সোমবার, জুলাই ২৭, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বাংলাদেশ

মাগুরায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ৩৫টি বাড়ি ভাঙচুর

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
A A
মাগুরায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ৩৫টি বাড়ি ভাঙচুর
Share on FacebookShare on Twitter

মাগুরার শ্রীপুর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ও ব্যাপক লুটপাটের ঘটনা ঘটেছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) রাতে গয়েশপুর ইউনিয়নের চাকদাহ গ্রামে শুরু হওয়া এই তাণ্ডবে দুই পক্ষের অন্তত ৩৫টি বাড়িতে ভাঙচুর চালানো হয়। এ সময় হামলায় দুই নারী গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গয়েশপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইয়াকুব মণ্ডল এবং বিএনপি নেতা মাহমুদুল হাসান টিটোর সমর্থকদের মধ্যে এলাকায় প্রভাব বিস্তার নিয়ে দীর্ঘদিনের বিরোধ ছিল। রোববার বিকেলে লাঙ্গলবাঁধ বাজার থেকে ফেরার পথে টিটোর এক সমর্থককে ধাওয়া করার ঘটনাকে কেন্দ্র করে এই উত্তেজনার সূত্রপাত হয়।

রোববার রাত ৮টার দিকে ইয়াকুব মণ্ডলের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে টিটোর সমর্থকদের বাড়িতে হামলা চালায়। এতে ২০টি ঘরবাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এ সময় হামিদা ও সুমি নামে দুই নারী আহত হন, যারা বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। পরে পাল্টা হামলায় ইয়াকুব মণ্ডলের সমর্থকদের অন্তত ১৫টি ঘরবাড়িও লণ্ডভণ্ড করা হয়।

আরওপড়ুন

৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ-দ্বীন হাসপাতাল

শাপলাচত্বর হত্যাকাণ্ড: ৪১ আসামির তালিকায় সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, কয়েকশ লোক লাঠিসোঁটা ও অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালিয়ে আসবাবপত্র ভেঙে তছনছ করে দিয়েছে। অনেক বাড়িতে ধান-চাল ও মূল্যবান মালামাল লুট করা হয়েছে। ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং পুরুষরা গ্রেপ্তারের ভয়ে বাড়ি ছেড়েছেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া জানান, সোমবার ভোরে ওই এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত সন্দেহে ১০ জনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

সম্পর্কিত খবর

৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ-দ্বীন হাসপাতাল
বাংলাদেশ

৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ-দ্বীন হাসপাতাল

জুলাই ২৭, ২০২৬
শাপলাচত্বর হত্যাকাণ্ড: ৪১ আসামির তালিকায় সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু
বাংলাদেশ

শাপলাচত্বর হত্যাকাণ্ড: ৪১ আসামির তালিকায় সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু

জুলাই ২৭, ২০২৬
ঢাকায় যুবদল নেতা বাবুকে হত্যায় ২৫ লাখ টাকার চুক্তিতে চার শুটার ভাড়া করা হয়েছিল: ডিবি
বাংলাদেশ

ঢাকায় যুবদল নেতা বাবুকে হত্যায় ২৫ লাখ টাকার চুক্তিতে চার শুটার ভাড়া করা হয়েছিল: ডিবি

জুলাই ২৭, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • তিন বোন একসঙ্গে বিয়ে করলেন এক যুবককে

    0 shares
    Share 0 Tweet 0
  • পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ককরোচকে ফান্ড দিচ্ছে জামায়াত’ সাংবাদিকের প্রশ্নে যা বললেন জয়সোয়াল

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

শাপলাচত্বর হত্যাকাণ্ড: ৪১ আসামির তালিকায় সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু

শাপলাচত্বর হত্যাকাণ্ড: ৪১ আসামির তালিকায় সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু

জুলাই ২৭, ২০২৬
ঢাকায় যুবদল নেতা বাবুকে হত্যায় ২৫ লাখ টাকার চুক্তিতে চার শুটার ভাড়া করা হয়েছিল: ডিবি

ঢাকায় যুবদল নেতা বাবুকে হত্যায় ২৫ লাখ টাকার চুক্তিতে চার শুটার ভাড়া করা হয়েছিল: ডিবি

জুলাই ২৭, ২০২৬
সরকারি ১১ প্রতিষ্ঠানে শীর্ষ পদে ১ বছরের জন্য বিএনপি নেতারা, কী বার্তা দিচ্ছে সরকার

সরকারি ১১ প্রতিষ্ঠানে শীর্ষ পদে ১ বছরের জন্য বিএনপি নেতারা, কী বার্তা দিচ্ছে সরকার

জুলাই ২৭, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০