সোমবার, জুলাই ২৭, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম রাজনীতি জামায়াত

গণভোটে ‘হ্যাঁ’ বিজয়ী হলে ১০০ বছর বাংলাদেশ সুন্দরভাবে চলবে: ড. মাসুদ

ফেব্রুয়ারি ৩, ২০২৬
A A
গণভোটে ‘হ্যাঁ’ বিজয়ী হলে ১০০ বছর বাংলাদেশ সুন্দরভাবে চলবে: ড. মাসুদ
Share on FacebookShare on Twitter

পটুয়াখালী-২ সংসদীয় আসনের সংসদ সদস্য প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে আগামী ৫ বছরের জন্য একটি সরকার গঠিত হবে, তবে একই দিনে অনুষ্ঠিতব্য গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করার মাধ্যমে আগামী ১০০ বছরের বাংলাদেশ কীভাবে চলবে তা নির্ধারণ করা সম্ভব হবে। সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে পটুয়াখালীর কাগুজিরপুর এলাকায় গণভোটের প্রচারণার উদ্দেশ্যে দুটি ‘হ্যাঁ ভোট’ ক্যাম্পেইন গাড়ির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

ড. শফিকুল ইসলাম মাসুদ তাঁর বক্তব্যে আশাবাদ ব্যক্ত করে বলেন, এই গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হবে এবং এর মাধ্যমেই একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব হবে। তিনি উল্লেখ করেন, ‘হ্যাঁ’ মানেই হলো সেই বাংলাদেশ, যেটির জন্য দেশের মা-বোন ও ছাত্র-জনতা রাজপথে নেমে এসে জীবন দিয়েছে। জাতীয় নির্বাচন এবং গণভোট আলাদা দিনে হলে জাতির সামনে বিষয়টি আরও স্পষ্টভাবে ফুটে উঠত বলে তিনি মন্তব্য করেন। তবে বৃহত্তর জাতীয় স্বার্থ ও পরিস্থিতির কথা বিবেচনা করে একই দিনে দুটি ভোট গ্রহণের সিদ্ধান্ত তাঁরা মেনে নিয়েছেন বলে জানান।

আরওপড়ুন

৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ-দ্বীন হাসপাতাল

শাপলাচত্বর হত্যাকাণ্ড: ৪১ আসামির তালিকায় সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর জামায়াতে ইসলামীর আমির জহির উদ্দিন মোহাম্মদ বাবর। তিনি তাঁর বক্তব্যে পটুয়াখালী-২ আসনের ভোটারদের প্রতি বিশেষ আহ্বান জানান। তিনি বলেন, দেশের ভবিষ্যৎ রক্ষায় গণভোটে ‘হ্যাঁ’ মার্কায় ভোট দেওয়ার পাশাপাশি জাতীয় সংসদ নির্বাচনে ড. শফিকুল ইসলাম মাসুদকে তাঁর মনোনীত ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।

ক্যাম্পেইন গাড়ি উদ্বোধনের সময় স্থানীয় জামায়াত ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এই গাড়ি দুটি নির্বাচনী এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ঘুরে ঘুরে গণভোটের গুরুত্ব এবং সংসদ সদস্য প্রার্থীর পক্ষে প্রচারণা চালাবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে। অনুষ্ঠান শেষে প্রার্থীর নেতৃত্বে একটি সংক্ষিপ্ত মিছিল বের করা হয়।

সম্পর্কিত খবর

৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ-দ্বীন হাসপাতাল
বাংলাদেশ

৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ-দ্বীন হাসপাতাল

জুলাই ২৭, ২০২৬
শাপলাচত্বর হত্যাকাণ্ড: ৪১ আসামির তালিকায় সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু
বাংলাদেশ

শাপলাচত্বর হত্যাকাণ্ড: ৪১ আসামির তালিকায় সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু

জুলাই ২৭, ২০২৬
ঢাকায় যুবদল নেতা বাবুকে হত্যায় ২৫ লাখ টাকার চুক্তিতে চার শুটার ভাড়া করা হয়েছিল: ডিবি
বাংলাদেশ

ঢাকায় যুবদল নেতা বাবুকে হত্যায় ২৫ লাখ টাকার চুক্তিতে চার শুটার ভাড়া করা হয়েছিল: ডিবি

জুলাই ২৭, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • তিন বোন একসঙ্গে বিয়ে করলেন এক যুবককে

    0 shares
    Share 0 Tweet 0
  • পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ককরোচকে ফান্ড দিচ্ছে জামায়াত’ সাংবাদিকের প্রশ্নে যা বললেন জয়সোয়াল

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

শাপলাচত্বর হত্যাকাণ্ড: ৪১ আসামির তালিকায় সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু

শাপলাচত্বর হত্যাকাণ্ড: ৪১ আসামির তালিকায় সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু

জুলাই ২৭, ২০২৬
ঢাকায় যুবদল নেতা বাবুকে হত্যায় ২৫ লাখ টাকার চুক্তিতে চার শুটার ভাড়া করা হয়েছিল: ডিবি

ঢাকায় যুবদল নেতা বাবুকে হত্যায় ২৫ লাখ টাকার চুক্তিতে চার শুটার ভাড়া করা হয়েছিল: ডিবি

জুলাই ২৭, ২০২৬
সরকারি ১১ প্রতিষ্ঠানে শীর্ষ পদে ১ বছরের জন্য বিএনপি নেতারা, কী বার্তা দিচ্ছে সরকার

সরকারি ১১ প্রতিষ্ঠানে শীর্ষ পদে ১ বছরের জন্য বিএনপি নেতারা, কী বার্তা দিচ্ছে সরকার

জুলাই ২৭, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০