সোমবার, জুলাই ২৭, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম রাজনীতি জামায়াত

বিএনপির দুর্গে জামায়াতের হানা

ফেব্রুয়ারি ৩, ২০২৬
A A
বিএনপির দুর্গে জামায়াতের হানা
Share on FacebookShare on Twitter

দক্ষিণাঞ্চলীয় দ্বীপ জেলা ভোলার তজুমদ্দিন ও লালমোহন উপজেলা নিয়ে গঠিত ভোলা-৩ সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে জমে উঠেছে রাজনৈতিক লড়াই। গ্রাম-গঞ্জের চায়ের দোকান থেকে শুরু করে হাটবাজার—সবখানেই আলোচনার কেন্দ্রে ভোটের হিসাব-নিকাশ।

দীর্ঘদিন ধরে বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এ আসনে এবার নতুন করে উত্তাপ ছড়াচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। নির্বাচনী মাঠে দুই দলের পাল্টাপাল্টি কর্মসূচি, বাগ্‌বিতণ্ডা এবং কোথাও কোথাও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় রাজনৈতিক পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে।

বিএনপি তাদের ঐতিহ্যগত ভোটব্যাংক ধরে রেখে আসন পুনরুদ্ধার ও ধারাবাহিক বিজয়ের লক্ষ্যে সক্রিয় রয়েছে। অন্যদিকে, অতীতে এ আসনে তুলনামূলক দুর্বল অবস্থানে থাকা জামায়াত এবার সংগঠিত ও পরিকল্পিতভাবে মাঠে নেমেছে। জামায়াত মনোনীত বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি)’র তরুণ প্রার্থীর গোছানো নেতৃত্ব ও কৌশলগত প্রচারকে রাজনৈতিক বিশ্লেষকরা শক্ত অবস্থান হিসেবে দেখছেন। তাঁদের মতে, এটি বিএনপির দুর্গে জামায়াতের সরাসরি হানা।

মেঘনা ও তেঁতুলিয়া নদী বেষ্টিত ধান ও সুপারি অধ্যুষিত এ আসনে সর্বশেষ হালনাগাদ তথ্যমতে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৫ হাজার ৩৩৪ জন। এর মধ্যে লালমোহন উপজেলায় ভোটার ২ লাখ ৬৩ হাজার ৩৪ জন এবং নদীভাঙনে ক্ষতিগ্রস্ত তজুমদ্দিন উপজেলায় ভোটার রয়েছেন ১ লাখ ৮৮ হাজার ৪ জন।

এই আসনে বিএনপির মনোনীত প্রার্থী দলটির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। ধানের শীষ প্রতীকের পক্ষে সভা-সমাবেশ ও গণসংযোগের মাধ্যমে ভোটারদের কাছে মুক্তিযুদ্ধ ও জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপট তুলে ধরছেন তিনি।
অন্যদিকে, বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে জামায়াত সমর্থিত বিডিপির জেনারেল সেক্রেটারি নিজামুল হক নাঈম ফুলকপি প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে এগিয়ে রয়েছেন বলে জানা গেছে। জামায়াতের কর্মী-সমর্থকরা ফজরের নামাজের পর হ্যান্ডমাইক নিয়ে বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালাচ্ছেন। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, এ ব্যতিক্রমধর্মী প্রচারে গ্রামীণ নারী ভোটারদের মধ্যে ইতিবাচক সাড়া দেখা যাচ্ছে।

আরওপড়ুন

সরকারি ১১ প্রতিষ্ঠানে শীর্ষ পদে ১ বছরের জন্য বিএনপি নেতারা, কী বার্তা দিচ্ছে সরকার

জামায়াত কর্মী পেলেই হাত-পা ভাঙব: বিএনপি নেতার বক্তব্য ঘিরে তোলপাড়

নিজামুল হক নাঈম বলেন, নির্বাচিত হলে তিনি জনগণের সেবক হিসেবে কাজ করবেন। একই সঙ্গে ইসলামী আন্দোলনের প্রার্থী মোসলেহ উদ্দিনও জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে বলেন, কওমি মাদরাসা, তাবলিগ জামায়াত ও হেফাজতসহ বিভিন্ন ইসলামী সংগঠনের সমর্থন তিনি পাচ্ছেন।

এ ছাড়া গণঅধিকার পরিষদের তরুণ প্রার্থী আতিকুর রহমান আবু তৈয়ব ট্রাক প্রতীক নিয়ে প্রচার চালিয়ে ভোটারদের আস্থা অর্জনের চেষ্টা করছেন। জাতীয় পার্টির প্রার্থী কামাল উদ্দিন, যিনি একজন মাদরাসা শিক্ষক, তিনিও মাঠে সক্রিয় রয়েছেন।

সব মিলিয়ে ভোলা-৩ আসনে ধানের শীষ ও ফুলকপি প্রতীকের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাই ভোটের মাঠে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে।

সম্পর্কিত খবর

সরকারি ১১ প্রতিষ্ঠানে শীর্ষ পদে ১ বছরের জন্য বিএনপি নেতারা, কী বার্তা দিচ্ছে সরকার
প্রধান সংবাদ

সরকারি ১১ প্রতিষ্ঠানে শীর্ষ পদে ১ বছরের জন্য বিএনপি নেতারা, কী বার্তা দিচ্ছে সরকার

জুলাই ২৭, ২০২৬
জামায়াত কর্মী পেলেই হাত-পা ভাঙব: বিএনপি নেতার বক্তব্য ঘিরে তোলপাড়
জামায়াত

জামায়াত কর্মী পেলেই হাত-পা ভাঙব: বিএনপি নেতার বক্তব্য ঘিরে তোলপাড়

জুলাই ২৭, ২০২৬
তিন সন্তানের মাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা
বিএনপি

তিন সন্তানের মাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

জুলাই ২৭, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • তিন বোন একসঙ্গে বিয়ে করলেন এক যুবককে

    0 shares
    Share 0 Tweet 0
  • পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ককরোচকে ফান্ড দিচ্ছে জামায়াত’ সাংবাদিকের প্রশ্নে যা বললেন জয়সোয়াল

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

শাপলাচত্বর হত্যাকাণ্ড: ৪১ আসামির তালিকায় সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু

শাপলাচত্বর হত্যাকাণ্ড: ৪১ আসামির তালিকায় সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু

জুলাই ২৭, ২০২৬
ঢাকায় যুবদল নেতা বাবুকে হত্যায় ২৫ লাখ টাকার চুক্তিতে চার শুটার ভাড়া করা হয়েছিল: ডিবি

ঢাকায় যুবদল নেতা বাবুকে হত্যায় ২৫ লাখ টাকার চুক্তিতে চার শুটার ভাড়া করা হয়েছিল: ডিবি

জুলাই ২৭, ২০২৬
সরকারি ১১ প্রতিষ্ঠানে শীর্ষ পদে ১ বছরের জন্য বিএনপি নেতারা, কী বার্তা দিচ্ছে সরকার

সরকারি ১১ প্রতিষ্ঠানে শীর্ষ পদে ১ বছরের জন্য বিএনপি নেতারা, কী বার্তা দিচ্ছে সরকার

জুলাই ২৭, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০