বৃহস্পতিবার, মে ১৪, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বাংলাদেশ

রিকশাচালককে কুপিয়ে হত্যা, ৩ ছাত্রদল নেতা বহিষ্কার

তুর্জ খান - তুর্জ খান
মে ১৪, ২০২৬
A A
রিকশাচালককে কুপিয়ে হত্যা, ৩ ছাত্রদল নেতা বহিষ্কার
Share on FacebookShare on Twitter

রংপুরের রিকশাচালক আরিফুল ইসলাম নিহতের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছাত্রদলের তিন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে তাঁদের বিরুদ্ধে এই কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

বহিষ্কৃতরা হলেন— রংপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক ফিরোজ শাহ (মার্ডার ফিরোজ), বদরগঞ্জ পৌর ছাত্রদলের সদস্য সচিব গোপাল ব্যানার্জি এবং বদরগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সম্রাট। তাঁদের সঙ্গে কোনো প্রকার সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য সব পর্যায়ের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সংসদ। এর আগে জেলা শাখা থেকেও তাঁদের সাময়িক বহিষ্কার করা হয়েছিল।

ঘটনার নেপথ্যে জানা যায়, গত ৫ মে রংপুর আদালতে হাজিরা দিতে গিয়ে ‘মার্ডার ফিরোজ’ গ্যাং ও মমিনুল গ্রুপের মধ্যে হাতাহাতি হয়। এর জেরে ওই দিন বিকেলে বদরগঞ্জের আম্বিয়ার মোড়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় রাজমিস্ত্রির কাজ শেষে বাড়ি ফিরছিলেন রিকশাচালক আরিফুল ইসলাম। তাঁর বাড়ি প্রতিপক্ষ মমিনুল গ্রুপের এলাকা ‘পাঠানপাড়া’ জানতে পেরেই ফিরোজ গ্যাংয়ের সদস্যরা তাঁকে কুপিয়ে ও মারধর করে হত্যা করে।

আরওপড়ুন

৮ বছর পর ঝিনাইদহ জেলা ছাত্রদলের কমিটি, ঘোষণার পরদিনই যুগ্ম সম্পাদকের পদত্যাগ

চকরিয়ায় বহিষ্কৃত বিএনপি নেতা নাজেম উদ্দিন গ্রেপ্তার

নিহত আরিফুল ইসলাম বদরগঞ্জ পৌর শহরের নয় নম্বর ওয়ার্ডের রেজাউল ইসলামের ছেলে। এই হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে ২১ জনের নাম উল্লেখ করে বদরগঞ্জ থানায় মামলা করেন। মামলার প্রধান আসামি ফিরোজ শাহর বিরুদ্ধে ৩টি হত্যাসহ ১১টি মামলা রয়েছে। এছাড়া গ্রেফতার হওয়া গোপাল ব্যানার্জি ও মুজাহিদুল ইসলাম সম্রাটের বিরুদ্ধেও একাধিক হত্যা মামলা রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার জানিয়েছেন, চাঞ্চল্যকর এই হত্যা মামলায় এখন পর্যন্ত চারজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে অন্যতম আসামি গোপাল ব্যানার্জিকে নওগাঁ থেকে গ্রেফতার করেছে র‍্যাব। মামলার প্রধান আসামিসহ অন্য পলাতকদের ধরতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

সম্পর্কিত খবর

৮ বছর পর ঝিনাইদহ জেলা ছাত্রদলের কমিটি, ঘোষণার পরদিনই যুগ্ম সম্পাদকের পদত্যাগ
বাংলাদেশ

৮ বছর পর ঝিনাইদহ জেলা ছাত্রদলের কমিটি, ঘোষণার পরদিনই যুগ্ম সম্পাদকের পদত্যাগ

মে ১৪, ২০২৬
চকরিয়ায় বহিষ্কৃত বিএনপি নেতা নাজেম উদ্দিন গ্রেপ্তার
বিএনপি

চকরিয়ায় বহিষ্কৃত বিএনপি নেতা নাজেম উদ্দিন গ্রেপ্তার

মে ১৪, ২০২৬
শিক্ষার্থীদের ভর্তি সহায়তা দেবে সরকার, পাবে যারা
বাংলাদেশ

শিক্ষার্থীদের ভর্তি সহায়তা দেবে সরকার, পাবে যারা

মে ১৪, ২০২৬

সপ্তাহের সেরা

  • ভারতে তরমুজে বিষ মিশিয়ে মুসলিম পরিবারের ৪ জনকে হত্যা

    ভারতে তরমুজে বিষ মিশিয়ে মুসলিম পরিবারের ৪ জনকে হত্যা

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • রাজশাহীর বাঘা: ৩ কোটি টাকার কাজে ভাগ চান জেলা বিএনপির আহ্বায়ক এমপি চাঁদ

    0 shares
    Share 0 Tweet 0
  • বিএনপির ৩ সংগঠন: আসছে নতুন নেতৃত্ব, ছাত্রনেতাদের মধ্যে আলোচনায় যারা

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রথম মানববিহীন যুদ্ধবিমান রপ্তানির চুক্তি করল তুরস্ক; ক্রেতা কে?

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

একদিনে ১১ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ

একদিনে ১১ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ

মে ১৪, ২০২৬
গুলি ও গণহত্যা চালানো আ. লীগ আর রাজনৈতিক দল থাকতে পারে না: স্বরাষ্ট্রমন্ত্রী

গুলি ও গণহত্যা চালানো আ. লীগ আর রাজনৈতিক দল থাকতে পারে না: স্বরাষ্ট্রমন্ত্রী

মে ১৪, ২০২৬
৮ বছর পর ঝিনাইদহ জেলা ছাত্রদলের কমিটি, ঘোষণার পরদিনই যুগ্ম সম্পাদকের পদত্যাগ

৮ বছর পর ঝিনাইদহ জেলা ছাত্রদলের কমিটি, ঘোষণার পরদিনই যুগ্ম সম্পাদকের পদত্যাগ

মে ১৪, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০