রবিবার, জুন ১৪, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

গত ৭ দিনে ইসলামী ব্যাংক থেকে প্রায় ৪,২৪০ কোটি টাকা তুলে নিয়েছেন গ্রাহকরা

ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান নিয়োগ

জুন ১০, ২০২৬
A A
গত ৭ দিনে ইসলামী ব্যাংক থেকে প্রায় ৪,২৪০ কোটি টাকা তুলে নিয়েছেন গ্রাহকরা
Share on FacebookShare on Twitter

ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান নিয়োগের পর থেকে গ্রাহকদের আমানত উত্তোলনের চাপ আশঙ্কাজনকভাবে বেড়েছে। গত ২৪ মে বাংলাদেশ ব্যাংক সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলমকে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়ার পর ১ জুন থেকে ‘সচেতন গ্রাহক ফোরাম’-এর ব্যানারে বিক্ষোভ শুরু হয়। এর ফলে পরবর্তী মাত্র ৭ দিনে ব্যাংকটি থেকে প্রায় ৪,২৪০ কোটি টাকার আমানত তুলে নিয়েছেন গ্রাহকরা।

অভ্যন্তরীণ তথ্য অনুযায়ী, ৩১ মে ইসলামী ব্যাংকের মোট আমানত ছিল ১ লাখ ৮৪ হাজার ৩৮২ কোটি টাকা, যা ৭ জুন কমে ১ লাখ ৮০ হাজার ১৪১ কোটিতে নেমে এসেছে। বিক্ষোভ ও কর্মবিরতির কারণে কয়েকটি শাখার কার্যক্রমও ব্যাহত হচ্ছে। ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হোসেন জানান, চলমান অস্থিরতা, নেতিবাচক প্রচারণা এবং শেয়ারবাজারে ব্যাংকটির ‘জেড’ ক্যাটাগরিতে অবনমন এই আমানত কমে যাওয়ার পেছনে ভূমিকা রেখেছে।

আরওপড়ুন

সংসদে কার স্বার্থে স্থগিত হলো সীমান্ত ইস্যুর আলোচনা?— প্রশ্ন এমপি আরমানের

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

আন্দোলনকারীরা খুরশীদ আলমের নিয়োগ বাতিল, সাবেক এমডি ওমর ফারুক খানের পুনর্বহাল এবং এস আলম গ্রুপ সংশ্লিষ্টদের অপসারণসহ সাত দফা দাবি জানিয়েছেন। উল্লেখ্য, খুরশীদ আলম বিগত আওয়ামী লীগ সরকারের পতনের পর কেন্দ্রীয় ব্যাংকের কর্মচারীদের বিক্ষোভের মুখে পদত্যাগ করা চার জ্যেষ্ঠ কর্মকর্তার একজন ছিলেন। আন্দোলনকারী ফোরামটিকে ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী’ সমর্থন দিচ্ছে বলে ব্যাংক খাত সংশ্লিষ্টরা অভিযোগ করেছেন এবং জামায়াত নেতারাও এই আন্দোলনের প্রতি দলের সমর্থন ও প্রবাসীদের রেমিট্যান্স বন্ধের মতো কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন।

বর্তমানে ইসলামী ব্যাংকে দেশের ব্যাংক খাতের সবচেয়ে বেশি খেলাপি ঋণ রয়েছে, যার পরিমাণ ৯৫ হাজার ৬২৯ কোটি টাকা (মোট ঋণের ৫০.৮৮ শতাংশ)। ২০১৭ সালে এস আলম গ্রুপ ব্যাংকটির নিয়ন্ত্রণ নেওয়ার পর প্রায় ৮০ শতাংশ ঋণ নিজেদের সংশ্লিষ্ট কোম্পানিতে সরিয়ে নেয় বলে অভিযোগ রয়েছে। ভারপ্রাপ্ত এমডি আলতাফ হোসেন জানান, খেলাপি ঋণের বড় অংশই এস আলম গ্রুপের এবং সেখান থেকে ঋণ আদায়ের অগ্রগতি খুবই সীমিত, পাশাপাশি বর্তমান পরিস্থিতির কারণে নিয়মিত গ্রাহকেরাও ঋণ পরিশোধে অনাগ্রহ দেখাচ্ছেন।

সম্পর্কিত খবর

সংসদে কার স্বার্থে স্থগিত হলো সীমান্ত ইস্যুর আলোচনা?— প্রশ্ন এমপি আরমানের
জামায়াত

সংসদে কার স্বার্থে স্থগিত হলো সীমান্ত ইস্যুর আলোচনা?— প্রশ্ন এমপি আরমানের

জুন ১৪, ২০২৬
সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
প্রধান সংবাদ

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

জুন ১৪, ২০২৬
সংকট মেটাতে ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা ধার দিল বাংলাদেশ ব্যাংক
প্রধান সংবাদ

সংকট মেটাতে ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা ধার দিল বাংলাদেশ ব্যাংক

জুন ১৪, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘তুমি বেশি কমাইও না, ৬ হাজারের মধ্যে দিও’

    0 shares
    Share 0 Tweet 0
  • তহবিল ‘ফাঁকা’, ইসলামী ব্যাংকের চেক অন্যরাও নিচ্ছে না

    0 shares
    Share 0 Tweet 0
  • ছাত্রদল নেতা আমানুল্লাহ আমানের বিরুদ্ধে মানিকগঞ্জে ধর্ষণ ও নারী নির্যাতন মামলা

    0 shares
    Share 0 Tweet 0
  • বগুড়ায় ধর্ষণ চেষ্টা মামলায় আটক বগুড়া জেলা শ্রমিক দল নেতা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

খালেদা জিয়াকে গরু উপহার দেওয়া সোহাগ মৃধা পর্নোগ্রাফি মামলায় গ্রেফতার

খালেদা জিয়াকে গরু উপহার দেওয়া সোহাগ মৃধা পর্নোগ্রাফি মামলায় গ্রেফতার

জুন ১৪, ২০২৬
ক্রিকেটার নাঈমকে মারধরের নেপথ্যে ‘সোনা চোরাচালানের তথ্য’

ক্রিকেটার নাঈমকে মারধরের নেপথ্যে ‘সোনা চোরাচালানের তথ্য’

জুন ১৪, ২০২৬
হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ সহজে ছাড়বে না তেহরান

হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ সহজে ছাড়বে না তেহরান

জুন ১৪, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০