, তাহলে নিজের দেশটিই আগে ঠিক করতেন। যুক্তরাষ্ট্রের ভেতরেই অসংখ্য সমস্যা রয়েছে।

আরওপড়ুন

বিশ্বকাপ ফাইনালে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেবেন

ইউক্রেনের রয়েছে ‘ডাইনি বাহিনী’, ছদ্মবেশে রুশ সেনা খতম করছে তারা

তরুণদের উদ্দেশে ইরানের সর্বোচ্চ নেতা বলেন, ‘প্রিয় যুবসমাজ, তোমরা প্রস্তুত ও ঐক্যবদ্ধ থাকো। ঐক্যবদ্ধ জাতি যেকোনো শত্রুকে পরাস্ত করতে পারে।’

উল্লেখ্য, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে প্রায় দুই সপ্তাহ আগে ইরানে শুরু হওয়া আন্দোলন ক্রমেই তীব্র আকার ধারণ করেছে। বিভিন্ন স্থানে সরকারি ভবনে অগ্নিসংযোগসহ সহিংস ঘটনাও ঘটেছে।

ইন্টারনেট পর্যবেক্ষণ সংস্থা নেটব্লকস জানায়, বৃহস্পতিবার গভীর রাতে ইরান কর্তৃপক্ষ সারা দেশে সম্পূর্ণ ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেয়। শুক্রবার ভোরে সংস্থাটি জানায়, বিক্ষোভ দমনের অংশ হিসেবে টানা প্রায় ১২ ঘণ্টা ধরে কার্যত অফলাইনে ছিল দেশটি।

এদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সির দাবি, চলমান অস্থিরতায় অন্তত ৩৪ জন বিক্ষোভকারী ও চারজন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন। পাশাপাশি প্রায় ২ হাজার ২০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সূত্র: ইরান ইন্টারন্যাশনাল, ডন

সম্পর্কিত খবর

বিশ্বকাপ ফাইনালে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেবেন
আন্তর্জাতিক

বিশ্বকাপ ফাইনালে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেবেন

জুন ২৪, ২০২৬
ইউক্রেনের রয়েছে ‘ডাইনি বাহিনী’, ছদ্মবেশে রুশ সেনা খতম করছে তারা
আন্তর্জাতিক

ইউক্রেনের রয়েছে ‘ডাইনি বাহিনী’, ছদ্মবেশে রুশ সেনা খতম করছে তারা

জুন ২৪, ২০২৬
জমজমাট ইরানের তেলের বাজার, এক সপ্তাহে রপ্তানি ৩ কোটি ৬০ লাখ ব্যারেল
আন্তর্জাতিক

জমজমাট ইরানের তেলের বাজার, এক সপ্তাহে রপ্তানি ৩ কোটি ৬০ লাখ ব্যারেল

জুন ২৩, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ইস্কন আশ্রমে নওমুসলিমদের আটকে রেখে নির্যাতনের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • সামান্তা শারমীনকে ঘিরে সামাজিক মাধ্যমে বিতর্ক, উঠছে নানা প্রশ্ন

    0 shares
    Share 0 Tweet 0
  • ফেসবুকে বন্ধুত্ব, উপহার দিতে এসে গুলিস্তান আবাসিক হোটেলে প্রবাসীর মৃত্যু

    0 shares
    Share 0 Tweet 0
  • ইসলামী ব্যাংকের মালিকানা ফেরত চেয়ে অবস্থান কর্মসূচির ঘোষণা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

এবার সংসদে কোরআনের আয়াতের ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

এবার সংসদে কোরআনের আয়াতের ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জুন ২৪, ২০২৬
সামান্তা শারমীনকে ঘিরে সামাজিক মাধ্যমে বিতর্ক, উঠছে নানা প্রশ্ন

সামান্তা শারমীনকে ঘিরে সামাজিক মাধ্যমে বিতর্ক, উঠছে নানা প্রশ্ন

জুন ২৪, ২০২৬
ফেসবুক-টেলিগ্রামে বিক্রি হচ্ছে ভোটার তালিকা, তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ

ফেসবুক-টেলিগ্রামে বিক্রি হচ্ছে ভোটার তালিকা, তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ

জুন ২৪, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০