রবিবার, জুন ১৪, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

ওসমান হাদি হত্যাকাণ্ড: প্রধান দুই আসামি পশ্চিমবঙ্গের বিশেষ আদালতে

মার্চ ২২, ২০২৬
A A
ওসমান হাদি হত্যাকাণ্ড: প্রধান দুই আসামি পশ্চিমবঙ্গের বিশেষ আদালতে
Share on FacebookShare on Twitter

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল এবং তার সহযোগী আলমগীর হোসেনকে আজ আদালতে হাজির করা হয়েছে। রোববার (২২ মার্চ) বেলা ১২টার দিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাদের পশ্চিমবঙ্গের বিধাননগর বিশেষ আদালতে তোলা হয়।

এর আগে, গত ৭ মার্চ দিবাগত রাতে ভারতের বনগাঁ সীমান্তবর্তী এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পশ্চিমবঙ্গ পুলিশ। হাদি হত্যাকাণ্ডের পর তারা অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে আত্মগোপন করেছিলেন। গ্রেফতারের পর আদালত তাদের ১৪ দিনের পুলিশি রিমান্ডে পাঠিয়েছিল।

তদন্তে জানা গেছে, এই দুই আসামিকে মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশে সহায়তা করেছিলেন ফিলিপ সাংমা নামে এক সীমান্ত দালাল। সেই অভিযোগে গত ১৩ মার্চ পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্ক ফোর্স (এসটিএফ) ফিলিপকে গ্রেফতার করে। গতকাল শনিবার (২১ মার্চ) সাত দিনের রিমান্ড শেষে তাকেও জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

আরওপড়ুন

তহবিল ‘ফাঁকা’, ইসলামী ব্যাংকের চেক অন্যরাও নিচ্ছে না

ফাঁসির মঞ্চকে যারা তুচ্ছ মনে করে তাদের জেলের ভয় দেখাবেন না: চট্টগ্রাম সমাবেশে জামায়াত আমির

হাদি হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া এবং আন্তর্জাতিক অপরাধীদের গ্রেফতারের এই ধারাবাহিকতায় তদন্তকারী কর্মকর্তারা আসামিদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার আশা করছেন। বিশেষ করে হাদি হত্যার পেছনের মূল ষড়যন্ত্রকারী এবং অর্থদাতাদের শনাক্ত করতে তাদের জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে।

২০২৫ সালের ডিসেম্বরে ঢাকায় মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তদের গুলিতে আহত হন শরিফ ওসমান হাদি এবং পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই চাঞ্চল্যকর মামলার আসামিদের বিচারের মুখোমুখি করতে দুই দেশের আইনশৃঙ্খলা বাহিনী সমন্বয় করে কাজ করছে।

সম্পর্কিত খবর

ভয়াবহ তারল্য সংকটের দিকে ইসলামী ব্যাংক, একদিনেই পৌনে ২ হাজার কোটি টাকা তুলে নিলেন গ্রাহকরা
প্রধান সংবাদ

তহবিল ‘ফাঁকা’, ইসলামী ব্যাংকের চেক অন্যরাও নিচ্ছে না

জুন ১৪, ২০২৬
ফাঁসির মঞ্চকে যারা তুচ্ছ মনে করে তাদের জেলের ভয় দেখাবেন না: চট্টগ্রাম সমাবেশে জামায়াত আমির
জামায়াত

ফাঁসির মঞ্চকে যারা তুচ্ছ মনে করে তাদের জেলের ভয় দেখাবেন না: চট্টগ্রাম সমাবেশে জামায়াত আমির

জুন ১৩, ২০২৬
মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়
প্রধান সংবাদ

মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়

জুন ১৩, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘তুমি বেশি কমাইও না, ৬ হাজারের মধ্যে দিও’

    0 shares
    Share 0 Tweet 0
  • বগুড়ায় ধর্ষণ চেষ্টা মামলায় আটক বগুড়া জেলা শ্রমিক দল নেতা

    0 shares
    Share 0 Tweet 0
  • নড়াইলে পর্যটন কেন্দ্রের জমি দখল করে শিবলিঙ্গ স্থাপনের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • ছাত্রদল নেতা আমানুল্লাহ আমানের বিরুদ্ধে মানিকগঞ্জে ধর্ষণ ও নারী নির্যাতন মামলা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ঘরে ঘুমাতে গেলেন রাতে, সকালে রাস্তার পাশে মিললো রক্তাক্ত মরদেহ

ঘরে ঘুমাতে গেলেন রাতে, সকালে রাস্তার পাশে মিললো রক্তাক্ত মরদেহ

জুন ১৪, ২০২৬
আ.লীগের চেয়েও এ সরকার সর্বত্র দলীয়করণ করছে

আ.লীগের চেয়েও এ সরকার সর্বত্র দলীয়করণ করছে

জুন ১৪, ২০২৬
ভয়াবহ তারল্য সংকটের দিকে ইসলামী ব্যাংক, একদিনেই পৌনে ২ হাজার কোটি টাকা তুলে নিলেন গ্রাহকরা

তহবিল ‘ফাঁকা’, ইসলামী ব্যাংকের চেক অন্যরাও নিচ্ছে না

জুন ১৪, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০