বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বাংলাদেশ

সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু

জুন ১৮, ২০২৬
A A
সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু
Share on FacebookShare on Twitter

নরসিংদীর সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া দুই স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। বুধবার বিকেলে নিখোঁজ হওয়ার প্রায় চার ঘণ্টা পর নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন রাজধানীর শনিরআখড়া এলাকার রাজু মিয়ার ছেলে মেরাজ হোসেন (১৫), তিনি বর্ণমালা স্কুলের দশম শ্রেণির ছাত্র; এবং দনিয়া এলাকার ফারুক ভূঁইয়ার ছেলে কায়েস ভূঁইয়া (১৩), তিনি এ কে স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

শিক্ষার্থীদের ভাষ্য অনুযায়ী, বুধবার দুপুরে রাজধানীর এ কে স্কুল অ্যান্ড কলেজের তিনজন এবং বর্ণমালা স্কুলের চারজন শিক্ষার্থী ক্লাস ফাঁকি দিয়ে ঘুরতে সোনারগাঁয়ে আসে। পরে তারা মেঘনা নদীতে গোসল করতে নামলে প্রথমে দুজন পানিতে তলিয়ে যায়। তাদের উদ্ধারের চেষ্টা করতে গিয়ে মেরাজ ও কায়েসও নদীর প্রবল স্রোতে নিখোঁজ হয়ে যায়।

খবর পেয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ অনুসন্ধানের পর প্রথমে মেরাজের এবং পরে কায়েসের মরদেহ উদ্ধার করা হয়।

আরওপড়ুন

বিদ্যুতে আলোকিত ভোলা, একযুগ পর ফের অন্ধকারে

ভূমধ্যসাগরে ১৮ বাংলাদেশির মৃত্যু, মানবপাচার চক্রের সদস্য গ্রেপ্তার

স্বজনরা জানান, বন্ধুদের সঙ্গে ঘুরতে এসে তারা নদীতে নেমেছিল। দুর্ঘটনার খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালিয়ে দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে। তারা আরও জানান, নিহত শিক্ষার্থীদের কেউই সাঁতার জানত না।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের জোন-২-এর উপপরিচালক মো. ওসমান গনি বলেন, সংবাদ পাওয়ার পরপরই উদ্ধারকাজ শুরু করা হয়। প্রায় চার ঘণ্টার চেষ্টার পর মেঘনা নদী থেকে দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বৈদ্যেরবাজার নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহাবুবুর রহমান বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান শেষে মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্পর্কিত খবর

বিদ্যুতে আলোকিত ভোলা, একযুগ পর ফের অন্ধকারে
বাংলাদেশ

বিদ্যুতে আলোকিত ভোলা, একযুগ পর ফের অন্ধকারে

জুন ১৮, ২০২৬
ভূমধ্যসাগরে ১৮ বাংলাদেশির মৃত্যু, মানবপাচার চক্রের সদস্য গ্রেপ্তার
বাংলাদেশ

ভূমধ্যসাগরে ১৮ বাংলাদেশির মৃত্যু, মানবপাচার চক্রের সদস্য গ্রেপ্তার

জুন ১৮, ২০২৬
কুমারখালী পৌর ভবনে যুবলীগ নেতার ভাইকে এলোপাতাড়ি কুপিয়ে জখম
আওয়ামী লীগ

কুমারখালী পৌর ভবনে যুবলীগ নেতার ভাইকে এলোপাতাড়ি কুপিয়ে জখম

জুন ১৮, ২০২৬

সপ্তাহের সেরা

  • বিএনপি নেতার বিরুদ্ধে বলায় নারীর গোপনাঙ্গে মরিচের গুঁড়া, মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

    বিএনপি নেতার বিরুদ্ধে বলায় নারীর গোপনাঙ্গে মরিচের গুঁড়া, মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • যুবদল নেতাকে হত্যার পর কারাগারে, জামিনে বেরিয়ে আরেক নেতাকে খুন

    0 shares
    Share 0 Tweet 0
  • তহবিল ‘ফাঁকা’, ইসলামী ব্যাংকের চেক অন্যরাও নিচ্ছে না

    0 shares
    Share 0 Tweet 0
  • যেভাবে গ্রেপ্তার হলেন সাবেক আইজিপি বেনজীর

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

বিদ্যুতে আলোকিত ভোলা, একযুগ পর ফের অন্ধকারে

বিদ্যুতে আলোকিত ভোলা, একযুগ পর ফের অন্ধকারে

জুন ১৮, ২০২৬
ক্ষমতার জোরে গণভোটের রায়কে প্রত্যাখান করেছে বিএনপি

ক্ষমতার জোরে গণভোটের রায়কে প্রত্যাখান করেছে বিএনপি

জুন ১৮, ২০২৬
প্রয়াত বিএনপি নেতা নোমানের নামে মন্ত্রণালয়ের আমন্ত্রণ

প্রয়াত বিএনপি নেতা নোমানের নামে মন্ত্রণালয়ের আমন্ত্রণ

জুন ১৮, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০