শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বাংলাদেশ

পুলিশের কাছে ঘুষের টাকা ফেরত চাওয়ায় মা-মেয়েকে ১ মাসের কারাদণ্ড দিলেন ইউএনও!

তুর্জ খান - তুর্জ খান
মার্চ ৬, ২০২৬
A A
পুলিশের কাছে ঘুষের টাকা ফেরত চাওয়ায় মা-মেয়েকে ১ মাসের কারাদণ্ড দিলেন ইউএনও!
Share on FacebookShare on Twitter

কক্সবাজারের পেকুয়ায় পুলিশের বিরুদ্ধে দেওয়া ঘুষের টাকা ফেরত চাওয়ায় এক কলেজশিক্ষার্থী ও তার মাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ মাসের কারাদণ্ড দেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব আলমের দেওয়া এই দণ্ড নিয়ে এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সাজাপ্রাপ্তরা হলেন—সাবেক গুলদি এলাকার মৃত নুরুল আবছারের স্ত্রী রেহেনা মোস্তফা রানু (৩৮) ও তার মেয়ে জুবাইদা জান্নাত (২৩)।

ভুক্তভোগী পরিবারের দাবি, জমি সংক্রান্ত একটি মামলার তদন্ত প্রতিবেদন পক্ষে দেওয়ার কথা বলে পেকুয়া থানার এসআই পল্লব তাদের কাছ থেকে ২০ হাজার টাকা ঘুষ নেন। কিন্তু টাকা নিয়েও তিনি প্রতিপক্ষের পক্ষে প্রতিবেদন জমা দেন। গত বুধবার (৪ মার্চ) বিকেলে থানায় গিয়ে এই ঘুষের টাকা ফেরত চাইলে এসআই পল্লব ক্ষিপ্ত হয়ে মা-মেয়েকে মারধর করেন এবং থানায় আটকে রাখেন।

ঘটনার খবর পেয়ে থানায় হাজির হন ইউএনও মাহবুব আলম। স্বজনদের অভিযোগ, ঘুষের বিষয়টি জানানো হলেও ইউএনও তা আমলে নেননি। উল্টো পুলিশের ওপর হামলার মিথ্যা অভিযোগে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাৎক্ষণিকভাবে মা ও মেয়েকে এক মাসের কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। ভুক্তভোগীদের দাবি, ওসি ও এসআই পল্লবের যোগসাজশেই এই ‘অন্যায়’ সাজা দেওয়া হয়েছে।

আরওপড়ুন

শিবিরের ওপর ছাত্রদলের হামলা: বাসভর্তি বহিরাগত আনার সিসিটিভি ফুটেজ প্রকাশ

চট্টগ্রামে কিরিচ হাতে ছাত্রদলের নেতা, লাঠি হাতে জামায়াত সমর্থক

ইউএনও মাহবুব আলম তার সিদ্ধান্তের সপক্ষে জানান, থানায় সরকারি কাজে বাধা এবং এক পুলিশ কর্মকর্তার সঙ্গে হাতাহাতির ঘটনায় তাদের সাজা দেওয়া হয়েছে। ঘুষ নেওয়ার বিষয়টি তদন্তের বিষয় বলে তিনি উল্লেখ করেন। এদিকে পেকুয়া থানার ওসি খাইরুল আলমও পুলিশের ওপর হামলার দাবি করেছেন, তবে ঘুষ লেনদেনের বিষয়টি তার জানা নেই বলে জানান।

উল্লেখ্য, পেকুয়া এলাকাটি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নিজস্ব এলাকা। একজন বিচারপ্রার্থী নারী ও কলেজ শিক্ষার্থীর ওপর এমন সাজাকে ‘পরিকল্পিত হয়রানি’ হিসেবে দেখছেন স্থানীয়রা। তারা অবিলম্বে জুবাইদা ও তার মায়ের মুক্তি দাবি করেছেন এবং অভিযুক্ত পুলিশ কর্মকর্তা ও ইউএনওর বিরুদ্ধে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছেন।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

শিবিরের ওপর ছাত্রদলের হামলা: বাসভর্তি বহিরাগত আনার সিসিটিভি ফুটেজ প্রকাশ

এপ্রিল ২৩, ২০২৬
জামায়াত

চট্টগ্রামে কিরিচ হাতে ছাত্রদলের নেতা, লাঠি হাতে জামায়াত সমর্থক

এপ্রিল ২৩, ২০২৬
ঢাকা থেকে জরুরি ওষুধ ও চিকিৎসাসামগ্রী যাচ্ছে ইরানে
বাংলাদেশ

ঢাকা থেকে জরুরি ওষুধ ও চিকিৎসাসামগ্রী যাচ্ছে ইরানে

এপ্রিল ২৩, ২০২৬

সপ্তাহের সেরা

  • মনিরা শারমিনের এমপি হওয়া অনিশ্চিত!

    মনিরা শারমিনের এমপি হওয়া অনিশ্চিত!

    0 shares
    Share 0 Tweet 0
  • ঐতিহাসিক বড়াইবাড়ি দিবস আজ: বিএসএফ-এর দম্ভ চূর্ণ করার ২৫ বছর

    0 shares
    Share 0 Tweet 0
  • গাজীপুরে ‘অপহৃত’ সেই ইমামের মেয়েকে উদ্ধার

    0 shares
    Share 0 Tweet 0
  • এনসিপি থেকে ফারহার পদত্যাগ

    0 shares
    Share 0 Tweet 0
  • সংরক্ষিত ৩৫ আসনের প্রার্থী তালিকা প্রকাশ বিএনপির

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

শিবিরের ওপর ছাত্রদলের হামলা: বাসভর্তি বহিরাগত আনার সিসিটিভি ফুটেজ প্রকাশ

এপ্রিল ২৩, ২০২৬

চট্টগ্রামে কিরিচ হাতে ছাত্রদলের নেতা, লাঠি হাতে জামায়াত সমর্থক

এপ্রিল ২৩, ২০২৬
মিরপুরে এসএসসি পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে বিরোধীদলীয় নেতা

মিরপুরে এসএসসি পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে বিরোধীদলীয় নেতা

এপ্রিল ২৩, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০